এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৬ অক্টোবর : প্রেমের সম্পর্কের অপরাধে এক তরুন,তার বাবা ও এক বন্ধুকে মধ্যযুগীয় কায়দায় শাস্তি দেওয়ার অভিযোগ উঠেছে খাস কোলকাতায় । দক্ষিণ কলকাতার বেহালা সরশুনা থানা এলাকার বসুন্ধরা পার্ক থেকে ওই তরুনকে ধরে আনার পর তার বাবা ও এক বন্ধু সহ প্রকাশ্য রাস্তায় বিবস্ত্র করে প্যারেড করানো হয় বলে অভিযোগ । সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হলে তীবে ক্ষোভ ছড়িয়ে পড়ে এলাকায়। পরে স্থানীয় বাসিন্দাদের একাংশ মেয়েটির বাড়ির সামনে তুমুল বিক্ষোভের পাশাপাশি ভাঙচুরের চেষ্টাও করে বলে অভিযোগ । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সরশুনা থানার পুলিশ। এরপর স্থানীয়রা মেয়েটির মামাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন । মেয়েটির মামার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে । এই ঘটনায় এখনো পর্যন্ত মেয়েটির বাবা-মা ও মামাকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে খবর ।
সংবাদমাধ্যম টাইমস নাউকে ভুক্তভোগী তরুন বলেছেন,রবিবার রাতে তিনি ও তার প্রেমিকা বসুন্ধরা পার্কে হাত ধরাধরি করে দাঁড়িয়েছিলেন । সেই সময় মেয়েটির মামার এক বন্ধু দেখতে পেয়ে তাকে হুমকি দেয়,”দাঁড়া, তোর ব্যবস্থা হচ্ছে” । এই বলে সে মেয়েটির বাড়িতে ফোন করে৷ তার কিছুক্ষণের মধ্যেও মেয়েটির বাবা ও মা চলে আসে । ইতিমধ্যে তার এক বন্ধুও সেখানে চলে আসে । বন্ধু তাকে বাঁচানোর চেষ্টা করে৷ কিন্তু প্রেমিকার বাবা ও মামা মিলে তাদের দু’জনকে জোর করে মেয়েটির বাড়িতে নিয়ে যায় । সেখানে যাওয়ার পর তার প্রেমিকার পরিবার তাদের এলোপাথাড়ি লাথি ও ঘুষি মারে । ইতিমধ্যে তার বাবাকে ফোন করে আসতে বলা হয় ।
ভুক্তভোগী তরুন বলেন,’বাবা ও তার এক কাকা সঙ্গে এলে দু’জনকে এলোপাথাড়ি মারধর করা হয় । তারপর প্রেমিকার বাবা আমার বাবাকে তিনটি বিকল্প হয় । প্রথম বিকল্প হল,আমায় গুলি করে মারতে হবে । দ্বিতীয় বিকল্প হল,আমায়ে কুপিয়ে মারতে হবে । আর তৃতীয় বিকল্প হল আমাদের বিবস্ত্র অবস্থায় রাস্তায় প্যারেড করতে হবে । প্রাণ বাঁচায়ে আমার বাবা তৃতীয় বিকল্পে রাজি হয়ে যায় । এরপর আমাদের ওই অবস্থায় ফের বসুন্ধরা পার্কে আনা হয় । সেখানে মেয়েটির মামার গ্যারেজে রাখা আমাদের পোশাক দিয়ে হুমকি দেওয়া হয় : ‘যা, তোদের কোন বাপ আছে গিয়ে বল ।’
মেয়েটির মামার কাছেই একটি আগ্নেয়াস্ত্র ছিল বলে জানিয়েছেন ভুক্তভোগী তরুন । তিনি আরও জানান, বিবস্ত্র অবস্থায় প্যারেড করানোর মুহুর্তের ভিডিও রেকর্ড করেছিল তার প্রেমিকার মা ও মামা ।
মেয়েটির পরিবার তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের সঙ্গে যুক্ত বলে দাবি করেছেন স্থানীয়দের একাংশ । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্ত যুবতীর বাবা,মা ও মামার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। অন্যদিকে, এই ঘটনার পর যুবকের বাবা মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে পরিবারের দাবি।।

