• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কেতুগ্রামের সরকারি স্বাস্থ্যকেন্দ্রের বেহাল ভবনের ছাদের চাঁওড় ভেঙে মৃত্যু ৪ মাসের শিশুকন্যা ; ফের একবার উঠে এল সরকারি  হাসপাতালের বেহাল চিত্র ! 

Eidin by Eidin
March 28, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
কেতুগ্রামের সরকারি স্বাস্থ্যকেন্দ্রের বেহাল ভবনের ছাদের চাঁওড় ভেঙে মৃত্যু ৪ মাসের শিশুকন্যা ; ফের একবার উঠে এল সরকারি  হাসপাতালের বেহাল চিত্র ! 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),২৮ মার্চ : রাজ্যের সরকারি হাসপাতালগুলির অবস্থা ঠিক কতটা বেহাল, ফের একবার তার প্রমান মিললো । পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম ২ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বেহাল ভবনের ছাদের চাঁওড় ভেঙে এক চার মাসের শিশুকন্যার উপর পড়লে মৃত্যু হয় তার । মৃত শিশুর নাম প্রিয়দর্শিনী বেসরা।  ছাদের চাঁওড় ভেঙে পড়ার শিশুটি ঘরের মেঝেতে শুয়ে ঘুমচ্ছিল বলে জানা গেছে ।  

জানা গেছে,মৃত শিশুটির মা শিবানী সোরেন ওই স্বাস্থ্যকেন্দ্রের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত । বাবা সানু বেসরা কেতুগ্রামের সীতাহাটি স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট। এই মর্মান্তিক ঘটনাটি ঘটে শুক্রবার । শিবানীদেবী আবাসনের ঘরের মেঝেতে মেয়েকে শুইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে নিজেও ঘুমচ্ছিলেন । সেই সময় ছাদের একটি বড় চাঁওড় ভেঙে শিশুটির উপর পড়ে৷ বরাত জোরে তিনি বেঁচে গেলেও চাঁওড়টি সরাসরি তার মেয়ের মাথায় এসে পড়ে । এরপর  আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল । কিন্তু রাস্তাতেই মৃত্যু হয় তার । 

এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে শোকে বিহ্বল সানু বেসরা ও শিবানী সোরেন । আজ তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘আমরা জরাজীর্ণ ভবনেই বসবাস করতে বাধ্য হচ্ছিলাম । সংস্কার করার জন্য বহুবার উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলাম । কিন্তু সংস্কারের কোনও উদ্যোগ নেওয়া হয়নি । যদি নেওয়া হত তাহলে আমার একমাত্র সন্তানকে এভাবে হারাতে হত না ।’

তবে শুধু শিবানীদেবীদের আবাসনই নয়, কেতুগ্রাম ২ ব্লক স্বাস্থ্যকেন্দ্রের প্রায় সমস্ত আবাসগুলির দীর্ঘ দিন ধরে বিপজ্জনক অবস্থায় থাকলেও এযাবৎ সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি । যেকারণে কার্যত প্রাণ হাতে করে বসবাস করতে বাধ্য হন স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা । ফলে তাদের সর্বদা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাতে হয় । পূর্ব বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম জানিয়েছেন যে শুধু কেতুগ্রামই নয়, জেলার একাধিক এলাকার স্বাস্থ্যকর্মীদের সরকারি আবাসনগুলি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় আছে । সংশ্লিষ্ট বিভাগের কাছে চিঠি করে বিষয়টি নজরে আনা হয় বলেও তিনি জানান । পাশাপাশি এক সহকর্মী দম্পতির চার মাসের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যুতে তিনি দুঃখ প্রকাশ করে বলেন,’ভীষণ দুঃখজনক ঘটনা। আমি মৃত শিশুর বাবার সঙ্গে কথা বলেছি ।’।

Tags: BurdwanKetugram Health CenterWestbengal
Previous Post

মণিপুরে সেনা অভিযানে অস্ত্রের ভান্ডারের হদিশ ; বিপুল গোলাবারুদ সহ বেশ কয়েকজন নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর ক্যাডার গ্রেপ্তার

No Result
View All Result

Recent Posts

  • কেতুগ্রামের সরকারি স্বাস্থ্যকেন্দ্রের বেহাল ভবনের ছাদের চাঁওড় ভেঙে মৃত্যু ৪ মাসের শিশুকন্যা ; ফের একবার উঠে এল সরকারি  হাসপাতালের বেহাল চিত্র ! 
  • মণিপুরে সেনা অভিযানে অস্ত্রের ভান্ডারের হদিশ ; বিপুল গোলাবারুদ সহ বেশ কয়েকজন নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীর ক্যাডার গ্রেপ্তার
  • ইরানের ইসফাহান শহরের অন্তত ৪০ জায়গায় বিমান হামলা চালিয়েছে মার্কিন-ইসরায়েলি যৌথ বাহিনী  
  • সন্ত্রাসী যোগে বাঁকুড়ার যুবককে গ্রেপ্তার করল অন্ধ্রপ্রদেশ পুলিশ ; পশ্চিমবঙ্গে সন্ত্রাসী মডিউল তৈরির চেষ্টা ছিল 
  • পায়ের চোটের কারণে প্রথম দুই সপ্তাহের ম্যাচ থেকে ছিটকে গেলেন ধোনি 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.