• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ইসলাম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

Eidin by Eidin
April 7, 2026
in আন্তর্জাতিক
ইসলাম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,পাবনা,০৭ এপ্রিল : ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দুধর্ম গ্রহণ করার কারনে ছেলেকে ত্যাজ্য করলেন বাবা৷ বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদীর ঘটনা ৷ ত্যাজ্যপুত্রের নাম মহম্মদ সজল আলী ওরফে সজল সরদার৷ গ্রামেরই এক হিন্দু তরুনীর প্রেমের সম্পর্ক ছিল৷ যেকারণে ওই যুবক সম্প্রতি হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়ে প্রেমিকাকে বিয়ে করেন৷ আর এতেই চরম ক্ষিপ্ত হয়ে ছেলেকে ত্যাজ্য ঘোষণা করে যুবকের বাবা মহম্মদ আজগর আলী সরদার। রবিবার পাবনা জেলা নোটারি পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি একটি হলফনামার মাধ্যমে এই ঘোষণা করেন । 

মহম্মদ সজল সরদার উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারী চাঁদার মোড় গ্রামের আজগর আলীর একমাত্র সন্তান। হলফনামায় তিনি উল্লেখ করেন, তার পুত্র ০৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নোটারি পাবলিকের মাধ্যমে কুমারী আরতি রাণীকে বিবাহ করেছে। বিবাহের পূর্বে ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নোটারি পাবলিক পাবনা হতে ১৫৪৯০ স্মারক অনুযায়ী হলফনামা সম্পাদন করে মো. সজল আলী ইসলাম ধর্ম ত্যাগ করে হিন্দু (সনাতন) ধর্ম গ্রহণ করেছেন। এই পরিবর্তনের সঙ্গে নতুন নাম হিসেবে তিনি ‘সজল সরকার’ গ্রহণ করেছেন।

আজগর আলী হলফনামায় আরও উল্লেখ করেছেন, তিনি স্বেচ্ছায় ও স্বজ্ঞানে, অন্যের কোনো প্ররোচনায় নয়, তার সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি থেকে মহম্মদ সজল আলী সরদারকে ত্যাজ্য করছেন। ভবিষ্যতে তার মৃত্যুর পরও তিনি তার কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তির অংশীদার হবেন না। এছাড়া, যদি সে কোনোভাবে কোনো দাবি করে, তা আইনত গ্রহণযোগ্য হবে না।

এই হলফনামার মাধ্যমে সজল সরদারকে তার পিতা সম্পূর্ণভাবে সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন এবং ভবিষ্যতে তার সঙ্গে সম্পত্তি সংক্রান্ত কোনো অধিকার থাকবে না।।

Tags: BangladeshMuslim Youth Converted HinduismPabna
Previous Post

সহজ-সরল, হাসিখুশি মহিলার ছদ্মবেশে এক কুখ্যাত সন্ত্রাসী ; হায়দ্রাবাদের সাইদা বেগমের সত্য প্রকাশ্যে আসতেই চমকে গেছে প্রতিবেশীরা 

Next Post

এক রান নিয়ে খেলোয়াড়দের মধ্যে বিবাদ; বিশাখাপত্তনমে ক্রিকেট ম্যাচে খুন এক যুবক

Next Post
এক রান নিয়ে খেলোয়াড়দের মধ্যে বিবাদ; বিশাখাপত্তনমে ক্রিকেট ম্যাচে খুন এক যুবক

এক রান নিয়ে খেলোয়াড়দের মধ্যে বিবাদ; বিশাখাপত্তনমে ক্রিকেট ম্যাচে খুন এক যুবক

No Result
View All Result

Recent Posts

  • এক রান নিয়ে খেলোয়াড়দের মধ্যে বিবাদ; বিশাখাপত্তনমে ক্রিকেট ম্যাচে খুন এক যুবক
  • ইসলাম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ করায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা
  • সহজ-সরল, হাসিখুশি মহিলার ছদ্মবেশে এক কুখ্যাত সন্ত্রাসী ; হায়দ্রাবাদের সাইদা বেগমের সত্য প্রকাশ্যে আসতেই চমকে গেছে প্রতিবেশীরা 
  • গুজরাটি থিয়েটার এবং টেলিভিশন জগতের প্রখ্যাত শিল্পী ভীম ভাকানি মারা গেছেন
  • এসআইআর প্রক্রিয়ায় চুড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ গেল  ৯১ লক্ষ নাম, বিচারাধীন অর্ধেকের বেশি ‘অযোগ্য’ ভোটার বলে চিহ্নিত
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.