এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৭ ডিসেম্বর : মালদায় জালনোট সহ বিএসএফ -এর হাতে ধরা পড়ল মহম্মদ রজওয়ান(৩৪) নামে এক বাংলাদেশি । তার বাড়ি বাংলাদেশের চাপাইনবাগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায় ৷ জানা গেছে,ওই বাংলাদেশি বৈধ পাসপোর্ট এবং ভিসা দেখিয়ে মালদার মহদিপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল । কিন্তু তার ব্যাগপত্রে রুটিন তল্লাশি সময় ১৯৫০০ টাকার জালনোট দেখতে পায় বিএসএফ ।
এরপর তাকে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় । আজ রবিবার ধৃতকে মালদা জেলা আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ । কি উদ্দেশ্যে সে জাল নোট নিয়ে ভারতে ঢুকেছিল তা তাকে জেরা করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ । প্রসঙ্গত,এর আগেও বাংলাদেশি দুষ্কৃতীরা এরাজ্যে জাল নোটসহ ধরা পড়েছিল । আসন্ন বিধানসভার ভোটের আবহে এই প্রবনতা উদ্বেগের সৃষ্টি করেছে ।।

