• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“নিজের দিদি” মমতা নয়, এবারে চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে ভাইফোঁটা নিলেন “ভাই” বাবুন 

Eidin by Eidin
November 11, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“নিজের দিদি” মমতা নয়, এবারে চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে ভাইফোঁটা নিলেন “ভাই” বাবুন 
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১১ নভেম্বর : রাজ্যে পালাবদলের পর হরিশ চ্যাটার্জি স্ট্রিটের “ব্যানার্জি পরিবারে” যেন  কিছুই ভালো যাচ্ছে না ! ‘কালীঘাট তৃণমূল’ সুপ্রিমো মমতা ব্যানার্জির পরিবারে বিভাজনের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে । গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাপিয়ে বেড়ালেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটে । খোদ মমতার বাড়ি সামনে তাঁরই ভাই বাবুন ব্যানার্জির পারিবারিক কালীপূজায় অংশ নিলেন । “দাদা” শুভেন্দুর পায়ে হাত দিয়ে প্রনাম করে তাঁর ভূয়সী প্রশংসা করলেন বাবুন । তুলে দিলে পদ্মফুলের বিশাল মালা । আজ ভাইফোঁটাটাও “দিদি” মমতার কাছে না নিয়ে তৃণমূল ভবনে চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে নিলেন তিনি । তিনি ছাড়াও আরও অনেক বিদ্রোহী তৃণমূল বিধায়ক ও সাংসদ এদিন চন্দ্রিমার কাছে ফোঁটা নেন । 

এবারে নিজের বাড়িতে বিজয়া সম্মেলন বা ভাইফোঁটার অনুষ্ঠানের আয়োজন করেননি মমতা ব্যানার্জি । তার দল থেকে প্রচার কর হচ্ছে, রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কর্মীদের ওপর কথিত হামলা, সন্ত্রাস এবং পুলিশি জুলুমের প্রতিবাদের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন “দিদি” । যদিও রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষের কথায়, ‘সবাই ক্ষমতার ফোটা নিতে যেত ! ক্ষমতাও নেই আর ভাইফোঁটা নেওয়ার আগ্রহও নেই ।’

রাজ্য রাজনীতিতে ক্ষমতার পালাবদলের পর এই প্রথম নিজের কালীঘাটের বাসভবনে ভাইফোঁটা পালন করলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বিগত দেড় দশক ধরে এই বিশেষ দিনটিতে মমতার কালীঘাটের দরবার ছিল রাজ্য রাজনীতির অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। তবে  কালীপূজোর আগে কালীঘাটে অভিষেক ব্যানার্জির জন্মদিনের ‘মিড নাইট সেলিব্রেশনে’ সংঘর্ষের পর তিন তৃণমূল কর্মী গ্রেপ্তার হওয়ার পর কুণাল ঘোষ জানিয়েছিলেন যে, দলের কর্মীদের ওপর মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে নেত্রী এবার ভাইফোঁটা থেকে বিরত থাকছেন। তবে মমতা ভাইফোঁটা থেকে বিরত থাকলেও বিদ্রোহী গোষ্ঠী ‘গনতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’ বিরত থাকেনি । তৃণমূল ভবনেই দলের নেতাদের ফোঁটা দেন চন্দ্রিমা ভট্টাচার্য। শুভেন্দুকে ‘দাদা’ বলার পরই ঋতব্রত ব্যানার্জি,অরূপ বিশ্বাস,ফিরহাদ হামিক, জাভেদ বিশ্বাসদের সঙ্গে গণতান্ত্রিক তৃণমূলের ভাইফোঁটার অনুষ্ঠানে মমতার ভাই বাবুনও ফোঁটা নেন । তার উপস্থিতি রাজনৈতিক মহলে বাড়তি আলোচনার জন্ম দিয়েছে। এর আগে তাঁকে দিদির কাছে যাওয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন, উপযুক্তভাবে না ডাকায় তিনি ভাইফোঁটা যেতেন না এবং এবার ডাকলেও যাবেন না। সেই অবস্থানে অনড় থেকেই তিনি চন্দ্রিমা ভট্টাচার্যের হাত থেকে আজ ফোঁটা গ্রহণ করেন।। 

Tags: Bhai Fota 2026KolkataWestbengal
Previous Post

শিশুর উপর যৌন নির্যাতনের ঘটনার পর এবারে কিশোরী বধূর শ্লীলতাহানির ঘটনা ঘটলো ভাতারে

No Result
View All Result

Recent Posts

  • “নিজের দিদি” মমতা নয়, এবারে চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে ভাইফোঁটা নিলেন “ভাই” বাবুন 
  • শিশুর উপর যৌন নির্যাতনের ঘটনার পর এবারে কিশোরী বধূর শ্লীলতাহানির ঘটনা ঘটলো ভাতারে
  • ফলতার “ত্রাস” তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বেআইনিভাবে নির্মিত বাড়িতে চললো বুলডোজার
  • ‘একজন পুরুষ যতজনকেই বিয়ে করুক না কেন, তাতে কোনো ভুল নেই, কিন্তু একজন নারী ফের বিয়ে করলে যত দোষ ?’: ট্রোলদের পাল্টা জবাব দিলেন পবন কল্যাণের প্রাক্তন স্ত্রী রেনু দেশাই খাড়ক
  • হার্দিক পান্ডিয়া পাঞ্জাবে ; আরশদীপ মুম্বাই ইন্ডিয়ান্সে ; জেনে নিন তাদের পারিশ্রমিক কত 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.