এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০১ সেপ্টেম্বর : দেশে সম্প্রীতি বজায় রাখতে প্রত্যেক কট্টরপন্থী মুসলিম পণ্ডিতকে বহিষ্কার করছে সিঙ্গাপুর! এমনই দাবি করেছে আলফা উলফ । ওই সংবাদমাধ্যমটির এক্স হ্যান্ডেলে(https://x.com/i/status/209439282 7904242017) এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে । যাতে একটি ভিডিও ফুটেজ শেয়ার করা হয়েছে । যেখানে এক ইসলামি ধর্মগুরুকে কাঁদতে দেখা যায় এবং তার পাশে বসে থাকা এক ব্যক্তিকে তাকে সান্ত্বনা দিতে দেখা যাচ্ছে।
সোমবার(৩১ আগস্ট) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে : সিঙ্গাপুর তার দেশ থেকে প্রত্যেক কট্টরপন্থী মুসলিম পণ্ডিতকে বহিষ্কার করছে, যারা অন্য ধর্মকে হেয় করে এবং নিজের ধর্মকে শ্রেষ্ঠ বলে দাবি করে।
প্রতিবেদনে বলা হয়েছে,সবচেয়ে পরিচিত উদাহরণ হলেন ইমাম নাল্লা মোহাম্মদ আব্দুল জামিল, যিনি মসজিদে ইহুদি ও খ্রিস্টানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তৃতা দিয়েছিলেন। সিঙ্গাপুর সরকার তাকে ঠিক পরের দিনই বহিষ্কার করে।
একই ধরনের আরও উদাহরণ রয়েছে, যেমন—জাকির নায়েক, আব্দুল সোমাদ, ইসমাইল মেঙ্ক, হাসলিন বাহারিম এবং আমির হামজা। এঁরা সকলেই বিভিন্ন দেশের মুসলিম পণ্ডিত। সিঙ্গাপুর এই ধরনের লোকদের তার দেশে প্রবেশ করতেও দেয় না, অথবা যদি তারা কোনোভাবে প্রবেশ করেও ফেলে, তবে সঙ্গে সঙ্গে তাদের বের করে দেয়।
এদিকে সিঙ্গাপুর সরকারের এই সিদ্ধান্তকে অনেকে সমর্থন করেছেন । একজন লিখেছেন,’যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়ার মতো ব্যর্থ দেশগুলোতে এমনটা করার মতো মেরুদণ্ড আছে এমন কোনো নেতা কেন নেই??? এটা অসাধারণ। প্রয়োজনীয়। এবং ইসলামপন্থীদের কাছে একমাত্র সেই ভাষাতেই কথা বলা উচিত, যেটাকে তারা সম্মান করে – শক্তি। চমৎকার কাজ, সিঙ্গাপুর।’
রিচার্ড কেলিং নামে আরও একজন লিখেছেন, ‘প্রধান তিনটি একেশ্বরবাদী ধর্মই স্বভাবগতভাবে অসহিষ্ণু। এক ঈশ্বর চিন্তাধারা আধ্যাত্মিকতার চেয়ে বেশি কর্তৃত্ববাদী। এটি মূলত রাজনৈতিক প্রকৃতির। ক্ষমতা-কেন্দ্রিক। নৈতিকতা নির্ধারণকারী।
একেশ্বরবাদের অর্থ হলো “আমার কথা না শুনলে ফল ভালো হবে না।” তিনি আরও লিখেছেন,’পার্থক্য হলো, পাশ্চাত্য সভ্যতার জ্ঞানদীপ্তির যুগে ইহুদি ধর্ম ও খ্রিস্ট ধর্ম উভয়ই পরিমিত হয়েছিল। উভয়ই বিভিন্ন মাত্রার সহনশীলতা গ্রহণ করেছিল।ইসলাম তার অন্ধকার যুগের বর্বর প্রকৃতিই ধরে রেখেছে। এটি একটি অ্যাসিডের মতো যা সভ্য সমাজ এবং যুক্তিসঙ্গত আচরণকে ক্ষয় করে।সভ্যতা ধ্বংস করার এবং আধুনিক শহরগুলোকে আবার গ্রাম ও বস্তিতে পরিণত করার জন্য এর চেয়ে নিখুঁত অস্ত্র আর আবিষ্কার করা সম্ভব নয়।’।
ছবি : ভিডিও থেকে স্ক্রীন শর্ট নেওয়া৷
