• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাবার বাইকে চড়ে দিদির সাথে স্কুলে যাওয়ার পথে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় ৫ বছরের শিশুর মৃত্যু, আশঙ্কাজনক দিদি  

Eidin by Eidin
February 25, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
বাবার বাইকে চড়ে দিদির সাথে স্কুলে যাওয়ার পথে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় ৫ বছরের শিশুর মৃত্যু, আশঙ্কাজনক দিদি  
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),২৫ ফেব্রুয়ারী : বাবার বাইকে চড়ে দিদির সঙ্গে স্কুলে যাওয়ার পথে বেপরোয়া লরির ধাক্কায় ৫ বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার অন্তর্গত সমুদ্রগড় গৌরাঙ্গপাড়া এলাকায় । নিহত শিশুর নাম রোহন দত্ত৷ সে সমুদ্রগড়ের একটি বেসরকারি স্কুলের নার্সারির পড়ুয়া ছিল । এই ঘটনায় গুরুতর আহত হয়েছে রোহনের দিদি ও একই স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী রুহি দত্ত । পুলিশ ঘাতক ডাম্পারটি আটক করেছে । 

জানা গেছে,নশরতপুর পঞ্চায়েতের পারুলডাঙ্গা এলাকার বাসিন্দা রাজু দত্তের ছেলেমেয়ে রোহন ও রুহি শ্রীচৈতন্য হলি চাইল্ড স্কুল নামে স্থানীয় একটি বেসরকারি স্কুলে পড়াশোনা করত । রোজ সকালে ছেলেমেয়েকে বাইকে চাপিয়ে স্কুলে পৌঁছে দিতেন রাজুবাবু । আবার ছুটির পর তাদের ফের বাইকে চাপিয়ে বাড়ি নিয়ে আসতেন ।

জানা গেছে,অনান্য দিনের মত আজ সকালেও ছেলেমেয়েকে বাইকে চাপিয়ে স্কুলে নিয়ে যাচ্ছিলেন রাজু দত্ত । কিন্তু তিনি সমুদ্রগড় গৌরাঙ্গপাড়া এলাকায় আসতেই একটি বেপরোয়া গতির ডাম্পার পিছন দিক থেকে এসে বাইকে সজোরে ধাক্কা দেয় । ছেলেমেয়ে সহ বাইক নিয়ে ছিটকে পড়েন রাজু দত্ত। তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয় তার ছেলে মেয়ে । তাদের তিনজনকেই উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে আনা হয়। কিন্তু শিশু রোহনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । অন্যদিকে রুহির আশঙ্কাজনক অবস্থায় কালনা হাসপাতালেই চিকিৎসা চলছিল । কিন্তু দুপুরের দিকে তার অবস্থার অবনতি হলে কলকাতায় স্থানান্তরিত করে দেওয়া হয় । 

জানা গেছে,ঘটনার পরেই পালানোর চেষ্টা করে ঘাতক ডাম্পারের চালক । কিন্তু তুলসীডাঙ্গার কাছে পুলিশ ধরে ফেলে । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় ডাম্পারের দৌরাত্ম ব্যাপক হারে বেড়ে গেছে । ট্রাফিক আইনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে ওভারলোডেড বেপরোয়া গতির ডাম্পারগুলি দিনরাত সড়কপথগুলিতে দাপিয়ে বেড়ায় । ফলে সড়কপথগুলিতে কার্যত প্রাণ হাতে করে যাতায়াত করতে হয় সাধারণ মানুষকে । ডাম্পারের দৌরাত্ম্য বন্ধ করতে পুলিশের নজরদারি বৃদ্ধির দাবি তুলেছেন এলাকাবাসী ।। 

Previous Post

বচসার মাঝে জামাইকে বঁটি দিয়ে কোপানোর অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে 

Next Post

ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণে ৭ অক্টোবর হামাসের সন্ত্রাসী হামলার নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 

Next Post
ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণে ৭ অক্টোবর হামাসের সন্ত্রাসী হামলার নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 

ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণে ৭ অক্টোবর হামাসের সন্ত্রাসী হামলার নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 

No Result
View All Result

Recent Posts

  • ইসরায়েল সফরে “নেসেট পদক”  প্রাপ্ত প্রথম ব্যক্তিত্ব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
  • ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণে ৭ অক্টোবর হামাসের সন্ত্রাসী হামলার নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 
  • বাবার বাইকে চড়ে দিদির সাথে স্কুলে যাওয়ার পথে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় ৫ বছরের শিশুর মৃত্যু, আশঙ্কাজনক দিদি  
  • বচসার মাঝে জামাইকে বঁটি দিয়ে কোপানোর অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে 
  • সোনার গহনা হাতাতে মা’কে খুন করে সস্ত্রীক গ্রেপ্তার ঘাতক ছেলে 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.