• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপে লজ্জার পরাজয় ভারতের ; ২৭-০ গোলের ব্যবধানে হারাল  আফ্রিকার দেশ বেনিন 

Eidin by Eidin
October 21, 2026
in খেলার খবর
অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপে লজ্জার পরাজয় ভারতের ; ২৭-০ গোলের ব্যবধানে হারাল  আফ্রিকার দেশ বেনিন 
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন স্পোর্টস নিউজ,২১ অক্টোবর : চীনে চলমান অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপে লজ্জাজনক পরাজয়ের মুখোমুখি হল ভারত । ভারতের বিরুদ্ধে মুখোমুখি হয়ে গোলের বন্যা বইয়ে দিয়েছে আফ্রিকার দেশ বেনিন। টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে ২৭-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে নিজেদের আধিপত্য বহাল রেখেছে তারা ৷

মঙ্গলবার (২০ অক্টোবর) চীনের সুজৌর মাঠে দাপিয়ে বেড়ায় বেনিনের ফুটবলাররা। বিশেষ করে বেনিনের ক্ষিপ্র গতি ও আক্রমণাত্মক ফুটবলের সামনে ভারতের ডিফেন্স লাইনকে কার্যত অসহায় দেখায় । ফলশ্রুতিতে গোলের বন্যা বয়ে যায় । বেনিনের এই জয় টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম বড় ব্যবধানের জয় হিসেবে চিহ্নিত হয়েছে । 

এর আগে নিজেদের প্রথম ম্যাচে কাতারকে ৭-০ গোলে হারিয়েছিল বেনিন। ফলে টানা দুই ম্যাচ শেষে তাদের সংগৃহীত গোলসংখ্যা দাঁড়িয়েছে অবিশ্বাস্য ৩৪-এ! এর বিপরীতে নিজেদের রক্ষণভাগ নিটোল রেখে এখন পর্যন্ত একটি গোলও হজম করেনি দলটি। এই টানা দুই জয়ে ৬ পয়েন্ট তুলে নিয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাকি থাকতেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে ‘স্কুল চিটাহস’ খ্যাত বেনিন দল।

গ্রুপের অন্য ম্যাচে চীন ‘টু’ দল কাতারকে ৬-০ ব্যবধানে পরাজিত করেছে। এর আগে স্বাগতিক চীনের এই দলটি নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ১৫-০ ব্যবধানে হারিয়েছিল। ফলে বেনিন ও চীন—উভয় দলেরই পয়েন্ট এখন ৬। তবে সেভেরিন দানহার শিষ্যদের গোল ব্যবধান (+৩৪) চীনের (+২১) চেয়ে বেশ ভালো অবস্থানে রয়েছে।

গ্রুপের তলানিতে থাকা কাতার ও ভারতের সংগ্রহ এখনো শূন্য। যেহেতু গ্রুপ থেকে শীর্ষ দুটি দল শেষ ষোলোতে খেলার যোগ্যতা অর্জন করবে, সেহেতু বেনিন ইতিমধ্যেই নকআউট পর্বের আসন পাকা করে ফেলেছে। আজ বুধবার (২১ অক্টোবর) সুঝোতে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে চীন ‘টু’-এর মুখোমুখি হবে বেনিন। গোল ব্যবধানে বেশ কিছুটা এগিয়ে থাকায় এই ম্যাচে ড্র করলেই গ্রুপ শীর্ষস্থান ধরে রাখতে পারবে তারা, অন্যদিকে চীনকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে আজ তাদের জিততেই হবে ।।

Tags: Sports News
Previous Post

অশোকনগরে সিপিএমের বুকস্টল ঘিরে সংঘর্ষ, সংঘর্ষ থামাতে গিয়ে আহত এসআই, গ্রেপ্তার এক বিজেপি নেতা 

Next Post

দর্শনার্থীর ভান করে মন্দিরে ঢুকে দাঙ্গা লাগানোর ছক ; গাজিপুরে গ্রেপ্তার অভিযুক্ত মহম্মদ ইউসুফ আলী

Next Post
দর্শনার্থীর ভান করে মন্দিরে ঢুকে দাঙ্গা লাগানোর ছক ; গাজিপুরে গ্রেপ্তার অভিযুক্ত মহম্মদ ইউসুফ আলী

দর্শনার্থীর ভান করে মন্দিরে ঢুকে দাঙ্গা লাগানোর ছক ; গাজিপুরে গ্রেপ্তার অভিযুক্ত মহম্মদ ইউসুফ আলী

No Result
View All Result

Recent Posts

  • নিরাপত্তাজনিত কারণে প্রধানমন্ত্রী মোদীর বাসভবনের কাছে রেস কোর্স রোডের প্রায় ১০০ একর এলাকা জুড়ে অবৈধ নির্মানের উপর চলছে বুলডোজার ; মন্দির ভাঙা পড়লেও বামপন্থীদের নজরে পড়ছে খালি মসজিদ 
  • ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ মোকাবিলার সমালোচনার নিন্দা করে ‘জাতিসংঘ বিশেষজ্ঞ’ শব্দটিকে একটি ‘স্ববিরোধী শব্দগুচ্ছ’ বলে অভিহিত করেছেন মার্কো রুবিও   
  • ঠাকুর দেখে রাতে বাইকে চড়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় ভাতারের ২ যুবকের মর্মান্তিক মৃত্যু
  • ঠাকুর দেখাতে নিয়ে যাওয়ার নাম করে ২ কিশোরীকে গনধর্ষণ, গ্রেপ্তার ২, পলাতক আরও ২ : জানালেন আইনজীবী 
  • বিজয়া দশমীর দিন পূজামণ্ডপে মহিলার শ্লীলতাহানি, প্রতিবাদ করলে মারধরের অভিযোগ, তৃণমূল নেতার দুই সঙ্গীকে গণধোলাই 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.