• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ঢাকার মেট্রোরেলের মহিলাদের কোচে উঠে মা ও শিশুকন্যাকে গনধর্ষণ করল নরপশুর দল

Eidin by Eidin
March 6, 2025
in আন্তর্জাতিক
ঢাকার মেট্রোরেলের মহিলাদের কোচে উঠে মা ও শিশুকন্যাকে গনধর্ষণ করল নরপশুর দল
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৬ মার্চ : মহম্মদ ইউনূসের নেতৃত্বে ইসলামি জঙ্গি গোষ্ঠীগুলি বাংলাদেশের শাসনক্ষমতা তালিবানি কায়দায় দখল করার পর থেকে দেশে নারীদের নিরাপত্তা একেবারে তলানিতে এসে ঠেকেছে । কার্যত গনহারে চলছে বাংলাদেশে নারী নির্যাতনের ঘটনা । বাংলাদেশের রাজধানী ঢাকার মতিঝিল থেকে উত্তরাগামী একটি মেট্রোরেলে নারীদের কোচে উঠে মা ও তার শিশুকন্যাকে গনধর্ষণ করল নরপশুর দল । বুধবার বিকাল পৌনে ৫টার দিকে নিলুফার পারভিন মিতু নামে এক যাত্রী ফেইসবুকে বিষয়টি তুলে ধরেন, যা নজরে এসেছে মেট্রোরেল পরিচালনা কর্তৃপক্ষেরও। বিষয়টি তারা অনুসন্ধান করে দেখার কথা বলছেন।

পেশায় চিকিৎসক নিলুফার পারভিন ‘বাংলাদেশ মেট্রোরেলওয়ে ইনফরমেশন’ নামে ফেইসবুক গ্রুপে লেখেন, বুধবার বিকালে তিনি মেট্রোরেলে উঠেছিলে ফার্মগেট স্টেশন থেকে। নারীদের জন্য সংরক্ষিত একমাত্র বগিতে ১০-১২ জন পুরুষ ছিল । বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে তারা এক শিশুসহ নারীদের শ্লীলতাহানি করে ।

নিলুফার বলেন, ফার্মগেট স্টেশন ছাড়ার পর এক নারী কাঁদতে কাঁদতে দরজার দিকে এসে ট্রেন থেকে বের হওয়ার জায়গা দিতে বলেন। সেসময় কারণ জানতে চাইলে ওই নারী ও তার শিশু যৌন নিপীড়নের শিকার হওয়ার কথা বলেন।

নিলুফার বলেন,ওই নারী বলছিলেন, তার মেয়ে ও তাকে বাজেভাবে অ্যাবিউজ করা হয়েছে। প্রথমে বুঝতে পারিনি নারীদের কামরায় কীভাবে সম্ভব। পরে ওই নারী পেছনের দিকে দেখান, সেখানে ১০-১২ পুরুষ যাত্রী ছিল। তারাই মা ও তার শিশুকন্যাকে যৌন হয়রানি করছিলেন।

নারীদের ওই কামরায় থাকা আরেক যাত্রী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রভা মাহবুব বলেন, কারওয়ানবাজার থেকে ট্রেনে ওঠার পর তিনি ওই বগিতে কয়েকজন পুরুষকে দেখতে পান। ফার্মগেট স্টেশন পার হওয়ার পর একটি মেয়ে চিৎকার করে উঠলে তার মা বিষয়টি নিয়ে অন্যদের কাছে নালিশ করেন। ওই ঘটনার পর পর বাচ্চাটির মা-ও কান্নাকাটি শুরু করেন। তখন সবাই মিলে ওই বগি থেকে পুরুষদের নেমে যেতে বলেন। আগারগাঁও থেকে দুজন তিনজন করে তারা নেমে গেছেন, সবার শেষে মিরপুর ১০ নম্বরে যারা ছিল, তাদের অন্য কম্পার্টমেন্টে পাঠানো হয়। নিলুফার বলেন,আমিসহ এক সাংবাদিক বান্ধবী সেই বগিতে ছিলাম। বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদ করলে সবার আগে শিশুকে যে নিপীড়ন করে, সে দ্রুত নেমে যায়। আর হয়রানির শিকার নারী তার মেয়েকে নিয়ে আগারগাঁও স্টেশনে নেমে যান। প্রচণ্ড ভিড় থাকায় তাদের নাম-পরিচয় বা মোবাইল নম্বর তারা রাখতে পরিনি।

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন,ট্রেনের যাত্রীদের নিরাপত্তায় গত তিন দিন ধরে পুলিশ আছে। বিষয়টি জানার পর আমরা ইনভেস্টিগেশন করছি। তবে কোন স্টেশনের ঘটনা, কোন স্টেশনে গিয়ে ওনারা অভিযোগ করেছেন, সেটা পোস্টে না থাকায় বিস্তারিত জানতে পারছি না। তারা যদি আমার সঙ্গে যোগাযোগ করে তাহলে হয়ত পুরো বিষয়টি জানা যাবে। এ নিয়ে আমি এমআরটি পুলিশের ডিআইজির সঙ্গেও কথা বলেছি।

নারীদের কামরায় পুরুষ ওঠা নিষেধের কথা তুলে ধরে তিনি বলেন,এরপরও তা না মানা দুঃখজনক। এটা মেনে চলা উচিত। কিন্তু আমাদের অনেকের ক্যারেক্টারই হয়ে গেছে আইন অমান্য করা। এমন হলে আমরা কীভাবে চেইঞ্জ করব! মেট্রোরেলে পুলিশ এরই মধ্যে দায়িত্ব পালন করছে। তারা যেন নারীদের নির্ধারিত কামরার পাশের কামরায় অবস্থান করেন সেই নির্দেশনা দিচ্ছি।।

Previous Post

খুনের দায়ে ইরানি কিশোরকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে

Next Post

যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের পর সমকামী ভিডিও করল বাংলাদেশের মুসলিম কিশোরের দল

Next Post
যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের পর সমকামী ভিডিও করল বাংলাদেশের মুসলিম কিশোরের দল

যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের পর সমকামী ভিডিও করল বাংলাদেশের মুসলিম কিশোরের দল

No Result
View All Result

Recent Posts

  • তালিবান ও পাকিস্তানের মধ্যে তুমুল সংঘর্ষ অব্যাহত ; দু’পক্ষেই  ব্যাপক হতাহত, রাতের ঘুম উড়ে গেছে আফগানিদের 
  • ইরান তার সন্ত্রাসী গোষ্ঠীগুলির স্লিপার সেলকে সক্রিয় করে দিয়েছে, চলছে ইউরোপীয় দেশে হামলা 
  • মালদায় বিপুল পরিমান নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার,গ্রেপ্তার ৩, আটক ২ লরি 
  • শ্রী মহাগণেশ পঞ্চরত্নম্ : আদি শঙ্করাচার্য রচিত ভগবান গণেশের এই স্তোত্র পাঠে স্বাস্থ্য-জ্ঞান-সমৃদ্ধিসহ ৮ প্রকার ঐশ্বর্য লাভ হয়
  • রমজান মাসে নির্বিচারে আফগানিদের হত্যা ; “ওদের ৪১৫ জনকে মেরেছি” : সদর্পে ঘোষণা করলেন পাকিস্তানের তথ্যমন্ত্রী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.