এইদিন বিনোদন ডেস্ক,০২ সেপ্টেম্বর : নিজের মন্তব্যের জন্য প্রায়শই আলোচনায় থাকা অভিনেত্রী স্বরা ভাস্কর আবারও আলোচনায় এসেছেন। এবার স্বরা ভাস্কর পরিচালক সঞ্জয় লীলা বনসালির ছবি ‘পদ্মাবত’-এর জওহর দৃশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন ।এমনকি ‘পদ্মাবত’ ছবিটি মুক্তি পাওয়ার সময়েও স্বরা ভাস্কর সঞ্জয় লীলা বনসালিকে একটি খোলা চিঠি লিখেছিলেন, যেখানে তিনি ছবিটির তীব্র সমালোচনা করেন। এখন একটি ইভেন্টে, স্বরা ভাস্কর আবার জওহর ওয়ালে দৃশ্য নিয়ে আলোচনা করেছেন ।
যুক্তি দিয়েছেন যে পদ্মাবতের মতো চলচ্চিত্রগুলো নারী সম্পর্কে ভ্রান্ত ধারণাকে উৎসাহিত করে, একজন নারীর সম্মান কেবল তার শরীর দিয়ে নির্ধারিত হয় না । তিনি “জওহর ব্রত”কে “কাপুরষোচিত” কাজ বলে অবিহিত করছেন ।
অভিনেত্রী স্বরা ভাস্করের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতা অভিষেক ত্যাগি। তিনি বলেছেন,’আমাদের দেশের সাহসী নারীদের সম্পর্কে করা আপত্তিকর মন্তব্যের জন্য স্বরা ভাস্করের নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত! যেসব সাহসী নারী বিদেশী আক্রমণকারীদের সামনে মাথা নত করেননি এবং নিজেদের সম্মান, আত্মসম্মান ও ধর্ম রক্ষার জন্য জওহরের প্রথা অনুসরণ করেছেন, তাঁদের স্বর ভাস্করের কাছ থেকে কোনো সনদের প্রয়োজন নেই।’
তিনি আরও বলেছেন,’স্বরা ভাস্করের মতো মানুষেরা সনাতন ধর্মকেও সম্মান করতে পারেনি! আর এখন, বিয়ের পর এই মহিলার পোশাকের দিকে তাকান! স্বরা ভাস্করের শ্বশুরবাড়ির লোকেরা কি মনে করেন যে এভাবে পোশাক পরাটা ঠিক? স্বরার এই পোশাক কি তাদের ধর্ম অনুযায়ী উপযুক্ত?হয়তো কিছু লোক মনে করে যে, সনাতন ঐতিহ্যের বিরোধী কোনো মহিলা যেভাবে খুশি পোশাক পরুন না কেন, যদি তিনি ইসলামের প্রশংসা করেন, তাহলে তাদের জন্য সবকিছু ঠিক আছে?’ উল্লেখ্য, অনুষ্ঠানে অভিনেত্রীকে তার বুকের অর্ধাংশ উন্মুক্ত দেখা গেছে।
এদিকে তীব্র সমালোচনার মুখে সাফাই দিয়েছেন অভিনেত্রী । তিনি বলেছেন,’আমার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হচ্ছে এবং এর ভুল অনুবাদ করা হচ্ছে। আমি কখনও বলিনি যে রানি পদ্মাবতী বা অন্য কোনো সতী কাপুরুষ ছিলেন।’
স্বরা আরও বলেন, “এটা লজ্জাজনক যে মিডিয়া চ্যানেল এবং মানুষ বারবার মিথ্যা অভিযোগ তুলে মানুষকে উস্কে দিচ্ছে। গালি দিতে চাইলে দিন, কিন্তু সঠিক তথ্যের ভিত্তিতে দিন। ইংরাজি না জানলে আমি তর্জমা করছি, শুনুন । ধর্ষণের পরেও নারীদের বেঁচে থাকার অধিকার আছে।”
উল্লেখ্য,৩৮ বছর বয়সী অভিনেত্রী স্বরা ভাস্কর বামপন্থী বিচারধারার মহিলা বলে পরিচিত । বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে হিন্দু ধর্ম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে । তিনি আম আদমি পার্টির নেতা ফাহাদ আহমেদকে বিয়ে করেছেন । বিয়ের মাস খানেকের মধ্যেই তাদের এক কন্যাসন্তানের জন্ম হয় । বর্তমানে বলিউড থেকে কার্যত বিচ্ছিন্ন এই অভিনেত্রী ।।
Author : Eidin Desk

