লাগাতার বন্যায় তীব্র খাদ্য সঙ্কট দেখা দিয়েছে । আর যে উপজাতি এতদিন সভ্য সমাজের সংস্রব এড়িয়ে চলত এই পরিস্থিতির কারনে তারা জঙ্গল থেকে বেরিয়ে এসে খাবারের জন্য সরকারি কর্মীদের কাছে সাহায্য চাইছে৷ ব্রাজিলের রেইনফরেস্টের ‘বিশ্বের সবচেয়ে বিপন্ন উপজাতি’র সদস্যদের সঙ্গে সরকারি কর্মীদের সাথে এক বিরল সাক্ষাতের মুহুর্তের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
মানবাধিকার সংস্থা সারভাইভাল ইন্টারন্যাশনালের তথ্যমতে, সোমবার উত্তর-পূর্ব রাজ্য মারানহাও-এর আমাজনীয় গ্রাম তাওয়ারিতে প্রায় ২০ জন আওয়া আদিবাসী মিষ্টি আলুর খোঁজে একটি চৌকির কাছে এসেছিল । শিকারি-সংগ্রাহকরা খাবারটি গ্রহণ করে তাদের সেই অঞ্চলে ফিরে যায় । যারা বছরের পর বছর ধরে অবৈধভাবে গাছ কাটা, শিকারি এবং গবাদি পশুপালকদের দ্বারা বিধ্বস্ত বনাঞ্চলের কারনে আজ চরম খাদ্য সঙ্কটের মুখোমুখি হয়েছে। গোষ্ঠীটির শেয়ার করা ছবি অনুসারে, প্রায় নগ্নবস্ত্র পরিহিত যাযাবর উপজাতিরা ঘন জঙ্গলের ধারে লম্বা কাঠের বর্শা হাতে দাঁড়িয়ে ছিল।
সারভাইভাল ইন্টারন্যাশনালের পরিচালক ক্যারোলিন পিয়ার্স বলেন,’এটি একটি উদ্বেগজনক ইঙ্গিত যে, কীভাবে জনগোষ্ঠীর বনভূমিতে ক্রমাগত আগ্রাসন স্বনির্ভর আদিবাসীদের প্রকৃত বিপদের মুখে ফেলছে।” তিনি বলেন,’মানব সভ্যতা থেকে বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠী চরম চাপের মধ্যে রয়েছে, কারণ অনুপ্রবেশকারীরা তাদের অঞ্চলের চারদিক থেকে অনুপ্রবেশ করে তাদেরকে আমাজন রেইনফরেস্টের এক ধ্বংসস্তূপ দ্বারা পরিবেষ্টিত ক্রমশ ছোট হয়ে আসা দ্বীপে ঠেলে দিচ্ছে।’
অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্যমতে, সারভাইভাল ইন্টারন্যাশনালের ব্রাজিল শাখার প্রধান সারাহ শেঙ্কার এই ঘটনাটিকে “সত্যিই একটি সংকটময় মুহূর্ত এবং একটি সতর্কবার্তা” বলে অভিহিত করেছেন।
আওয়া জনগোষ্ঠীকে পৃথিবীর অন্যতম বিপন্ন উপজাতি হিসেবে বিবেচনা করা হয় এবং তারা আধুনিক সভ্যতার সংস্পর্শ ছাড়াই একটি বিচ্ছিন্ন গোষ্ঠী হিসেবে টিকে থাকা সভ্যতা থেকে বিচ্ছিন্ন শেষ জনগোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম।এই যাযাবর গোষ্ঠীটি ঘন আদিম অরণ্য থেকে বুনো মধু ও বাবাসু বাদাম সংগ্রহ করার পাশাপাশি আর্মাডিলো শিকারের জন্য ধনুক ও তীর ব্যবহার করে।
গুয়াজাজারা আদিবাসী গোষ্ঠীসহ বেশ কয়েকটি দল—যারা ‘বন রক্ষক’ নামে পরিচিত—আওয়া জনগোষ্ঠীকে রক্ষা করার চেষ্টা করেছে। তাদের দাবি, সরকারি কর্মকর্তারা এই অঞ্চলে কাঠুরে ও গবাদি পশুপালকদের আগ্রাসী কার্যকলাপ থেকে উপজাতিটিকে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন।
গুয়াজাজারা জনগোষ্ঠী বলেছে,’বনের পরিস্থিতি বেশ কঠিন: জলবায়ু পরিবর্তন, দাবানল, বন উজাড় এবং ভূমি দখল তাদের জমি ও আওয়াদের জীবনযাত্রার ওপর সরাসরি প্রভাব ফেলছে, যা সম্পূর্ণরূপে শিকার ও সংগ্রহের ওপর নির্ভরশীল।’
গুয়াজাজারা আরও বলেন,’বন রক্ষকেরা সবসময় আওয়া জনগোষ্ঠীকে অনধিকার প্রবেশের বিরুদ্ধে রক্ষা করার জন্য কাজ করে গেছেন, এমনকি যুদ্ধে যোদ্ধা হারানোর বিনিময়েও। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কোকালিটিয়া এবং রক্ষকদের সাথে সরাসরি আলোচনার মাধ্যমে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি, যাতে আওয়া জনগোষ্ঠী যা তাদের জন্য সর্বোত্তম বলে মনে করে, তা নিশ্চিত করা যায় এবং তাদের জীবন, স্বাস্থ্য, নিরাপত্তা ও মর্যাদা সুরক্ষিত থাকে। আওয়া জনগোষ্ঠীর জন্য, তেনেতেহার জনগোষ্ঠীর জন্য এবং বনের জন্য!’
ঐতিহাসিক এই সাক্ষাতের পর পিয়ার্স আইনপ্রণেতাদের প্রতি আওয়া জনগোষ্ঠীর ভূমি রক্ষায় আরও কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন।পিয়ার্স বলেন,’ব্রাজিল সরকারকে অবশ্যই আরারিবোইয়াকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সম্পদ বরাদ্দ করতে হবে, যাতে কাঠুরে ও পশুপালকরা, যারা আইনের চরম অবমাননা করে এটিকে ধ্বংস করে ফেলছে, তাদের হাত থেকে রক্ষা করা যায়।’ আরারিবোইয়া আদিবাসী অঞ্চলের আয়তন প্রায় ১২ লক্ষ একর।।
