এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),২৪ অক্টোবর : ক্ষমতা দখল ঘিরে পুরনো ও নব্য বিজেপির দুই গোষ্ঠীর তুমুল সংঘর্ষের ঘটনা ঘটল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে । এদিন শনিবার সকালের দিকে মঙ্গলকোটের ঝিলু ২ অঞ্চলের ঠ্যাঙ্গাপাড়া গ্রামের লিটন শেখ,হাবলু শেখ গোষ্ঠীর সঙ্গে মোজাম খান গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে । সংঘর্ষে মহিলাসহ দু’পক্ষের ৬ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের আঘাত গুরুতর হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে।
যদিও বিজেপির মঙ্গলকোট ৩ নম্বর মণ্ডল সভাপতি মন্দিরা চট্টরাজ দাবি করেছেন যে,ঠ্যাঙ্গাপাড়া গ্রামের ঘটনায় বিজেপির কোনো যোগ নেই । তার দাবি,’যাঁরা ঝামেলা করেছে তাঁরা কেউ বিজেপির সঙ্গে যুক্ত নয় । ভোটের ফল ঘোষণার পর বিজেপি সাজছে। যাঁরা ঝামেলা করছে পুলিশ তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’ আইন আইনের পথে চলবে বলে মন্তব্য করেছেন তিনি ।
তবে স্থানীয় সূত্রে খবর,মোজাম খান দীর্ঘদিন ধরেই বিজেপির সাথে যুক্ত । বিজেপি করার অপরাধে ২০১৬ সালে তাঁকে ঘরছাড়া হতেও হয়েছিল। ২০২১ সালে মুচলেকা দিয়ে মোজামকে তখন গ্রামে ফিরতে হয়। তারপর থেকে মোজাম অবশ্য বিজেপি বা তৃণমূল বিরোধী দলের সঙ্গে সম্পর্ক রাখেনি । অন্যদিকে লিটন শেখ,হাবলু শেখরা তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ছিলেন । কিন্তু রাজ্যে পালাবদলের পর বিজেপির সঙ্গে তাদের ঘনিষ্ঠতা বাড়ে । এদিকে পালাবদলের পর মোজাম খানও বিজেপির স্থানীয় কার্যালয়ে যাতায়াত শুরু করে দেয় । যেটা লিটল শেখ,হাবলু শেখরা মেনে নিতে পারেনি । যা ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের সূত্রপাত বলে জানা গেছে ।
জানা গেছে,আজ সকালে গ্রামের মোড়ে কালভার্টে বসেছিল মোজাম খান সহ কয়েকজন। তখন লেটন শেখ, হাবলু শেখরা বাইক নিয়ে সেখানে যায়। দুপক্ষের মধ্যে একপ্রস্ত বচসাও হয়। যাওয়ার সময় লেটন ও হাবলুরা হুমকি দিয়ে যায় বলে অভিযোগ।
জানা গেছে,ফিরে আসার পথে মোজামরা তাদের আটকে জিজ্ঞাসা করে । ফের দু’পক্ষের মধ্যে বচসা বাধে । আর তখনই লেটন,হাবলু শেখ,বচন শেখ সহ বেশকিছু লোকজন অস্ত্রসস্ত্র নিয়ে মোজামদের উপর চড়াও হয় বলে অভিযোগ। এরপর দুপক্ষের মধ্যে তুমুক সংঘর্ষ শুরু হয়ে যায় । খবর পেয়ে পরিবারের মহিলারাও বেড়িয়ে আসেন । নিমেষের মধ্যে গোটা ঠ্যাঙ্গাপাড়া গ্রাম কার্যত রণক্ষেত্রে পরিনত হয় । খবর পেয়ে পুলিশবাহিবী ঘটনাস্থলে আসে । পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । গ্রামে উত্তেজনা থাকায় পুলিশ নজরদারি শুরু করেছে।।
ঘটনার সূত্রপাত এদিন গ্রামের মোড়ে কালভার্টে বসেছিল মোজাম খান সহ কয়েকজন। তখন লেটন শেখ, হাবলু শেখরা বাইক নিয়ে সেদিকে যায়। যাওয়ার সময় হুমকি দিয়ে যায় বলে অভিযোগ। ফিরে আসার পথে মোজামরা তাঁদের আটকে জিজ্ঞাসা করে, কেন হুমকি দেওয়া হয়েছে। তখনই লেটন,হাবলু শেখ,বচন শেখ সহ বেশকিছু লোকজন অস্ত্রসস্ত্র নিয়ে চড়াও হয় বলে অভিযোগ। দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পরিবারের মহিলারাও বেড়িয়ে আসেন। সমগ্র ঘটনায় ঠ্যাঙ্গাপাড়া গ্রামে তুমুল উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। আহতদের তরিঘরি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গ্রামে উত্তেজনা থাকায় পুলিশ নজরদারি শুরু করেছে। বিজেপির মঙ্গলকোট ৩ নম্বর মণ্ডল সভাপতি মন্দিরা চট্টরাজ বলেন, ” ঠ্যাঙ্গাপাড়া গ্রামে যাঁরা ঝামেলা করেছে তাঁরা কেউ বিজেপির সঙ্গে ছিল না। ভোটের ফল ঘোষণার পর বিজেপি সাজছে। যাঁরা ঝামেলা করছে পুলিশ তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আইন আইনের পথে চলবে।”
