• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ইসরোর মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ শিবিরে সুযোগ পেল মেমারির দশম শ্রেণীর ছাত্র 

Eidin by Eidin
April 13, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ইসরোর মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ শিবিরে সুযোগ পেল মেমারির দশম শ্রেণীর ছাত্র 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৩ এপ্রিল : ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ শিবিরে অংশ নেওয়ার সুযোগ পেলো পূর্ব বর্ধমানের জেলার মেমারির ক্রিস্টাল মডেল স্কুলের দশম শ্রেণীর ছাত্র অহন মান্না । আগামী ১০ মে থেকে ২৩ মে পর্যন্ত হায়দ্রাবাদ স্পেস সেন্টারে জাতীয় রিমোট সেন্সিং কেন্দ্রে (এনআরএসসি) বিশেষ প্রশিক্ষণ নেবে সে । এর আগে প্রশিক্ষণের জন্য জাতীয় স্তরের পরীক্ষা হয় ।  লক্ষাধিক ছাত্র ছাত্রীর মধ্য থেকে মাত্র ০.০০১১৪   শতাংশ তাতে সুযোগ পায় । ১৩ এপ্রিল ফল প্রকাশিত হতে দেখা যায়, সুযোগ পেয়েছে অহন । স্বভাবতই এলাকায় খুশির হাওয়া৷ 

অহনের বাবা-মা জানান যে ছোট থেকেই মহাকাশ নিয়ে অসীম কৌতুহল ছিল তাদের ছেলের । রাতের অন্ধকার আকাশের দিকে একদৃষ্টিতে তাকিয়ে কিছু যেন খুঁজে বেড়াত ৷ বয়স বাড়ার সাথে সাথেই তার সেই আগ্রহ আরও বহু গুণ বেড়ে যায়৷ তারা আরও জানান,স্কুলে গিয়ে শিক্ষক শিক্ষিকাদের মহাকাশ নিয়ে বিভিন্ন প্রশ্ন করত অহন৷ তারা সাধ্যমত উত্তরও দিতেন ৷ তারপর মূলত স্কুলের অনুপ্রেরণাতেই ইসরোর মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ শিবিরে যাওয়ার ঝোঁক হয় তাদের ছেলের৷ শিবিরে যোগ দেওয়ার সুযোগ পেতে অনলাইনে বিভিন্ন কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। অবশেষে অহন ইসরোয় প্রশিক্ষণের সুযোগ পাওয়ায় উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা৷ 

মেমারি ক্রিস্টাল মডেল স্কুলের প্রিন্সিপাল অরুন কান্তি নন্দি বলেন,’ছাত্রছাত্রীদের প্রতিভাকে খুঁজে বার করা ও তাদের উদ্দীপিত করার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা৷  তারই ধারাবাহিক ফল পেয়ে চলেছি । বিগত কয়েক বছরেই ইসরোর এই শিবিরের আমাদের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা যোগদানের সুযোগ পেয়ে চলেছে , ক্রমাগত ছাত্র ছাত্রী দের এই সাফল্য সর্ব ভারতীয় স্তরে এক অনন্য মাত্রা যোগ করেছে।’।

Tags: BurdwanISRO Special TrainingWestbengal
Previous Post

ইরানকে সামরিক সহায়তা দিলে চীনের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প 

Next Post

বন্ধুর উপর ভরসা করে ভাগীরথী নদীতে সাঁতার শিখতে গিয়ে তলিয়ে গেলো কটোয়ার নবম শ্রেণীর ছাত্র

Next Post
বন্ধুর উপর ভরসা করে ভাগীরথী নদীতে সাঁতার শিখতে গিয়ে তলিয়ে গেলো কটোয়ার নবম শ্রেণীর ছাত্র

বন্ধুর উপর ভরসা করে ভাগীরথী নদীতে সাঁতার শিখতে গিয়ে তলিয়ে গেলো কটোয়ার নবম শ্রেণীর ছাত্র

No Result
View All Result

Recent Posts

  • বন্ধুর উপর ভরসা করে ভাগীরথী নদীতে সাঁতার শিখতে গিয়ে তলিয়ে গেলো কটোয়ার নবম শ্রেণীর ছাত্র
  • ইসরোর মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ শিবিরে সুযোগ পেল মেমারির দশম শ্রেণীর ছাত্র 
  • ইরানকে সামরিক সহায়তা দিলে চীনের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প 
  • এসআইআর ইস্যুতে ফের সুপ্রিম ধাক্কা,পশ্চিমবঙ্গে নির্বাচন বাতিলের আবেদন খারিজ করে দিল সর্বোচ্চ আদালত  
  • পূর্বস্থলীতে দলীয় পতাকা লাগানোর সময় বিজেপি নেতার উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পথ অবরোধ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.