• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“বাংলাদেশের কপালে ‘অনন্ত গৃহযুদ্ধ ছাড়া আর কিছুই নেই’ :  তথাগত রায় 

Eidin by Eidin
November 26, 2026
in রকমারি খবর
“বাংলাদেশের কপালে ‘অনন্ত গৃহযুদ্ধ ছাড়া আর কিছুই নেই’ :  তথাগত রায় 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

মাঝেমধ্যেই উত্তাল হয়ে উঠছে বাংলাদেশ । কখনো পাকিস্তানের খপ্পর থেকে মুক্ত হয়ে ‘স্বাধীনতা যুদ্ধ’ । কখনো ক্ষমতা দখলের লড়াই । তার মাঝে ইসলামি রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য সাম্প্রদায়িক হিংসা তো লেগেই আছে(এক্ষেত্রে নিশানায় থাকে সংখ্যালঘু হিন্দুরা) । বর্তমানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ফের উত্তাল বাংলাদেশ । কিন্তু বারবার কেন এত অশান্ত হয়ে ওঠে বাংলাদেশ ? এর উত্তর খোঁজার চেষ্টা করেছেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল ও দক্ষিণপন্থী লেখক তথাগত রায় । সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে নিজের বিস্তারিত দৃষ্টিকোণ ব্যাখ্যা করেছেন তিনি । বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য তিনি অনেকাংশেই শেখ হাসিনার বাবা মুজিবুর রহমানকে দায়ি করেছেন । 

তথাগত রায় লিখেছেন,আমি গত পাঁচ দশক ধরে বাংলাদেশী রাজনীতির প্রতি লক্ষ্য রাখি। এর মূল কারণ, ওটা আমার পূর্বপুরুষের ভূমি, এবং সেখান থেকে যে আমি হিন্দু হবার অপরাধে বিতাড়িত হয়েছি এই ব্যাপারটা আমাকে অসম্ভব পীড়া দেয়।

তিনি লিখেছেন,আজকে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে তাতে এর কপালে অনন্ত গৃহযুদ্ধ ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না, যদি না বাংলাদেশ তার ইতিহাস ও  ভূগোলকে স্বীকার করতে আরম্ভ করে। ১৯৭৪ সাল থেকেই বাংলাদেশ ইতিহাস অস্বীকার করতে আরম্ভ করেছে। ১৯৭৪ কেন? না বাংলাদেশের সবচেয়ে বাস্তববাদী নেতা যে ছিলেন তাজউদ্দীন আহমেদ প্রমুখ আরো কয়েকজন, মুজিব(শেখ মুজিবুর রহমান) এই সময় থেকেই তাদের সরিয়ে দিতে আরম্ভ করেছেন। এঁরা পরে জেলহত্যায় খুন হন, মুজিব নিজে সপরিবারে খুন হন, এবং তার পর থেকেই বাংলাদেশে দেশপ্রেমের মাপকাঠি দাঁড়িয়ে যায় ভারতবিরোধিতা ও হিন্দুঘৃণা। 

তথাগত লিখেছেন,এস ওয়াজেদ আলীর ভাষায় “সেই tradition সমানে চলেছে”। এবং আজকেও বাংলাদেশে যে কটা বিবদমান দল আছে তারা এই মাপকাঠিতেই বিশ্বাস রাখে। সেই বর্ণালীর এক প্রান্তে জামাতে ইসলাম, অন্য প্রান্তে আওয়ামী লীগ, কিন্তু বর্ণালীর বাইরে কেউই নয়।

তিনি লিখেছেন,কিন্তু ইতিহাস অস্বীকার করা যত সহজ, ভূগোল অস্বীকার করা ততই কঠিন। তাদের আল্লাতালা বাংলাদেশকে হিন্দু ভারতের বগলের তলায় গুঁজে দিয়েছেন, এবং এই অবস্থা থেকে বাংলাদেশের পরিত্রাণ নেই। এই দেশটি সেই ১৯৭৪ থেকে  ভারতের বগলের নীচের বিষফোঁড়া হয়ে আছে। তাতে ভারতের বিলক্ষণ যন্ত্রনা হচ্ছে, কিন্তু বিষফোঁড়ায় কেউ মরে না, ভারতও মরবে না। কিন্তু বাংলাদেশ এক সর্বনাশা নিরন্তর গৃহযুদ্ধে ডুবে থাকবে, ভূগোলকে অস্বীকার করার জন্য।

এরপর তিনি লিখেছেন,কিরকম? বাংলাদেশ এমন একটা দেশ যেখানে ধান, পাট  ও দরিদ্র মুসলমান ছাড়া কিছু জন্মায় না। তাদের আল্লাতালা এমন ব্যবস্থা করেছেন যে জল, বিদ্যুৎ, পাথর, কৃষিজ দ্রব্য, খনিজ পদার্থ, চিকিৎসা সবকিছুর জন্যই তারা ভারতের উপর নির্ভরশীল (প্রসঙ্গত জলের জন্য পাকিস্তানও তাই)। ভারত কখনো এই নির্ভরশীলতার সুবিধা নেবার জন্য বাংলাদেশকে বিপদে ফেলে নি, কিন্তু তাতে কি তাদের দেশপ্রেম শান্ত হয়? অতএব নিরন্তর আস্ফালন, ভারতকে ‘দেখে লোবো’, কুচকাওয়াজ করে কলকাতা পৌঁছে যাব, আমাদের সপক্ষে চীন আছে, পাকিস্তান আছে (নিজেরাই একটি হাঘরে দেশ), তুর্কীয়ে  আছে, তারা আমাদের সাহায্য করবে, ইত্যাদি। এই দেশগুলি যে হাজার হাজার কিলোমিটার দূরে, তাদের বাংলাদেশ পৌঁছতে হলে ভারতের ঘাড়ের উপর দিয়ে আসতে হবে, বাংলাদেশকে গৃহযুদ্ধ থেকে বাঁচাতে তাদের কোন স্বার্থও নেই, সে চৈতন্যও নেই। এদিকে দেশে যে একমাত্র বিদেশী মুদ্রা আয় করার উপায় ছিল সেই বস্ত্রশিল্প মুখ থুবড়ে পড়েছে। রেলের ইঞ্জিনগুলির বৃহদংশ শেডের মধ্যে পড়ে আছে, যন্ত্রাংশ নেই। ব্যাংকিং পরিষেবার অবস্থা ভয়াবহ, ধার নিয়ে লোকে ফেরত দিচ্ছে না, অথচ সাধারণ মানুষ ব্যাংকে গেলে টাকা পাচ্ছে না। একটা বাংলাদেশী টাকা নেমে গেছে ভারতীয় চুয়াত্তর পয়সায়, একটা মার্কিন ডলার কিনতে হলে ১২৫ বাংলাদেশী টাকা খরচ করতে হয়।

এরপর তথাগত রায়ের লেখায় উঠে আসে বাংলাদেশের হিন্দু নরসংহারের প্রসঙ্গ । তিনি লিখেছেন,আর “সব ব্যাটাকে ছেড়ে দিয়ে বেঁড়ে ব্যাটাকে ধর”, এই আপ্তবাক্য মেনে বাংলাদেশের সামান্য কিছু হিন্দুর উপর অমানুষিক নির্যাতন , যা আরম্ভ হয়েছিল নোয়াখালীতে ১৯৪৬ সালে, এবং এখনো, এই মুহূর্তেও চলছে! 

তিনি লিখেছেন,এর চেয়ে কি অনেক সহজ ছিল না , স্বাভাবিকভাবে ভূগোলকে মেনে নিয়ে ভারতের সঙ্গে স্বাভাবিক সুসম্পর্ক বজায় রেখে জল, বিদ্যুৎ, কৃষিজ দ্রব্য, খনিজ পদার্থ, চিকিৎসা এই জিনিসগুলি ভারত থেকে নেওয়া? এবং নিজের দেশের হিন্দুদের নির্যাতন না করা ? স্বাভাবিক বুদ্ধি তো তাই বলে ! সেই বুদ্ধি উদয় না হলে একমাত্র পরিণাম, যেরকম বলেছি, অনন্ত গৃহযুদ্ধ, যা চলছে, চলবে।

ভারত সরকারের প্রতি তথাগত রায়ের পরামর্শ, এক্ষেত্রে ভারতের কর্তব্য কি? প্রথম ও প্রধান, সীমান্ত সুরক্ষিত রাখা, যাতে বাংলাদেশের গৃহযুদ্ধের আঁচ আমাদের গায়ে না লাগে। সেই সঙ্গে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানদের উপর যাতে নির্যাতন না হয় তার জন্য কূটনৈতিক, এবং প্রয়োজন হলে সশস্ত্র, চাপ জারি রাখা।  বিএসএফ-এর গায়ে বিজিবি হাত দিলে প্রচন্ড প্রত্যাঘাত। গত্যন্তর না দেখে কোনো হিন্দু ভারতে আসতে চাইলে তাকে সাদরে আসতে দেওয়া, কিন্তু কোন বাংলাদেশী মুসলমানকে নয়।।

Previous Post

জ্ঞান বৃদ্ধি, আর্থিক সমৃদ্ধি এবং গ্রহদোষ কাটাতে প্রতি বৃহস্পতিবার সকালে দেবগুরুর এই স্তোত্র পাঠ করুন

No Result
View All Result

Recent Posts

  • “বাংলাদেশের কপালে ‘অনন্ত গৃহযুদ্ধ ছাড়া আর কিছুই নেই’ :  তথাগত রায় 
  • জ্ঞান বৃদ্ধি, আর্থিক সমৃদ্ধি এবং গ্রহদোষ কাটাতে প্রতি বৃহস্পতিবার সকালে দেবগুরুর এই স্তোত্র পাঠ করুন
  • “শেখ হাসিনা বা তাঁর সঙ্গে ফেরা অন্য কারোর সামান্যতম ক্ষতি হলে পরিনতি ভয়ঙ্কর হবে” : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সতর্ক করে দিলেন পেন্টাগনের প্রাক্তন কর্মকর্তা
  • ছট পূজার ঐতিহ্য নিয়ে “যৌন ইঙ্গিতপূর্ণ” মন্তব্য করে আইনি জালে ফেঁসেছেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান যশ মাহেশ্বরী 
  • মিরাটে এক হিন্দু তরুনীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে হোটেলে বন্দী করে রাখা সলমানকে হাফ এনকাউন্টারের পর গ্রেপ্তার করল ইউপি পুলিশ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.