• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পারিবারিক বিবাদের জেরে দাদাকে ছুরি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করল কলেজ পড়ুয়া ভাই

Eidin by Eidin
June 15, 2023
in রাজ্যের খবর
পারিবারিক বিবাদের জেরে দাদাকে ছুরি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন করল কলেজ পড়ুয়া ভাই
থানায় ধৃত শেখ সামিম । মৃত শেখ মনিরুদ্দিন ।
11
SHARES
152
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৫ জুন : পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার রাধানগর গ্রামে একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বুধবার রাতে । পারিবারিক বিবাদের জেরে নিজের সম্পর্কীয় দাদাকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন করল কলেজ পড়ুয়া ভাই । ছেলেকে বাঁচাতে গিয়ে জখম হয়েছে নিহতের মা । পুলিশ জানিয়েছে, মৃতের নাম শেখ মনিরুদ্দিন(২৭) । এই ঘটনায় মৃতের খুড়তুতো ভাই শেখ সামিম (২০) ওরফে আনন শেখকে গ্রেফতার করেছে ভাতার থানার পুলিশ ।
জানা গেছে,রাধানগর গ্রামের বাসিন্দা শেখ আতর আলির মেজ ছেলে শেখ মনিরুদ্দিন একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন । অন্যদিকে ঘাতক শেখ সামিম আতরের ভাই শেখ আনসার আলির ছোট ছেলে । সামিম বানিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র । আতর আলির পাশাপাশি বাড়িতে বসবাস করে তার ভাই শেখ আনসার আলি । বিভিন্ন বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘ দিন ধরেই বিবাদ চলছিল বলে জানা গেছে ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে,বুধবার আতর আলির একটা চালাঘরের চাল ছাওয়ানোর কাজ চলছিল । সেই কারনে খড় ভেজানোর জন্য একটি পাইপে করে খড়ে জল দেওয়া হচ্ছিল । আর পাইপটি দুই বাড়ির মাঝের গলি দিয়ে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে ফের একপ্রস্থ অশান্তি বাধে । তানিয়ে শেখ মনিরুদ্দিন ও শেখ সামিমের মধ্যে কথা কাটাকাটিও হয়েছিল ।
তারই জেরে মনিরুদ্দিন বুধবার রাত প্রায় নটা নাগাদ যখন বাড়ির বাইরে খামারে দাঁড়িয়ে ফোন করেছিল তখন সামিম তার পিছন থেকে এসে গলার ছুরি চালিয়ে দেয় । মনিরুদ্দিন নিজেকে বাঁচানোর চেষ্টা করলে দুই ভাইয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় । এদিকে চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন মনিরুদ্দিনের মা জুবেদা বিবি । তিনি ছেলেকে বাঁচাতে গেলে সামিম তাকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেয় । জুবেদা বিবি নিচেতে পড়তেই শক্ত কিছুতে লেগে তার মাথা ফেটে যায় । এদিকে মনিরুদ্দিনের পেটে ছুরি দিয়ে একের পর এক কোপ বসাতে শুরু করে সামিম । শেষে জুবেদা বিবি ও মনিরুদ্দিনের আর্ত চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারী শেখ সামিম পালিয়ে যায় । পরে মা ও ছেলেকে উদ্ধার করে ভাতার হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয় । মনিরুদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তৎক্ষনাৎ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । কিন্তু আজ বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় সেখানে মৃত্যু হয় তার । এদিকে নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘাতক শেখ সামিমকে এদিন সকালে গ্রেফতার করে পুলিশ । একজন কলেজ পড়ুয়ার এমন নৃশংসতা দেখে স্তম্ভিত এলাকার বাসিন্দারা ।।

Previous Post

মিয়ানমারে ২০ মাসে ৬,৩৩৭ জন মানুষ নিহত হয়েছে : রিপোর্ট

Next Post

দেবভূমি রক্ষা অভিযানের প্রতিষ্ঠাতাকে শিরোচ্ছেদ ও উত্তরাখণ্ডে ‘গাজওয়ায়ে হিন্দ’ শুরু করার হুমকি

Next Post
দেবভূমি রক্ষা অভিযানের প্রতিষ্ঠাতাকে শিরোচ্ছেদ ও উত্তরাখণ্ডে ‘গাজওয়ায়ে হিন্দ’ শুরু করার হুমকি

দেবভূমি রক্ষা অভিযানের প্রতিষ্ঠাতাকে শিরোচ্ছেদ ও উত্তরাখণ্ডে 'গাজওয়ায়ে হিন্দ' শুরু করার হুমকি

No Result
View All Result

Recent Posts

  • “যদি ১.২৫ কোটি হিন্দু যুদ্ধ করার সিদ্ধান্ত নেয় তাহলদ…”  : বাংলাদেশ সম্পর্কে আরএসএস প্রধানের বড় মন্তব্য
  • দীর্ঘ নাটকের পর ভারতের বিরুদ্ধে দলকে টি-২০ বিশ্বকাপের ম্যাচ খেলার অনুমতি দিল পাকিস্তান সরকার 
  • ভোর রাতে সশস্ত্র অবস্থা পুকুরের মাছ লুট, খ্যাদা খেয়ে বাইক ফেলে চম্পট দিল দুষ্কৃতীদল 
  • হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ ওভারে নেপালের বিপক্ষে ৪ রানে জয়লাভ করল ইংল্যান্ড 
  • ‘বন্দে মাতরম’ জাতীয় সঙ্গীত হওয়ার যোগ্যই নয়, ‘আনন্দমঠ’ একটি ইসলাম বিরোধী বই : মন্তব্য করলেন কর্ণাটকের বামপন্থী সঙ্গীতশিল্পী টিএম কৃষ্ণ  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.