বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার নেপথ্যে ছিলেন একজন হিন্দু জমিদার । আর সেই শিক্ষানুরাগী জমিদার হলেন কিশোরীলাল রায় চৌধুরী । তাঁর দান করা জমি ও অর্থানুকূল্যেই গড়ে উঠেছিল বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জেবি) । ১৮৫৮ সালে দীননাথ সেন, প্রভাতীচরণ রায়, অনাথবন্ধু মল্লিক এবং ব্রজসুন্দর কৈত্র ঢাকায় ব্রাহ্ম স্কুল নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী সময়ে ১৮৭২ সালে এর নাম পরিবর্তন করে জগন্নাথ স্কুল করা হয়। কিশোরীলাল রায় চৌধুরীর বাবার নাম জগন্নাথ রায় চৌধুরী । তাঁর বাবার নামেই নামকরণ করা হয় বিশ্ববিদ্যালয়ের । কিন্তু আজ সেই নামই চক্ষুশূল হয়ে গেছে বাংলাদেশের ইসলামি চরমপন্থীদের কাছে । কারন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে একজন হিন্দুর নামে ওই বিশ্ববিদ্যালয়ের নামকরণ ইসলামি মৌলবাদীরা কিছুতেই মেনে নিতে পারছে না । ইতিহাস ভুলে গিয়ে তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে এখন শ্লোগান তুলছে : “শাহজালালের বাংলায় হিন্দুবাদের ঠাঁই নাই” ।
বাংলাদেশের মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটির জমিদার পরিবারে ১৯ নভেম্বর ১৮৪৮ তারিখে জন্ম হয় কিশোরীলাল রায় চৌধুরীর৷ তাঁর বাবা জগন্নাথ রায় চৌধুরীর নামে জগন্নাথ স্কুল নামে প্রথমে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি । ১৮৮৪ সালে এটি একটি দ্বিতীয় শ্রেণির কলেজে ও ১৯০৮ সালে প্রথম শ্রেণীর কলেজে পরিণত হয়। ১৯৭৫ সালে স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রাম চালু করে এবং ২০০৫ সালের ২০ই অক্টোবর বাংলাদেশের জাতীয় সংসদে “জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫” পাশের মাধ্যমে জগন্নাথ কলেজ একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসাবে অনুমোদিত হয়।
মুক্তিযুদ্ধে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল । ১৯৭১ সালের মার্চ মাসে জগন্নাথ কলেজে পাকিস্তানি সেনারা হামলা চালায়। ছাত্ররা অনেকে পালিয়ে প্রাণ রক্ষা করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রঙ্গনে গণহত্যা চালানো হয়। কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী শহীদ হন। ছাত্র সংগ্রাম পরিষদ মুক্তিযোদ্ধাদের সাথে একাত্মতা ঘোষণা করে এবং মুক্তির সংগ্রামে অংশগ্রহণ করে। জগন্নাথ কলেজে পাকিস্থানি সেনাদের ক্যাম্প করা হয়। মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে এখান উদ্ধার করা হয় কয়েক ট্রাক ভর্তি মানব কঙ্কাল এবং গণকবর।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কিশোরীলাল রায় চৌধুরী-এর ১৭৮তম জন্মবার্ষিকী ছিল । আর ওই দিনেই কলেজের হিন্দু নাম পরিবর্তনের দাবিতে জামাত ইসলামি ও বিএনপি শ্লোগান তোলে : “শাহজালালের বাংলায় হিন্দুদের ঠাঁই নাই” ।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আজ লাখ লাখ শিক্ষার্থীর স্বপ্ন, ভবিষ্যৎ ও শিক্ষার পথ তৈরি হচ্ছে, সেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে শিক্ষা নিয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে বা হচ্ছে,আজ সেই কলেজের প্রতিষ্ঠাতা কিশোরীলাল রায় চৌধুরীকে অস্বীকার করা হচ্ছে তিনি হিন্দু হওয়ার জন্য ।
বাংলাদেশের হৃদয় চন্দ্র দাস বলছেন,যে প্রতিষ্ঠানের ইতিহাসে একজন হিন্দুর দান ও অবদান জড়িয়ে আছে, সেই প্রতিষ্ঠানে দাঁড়িয়ে যদি স্লোগান ওঠে— জগন্নাথ হলে, শাহজালালের বাংলায় হিন্দুদের ঠাঁই নাই”—তাহলে প্রশ্ন জাগে, আসলে তাঁরা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা অর্জন করতে এসেছেন, নাকি শিক্ষিত হয়েও মূর্খতার পরিচয় দিতে?বিশ্ববিদ্যালয় মানুষকে শুধু ডিগ্রি দেয় না, শেখায় যুক্তিবোধ, সহনশীলতা, ইতিহাসের প্রতি শ্রদ্ধা এবং ভিন্ন ধর্ম ও মতের মানুষের প্রতি সম্মান। আর যে মুখে উচ্চশিক্ষার পরিচয়, সেই মুখে ধর্মীয় বিদ্বেষের স্লোগান সত্যিই মানায় কি?
তিনি বলছেন,বিশ্ববিদ্যালয়ের পরিচয় হওয়ার কথা জ্ঞান, যুক্তি ও মানবিকতা; ধর্মীয় বিদ্বেষ নয়। ডিগ্রি অর্জন করলেই মানুষ শিক্ষিত হয় না, প্রকৃত শিক্ষা প্রকাশ পায় তার চিন্তা, বিবেক ও আচরণে।
ইসলামি চরমপন্থীদের উদ্দেশ্যে তারা আহ্বান জানান, একটু ইতিহাস জানুন, একটু বিবেক দিয়ে ভাবুন। অন্যের অবদানকে অস্বীকার করে, অন্যের ধর্মীয় পরিচয়কে অপমান করে কখনো শিক্ষিত হওয়ার পরিচয় দেওয়া যায় না।তা ছাড়া এই বিশ্ববিদ্যালয় কোনো হিন্দুদের দেবতার নামে নাম করণ করা হয় নি। এটা করা হইছে ভূমি দাতা কিশোর রায়ের বাবা জগন্নাথ রায়ের নাম অনুসারে।।
