এইদিন বিনোদন ডেস্ক,১৫ অক্টোবর : গুরুতর শারীরিক সমস্যায় ভুগছেন বলিউড অভিনেতা সলমন খান । সম্প্রতি ‘কফি উইথ করণ’ শো-তে তাঁর চলচ্চিত্র জীবনে সম্মুখীন হওয়া গুরুতর স্বাস্থ্য সমস্যা এবং আঘাত নিয়ে মুখ খুলেছেন তিনি । সলমন জানান,২০১৬ সালের ছবি ‘সুলতান’-এর শুটিংয়ের সময় এই সমস্ত সমস্যাগুলোর কারনে তাকে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল ।
সালমান জানান যে, ছবিটির কুস্তির দৃশ্য এবং তীব্র অ্যাকশন সিকোয়েন্সগুলো তাঁর শারীরিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলেছিল এবং এক পর্যায়ে তিনি মাথায় আঘাতও পেয়েছিলেন। শুধু তাই নয়, সেই ছবির শুটিংয়ের পর তাঁকে হার্নিয়ার মতো সমস্যাও মোকাবেলা করতে হয়েছিল। তাঁর কাঁধের পেশী, হাঁটু এবং পিঠেও অস্বস্তি ছিল।
ট্রাইজেমিনাল নিউরালজিয়া, একটি গুরুতর স্নায়বিক রোগ, এবং অ্যানিউরিজমের কারণে এই তারকা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছেন। একই সাথে, ভক্তরা চান তাদের প্রিয় তারকা শারীরিকভাবে ফিট থাকুন। কিন্তু সালমান খান স্বাস্থ্যগত সমস্যার কারণে সেই শারীরিক গঠন ধরে রাখতে না পারাকে ভক্তদের প্রতি করা একটি অবিচার বলে বর্ণনা করেছেন।
সলমন বলেন,’অনেকেই অনুপ্রেরণা খোঁজেন, তরুণরা প্রায়ই তাদের বাবার ফিটনেসের সঙ্গে নিজেদের তুলনা করে এবং জিজ্ঞাসা করে, ‘উনি যদি পারেন, তাহলে তুমি কেন পারবে না?’ তাই, অভিনেতা স্পষ্ট করে দিয়েছেন যে তিনি শারীরিকভাবে ক্লান্তিকর পর্যায়গুলোকে ন্যায্যতা দিতে চান না।।

