এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ অক্টোবর : সিপিএমের বর্ষীয়ান নেতা ও আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফের ‘হিন্দু মৌলবাদের’ বিরুদ্ধে সরব হয়েছেন । এবারে কেউ নাকি তাকে ফোন করে ‘মা তুলে খিস্তি’ দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। সেই সাথে তিনি ‘আত্মরক্ষার অধিকার কার্যকর’ করার বিষয়েও হুঁশিয়ারি দিয়েছেন৷ কিন্তু মজার বিষয় হল যে,বিকাশের পাশে দাঁড়ানোর পরিবর্তে কথিত ‘খিস্তি’ দেওয়া ব্যক্তিকেই সমর্থন করছেন একাংশের মানুষ ।
বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার ফেসবুক অ্যাকাউন্টে একটা পোস্টার পোস্ট করেছেন। তাতে তিনি লিখেছেন, ‘১০.৪৭ মিনিট নাগাদ, সুকান্ত মন্ডল (ফোন নং 7908303107) নামে এক হিন্দু মৌলবাদী ফোন করে,আমাকে ও পরিবারের সদস্যদের খুনের হুমকি দিলেন। প্রসঙ্গত আমার প্রয়াত মা’র সম্বন্ধে কুৎসিত ইঙ্গিত করলেন। ঐ ধরনের কুৎসিত ইঙ্গিত হিন্দু মৌলবাদীদের সহজাত।’ তিনি আরও লিখেছেন,
‘মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, এ ব্যাপারে কী ব্যবস্থা নেন সেটার অপেক্ষায় রইলাম। প্রয়োজন হলে আত্মরক্ষার অধিকার কার্যকর করব।’
এদিকে মন্তব্য বিভাগে কথিত খিস্তি দেওয়া ব্যক্তিকে সমর্থন করে শুভময় চ্যাটার্জি নামে একজন লিখেছেন, “যে আপনাকে খাস্তা খাস্তা খিস্তি দিয়েছে, তাঁকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। যে কাজটা আমি করতে পারিনি, তার জন্য ওনাকে স্যালুট জানাই।” ময়ূখ মাইতি লিখেছেন, “যে মহান ব্যাক্তি আপনাকে কাঁচা খিস্তি করেছে তাকে আমরা স্যালুট জানাই ।” আরও একজন লিখেছেন,”যে আপনাকে খাস্তা খাস্তা খিস্তি দিয়েছে, তাঁকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। যে কাজটা আমি করতে পারিনি, তার জন্য ওনাকে স্যালুট জানাই।”
সৌরভ বিশ্বাসের প্রতিক্রিয়া, ‘এই প্রথমবার খিস্তির সঠিক ব্যবহার হলো ।’
পাশাপাশি বিভান মুখার্জি মনে করছেন যে,ঘটনাটি সিপিএমের নেতারই ঘটানো । তিনি লিখেছেন,’ ‘অনেক সময় উকিল বাবুরা অনেক মানুষকে পয়সা দিয়ে অনেক কিছু করায় ।’
এর আগে বিকাশের বাড়িতে মদের ফাঁকা বোতল ছুড়ে জানালার কাঁচ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছিল । সেই ঘটনায় একজন গ্রেপ্তারও হয়েছে । কিন্তু গ্রেপ্তারের আগে বিকাশ হামলাকারীদের “হিন্দুত্ববাদী গুন্ডা” মন্তব্য করায় তার বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ।।

