• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সপ্তমীর দিনেই ভয়াবহ বিপর্যয় কলকাতায়, চোরবাগানের মন্ডপে পদপিষ্ঠ বহু দর্শনার্থী, উদ্বেগ প্রকাশ করেছেন মমতা ব্যানার্জি  

Eidin by Eidin
October 17, 2026
in কলকাতা, রাজ্যের খবর
সপ্তমীর দিনেই ভয়াবহ বিপর্যয় কলকাতায়, চোরবাগানের মন্ডপে পদপিষ্ঠ বহু দর্শনার্থী, উদ্বেগ প্রকাশ করেছেন মমতা ব্যানার্জি  
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৭ অক্টোবর : মহাসপ্তমীর রাতেই ভয়াবহ বিপর্যয় কলকাতায় । উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীনের দুর্গাপুজোয় ভিড়ের চাপে বহু মানুষ পদপিষ্ট হওয়ার খবর পাওয়া যাচ্ছে । বৃষ্টি থেকে বাঁচতে মণ্ডপে ঢোকার হুড়োহুড়িতেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে । আহত বহু মানুষকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েক জনের মৃত্যুর আশঙ্কাও করা হচ্ছে । 

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘চোর বাগান পূজা প্যান্ডেলে পদদলনের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত ও দুঃখিত।আমি মা দুর্গার কাছে প্রার্থনা করি, যেন আহত সকলে দ্রুত আরোগ্য লাভ করেন এবং এই কঠিন সময়ে তাঁদের পরিবারবর্গ শক্তি ও সাহস পান।’

জানা গেছে,আজ সন্ধ্যায় উত্তর ও মধ্য কলকাতার বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি শুরু হয়। রাস্তায় যানজটের পাশাপাশি চোরবাগানের মণ্ডপেও দর্শনার্থীদের ভিড় বাড়ছিল। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, বৃষ্টি থেকে বাঁচতে একসঙ্গে বহু মানুষ মণ্ডপে ঢোকার চেষ্টা করেন। শুরু হয় ঠেলাঠেলি। তাতেই কয়েক জন পড়ে যান এবং পদপিষ্ট হন অনেকে। প্রাথমিক তথ্য অনুযায়ী, মণ্ডপের ভিতরে বৃত্তাকার ‘এলিভেটেড করিডোর’ দিয়ে দর্শনার্থীদের ঘুরে বেরোতে হচ্ছিল। সেখানেই বিপত্তি ঘটে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে ঠিক কী কারণে এই পরিস্থিতি তৈরি হল, তা এখনও স্পষ্ট নয়। আহতদের কলকাতা মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় । পুজো উদ্যোক্তা বিকাশ দাস জানিয়েছেন, আপাতত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোই তাঁদের অগ্রাধিকার। 

পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতালে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ । দর্শনার্থীরা অব্যবস্থার অভিযোগ তুলেছেন। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী।। 

Previous Post

রাজ্যে পালাবদল হতেই প্রাক্তন মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে গড়ে ওঠা অনাথ আশ্রমের দুর্গাপূজা বন্ধ, মন খারাপ শিশুদের 

Next Post

ময়নাতদন্ত কক্ষে মদ্যপানের পার্টি; ভিডিও ভাইরাল; ডাক্তার বরখাস্ত

Next Post
ময়নাতদন্ত কক্ষে মদ্যপানের পার্টি; ভিডিও ভাইরাল; ডাক্তার বরখাস্ত

ময়নাতদন্ত কক্ষে মদ্যপানের পার্টি; ভিডিও ভাইরাল; ডাক্তার বরখাস্ত

No Result
View All Result

Recent Posts

  • ময়নাতদন্ত কক্ষে মদ্যপানের পার্টি; ভিডিও ভাইরাল; ডাক্তার বরখাস্ত
  • সপ্তমীর দিনেই ভয়াবহ বিপর্যয় কলকাতায়, চোরবাগানের মন্ডপে পদপিষ্ঠ বহু দর্শনার্থী, উদ্বেগ প্রকাশ করেছেন মমতা ব্যানার্জি  
  • রাজ্যে পালাবদল হতেই প্রাক্তন মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে গড়ে ওঠা অনাথ আশ্রমের দুর্গাপূজা বন্ধ, মন খারাপ শিশুদের 
  • প্রায় ২ কোটি টাকার ব্রাউন সুগার তৈরির কাঁচামালসহ ওল্ড মালদা স্টেশনে পুলিশের হাতে পাকড়াও আসামের ৩ মহিলা 
  • হংকং সিক্সেস ২০২৬: ভুবনেশ্বর কুমারের পরিবর্তে ভারতীয় অধিনায়ক হলেন আরসিবি খেলোয়াড় ক্রুনাল পান্ডিয়া
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.