• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

তিন বছরের শিশুকে অশ্লীল ভিডিও দেখিয়ে ধর্ষণের অভিযোগ ১৩ বছরের কিশোরের বিরুদ্ধে

Eidin by Eidin
December 9, 2021
in দেশ
তিন বছরের শিশুকে অশ্লীল ভিডিও দেখিয়ে ধর্ষণের অভিযোগ ১৩ বছরের কিশোরের বিরুদ্ধে
প্রতীকী ছবি ।
7
SHARES
103
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কানপুর(উত্তরপ্রদেশ),০৯ ডিসেম্বর : তিন বছরের শিশুকে অশ্লীল ভিডিও দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী ১৩ বছরের এক কিশোরের বিরুদ্ধে ৷ এমনই এক যৌন নিপীড়নের ঘটনা প্রকাশ্যে এলো উত্তরপ্রদেশের কানপুরের বিধনু থানা এলাকা থেকে । গত রবিবার ঘটনার পর মেয়েটির বাবা এনিয়ে থানায় অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করে নাবালক অভিযুক্তকে আটক করেছে । আদালতের নির্দেশ অনুযায়ী কিশোরকে সংশোধনাগারে রাখা হবে বলে জানিয়েছে পুলিশ ।
মেয়েটির বাবা পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন, প্রতিদিনের মত গত রবিবার সকালেও তিনি কাজে বেড়িয়ে যান । বাড়িতে ছিল তাঁর স্ত্রী ও তিন বছরের শিশুকন্যা । তাঁর মেয়ে যখন বাড়িতে একা ছিল সেই সময় প্রতিবেশী ১৩ বছরের ওই কিশোর তাঁর মেয়েকে ডেকে নিজের ঘরে নিয়ে যায় । এরপর সে একটি অশ্লীল ভিডিওর ক্লিপ দেখিয়ে তাঁর মেয়ের যৌন নির্যাতন করে । তাঁর মেয়ের অবস্থার অবনতি হলে ওই কিশোর তাঁর মেয়েকে বাড়ির বাইরে রেখে দিয়ে আসে ।
পরিবার সুত্রে জানা গেছে,পরে মেয়েটির গোপনাঙ্গ থেকে রক্তপাত শুরু হয় । বিষয়টি প্রথমে মেয়েটির মায়ের নজরে পড়ে । কিছুটা পাশেই থাকেন ওই গৃহবধুর শ্বশুর-শাশুড়ি । মেয়েটির মা সেখানে গিয়ে তাঁর শ্বশুর-শাশুড়িকে ঘটনার কথা জানান । এই কথা শোনার পর শিশুকন্যার দাদু-ঠাকুমা মিলে ওই কিশোরকে ধরে মারধর করেন । এরপর তাঁরা নাতনিকে প্রাথমিক চিকিৎসা করিয়ে বাড়ি ফিরে আসেন । কিন্তু রাতের দিকে মেয়েটির অবস্থার অবনতি হতে শুরু করে । তখন মেয়ের মা ফোন করে তার বাবাকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার জন্য বলেন ।
জানা গেছে,পরের দিন অর্থাৎ গত সোমবার মেয়েটির বাবা বিধনু থানার পুলিশের দ্বারস্থ হন । ওই কিশোরের বিরুদ্ধে তিনি একটি লিখিত অভিযোগও দায়ের করেন । অভিযোগ পেয়ে পুলিশ প্রথমে মেয়েটিকে কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যায় । যেখান থেকে তাকে উরসুলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । কিন্তু মেয়েটির অবস্থার অবনতি হলে সেখানকার চিকিৎসকরা তাকে লালা লাজপত রায় হাসপাতালে রেফার করে দেয় । এদিকে কিশোরকে আটক করে পুলিশ । মাত্র ১৩ বছর বয়সের ওই কিশোরের এহেন আচরণে স্তম্ভিত এলাকাবাসীরা । ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় ।।

Previous Post

জামালপুরে বিপিন রাওয়াতকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন জনপ্রতিনিধিদের

Next Post

ইউএস হাউস অফ রিপ্রেজেন্টেটিভে পাশ হল “উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্ট”

Next Post
ইউএস হাউস অফ রিপ্রেজেন্টেটিভে পাশ হল “উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্ট”

ইউএস হাউস অফ রিপ্রেজেন্টেটিভে পাশ হল "উইঘুর ফোর্সড লেবার প্রিভেনশন অ্যাক্ট"

No Result
View All Result

Recent Posts

  • “মমতা ব্যানার্জি হিন্দু ছেলেদের মধ্যে মদ ঢুকিয়ে দিয়ে সর্বনাশ করে দিচ্ছেন” : আহত তরুন সন্ন্যাসীর স্বাস্থ্যের খবর নিতে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী  
  • বিশ্বকাপে অংশ নিলেও ভারতের সঙ্গে খেলবে না : জানিয়ে দিল পাকিস্তান সরকার 
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া হিন্দু যুবকের রহস্য মৃত্যু 
  • ভারতের সেভেন সিস্টার্স দখলের ষড়যন্ত্রে লিপ্ত মহম্মদ ইউনূস : ২৮ জন পাকিস্তানি সন্ত্রাসী ঢুকেছে বাংলাদেশে, অন্যদিকে আত্মঘাতী হামলার প্রশিক্ষণ দিচ্ছে আইএসআই 
  • দীর্ঘ ৩৫ ঘন্টা ধরে তুমুল যুদ্ধ চালিয়ে বহু এলাকা পাকিস্তান সেনার কবল থেকে মুক্ত করেছে বেলুচ লিবারেশন আর্মি
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.