• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ভাতারের বালসিডাঙ্গা গ্রামে দুই শিশুর মারপিটের জেরে তুমুল সংঘর্ষে জড়াল দুই পরিবার ; জখম ৪ 

Eidin by Eidin
September 8, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ভাতারের বালসিডাঙ্গা গ্রামে দুই শিশুর মারপিটের জেরে তুমুল সংঘর্ষে জড়াল দুই পরিবার ; জখম ৪ 
4
SHARES
56
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৮ সেপ্টেম্বর : দুই শিশুর মারপিটের জেরে তুমুল সংঘর্ষে জড়াল দুই পরিবার । পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বালসিডাঙ্গা গ্রামের ঘটনা । সংঘর্ষের পাশাপাশি ভাঙচুর চালানো হয় । খবর পেয়ে ভাতার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । সংঘর্ষে উভয় পরিবার মিলে ৪ জন জখম হয়েছে। 

জানা গেছে,বালসিডাঙ্গা গ্রামে ঢোকার মুখেই নিয়ামত মণ্ডল, হারাই মণ্ডল,মিঠুন মণ্ডল এবং জমিদার মণ্ডলদের বসবাস । তারা সম্পর্কে খুড়তুতো জেঠতুতো ভাই । সোমবার বিকেলে নিয়ামতের বাড়ির একটি শিশু মিঠুনের ছেলের সঙ্গে খেলাধুলা করার সময় খেলাধুলা করার সময় কোনো বিষয় নিয়ে খুনসুট থেকে মারপিট হয় । সন্ধ্যার দিকে নিয়ামতের বাড়ির লোকজন মিঠুনের বাড়িতে বলতে গেলে দুপক্ষের মধ্যে বাকবিতন্ডা শুরু হয় । তারই মাঝে তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পরিবার । খবর পেয়ে ভাতার থানার পুলিশ আসে ঘটনাস্থলে । দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় দুপক্ষের মিলে চারজন জখম হয়েছেন। দুজন হাসপাতালে চিকিৎসাধীন। 

এদিকে এই ঘটনার জন্য একে অপরের ঘাড়ে দায় চাপিয়েছে দুই পরিবার । জমিদার মণ্ডলের  অভিযোগ,’আমার ছেলে একা থাকার সুযোগে  নিয়ামত এবং তাঁর বাড়ির লোকজন মিলে আমার ছেলেকে বেধড়ক মারধর করে। আমার ছেলে এখন হাসপাতালে চিকিৎসাধীন।’ অন্যদিকে নিয়ামতের বৌদি তুহিনা মণ্ডলের অভিযোগ,’দুই বাচ্চার মধ্যে ঝামেলার ঘটনার পর মিঠুন আশপাশের গ্রাম থেকে প্রচুর লোকজন ডেকে এনে বাড়িয়ে ঢুকে ভাঙচুর চালায়। বাড়ির সিসিটিভি ক্যামেরা, মোবাইল ফোন, এসি ভেঙে দেয়। জানালার কাঁচ ভাঙচুর করে।বাড়ির সামনে রাখা দুটি জেসিবি মেশিন এবং চারচাকা গাড়িতেও ভাঙচুর করে। মহিলাদের পর্যন্ত মারধর করে।’ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।। 

Tags: bhatarBurdwanDistrict NewsWestbengal
Previous Post

“বিয়ে করাটা কি এতই জরুরি ? আমি তো বিয়ে না করেও সুখী” : বললেন  দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাম্যা

No Result
View All Result

Recent Posts

  • ভাতারের বালসিডাঙ্গা গ্রামে দুই শিশুর মারপিটের জেরে তুমুল সংঘর্ষে জড়াল দুই পরিবার ; জখম ৪ 
  • “বিয়ে করাটা কি এতই জরুরি ? আমি তো বিয়ে না করেও সুখী” : বললেন  দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাম্যা
  • কলকাতা নাইট রাইডার্সের নতুন  সম্ভাব্য অধিনায়ক নিয়ে বড় মন্তব্য করলেন প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না
  • “যতদিন বেঁচে থাকব, ততদিন ভারতের বিরুদ্ধে জিহাদ চালিয়ে যাব” : এলইটি প্রধান হাফিজ সঈদের ছেলে বৈশ্বিক সন্ত্রাসী তালহা সাঈদের হুঁশিয়ারি 
  • কক্সবাজারে নিজ বাড়িতে হিন্দু মহিলাকে নৃশংসভাবে কুপিয়ে খুন 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.