• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাংলাদেশে ফের এক হিন্দুকে নির্মমভাবে খুন

Eidin by Eidin
September 1, 2026
in আন্তর্জাতিক
বাংলাদেশে ফের এক হিন্দুকে নির্মমভাবে খুন
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০১ সেপ্টেম্বর : বাংলাদেশে ফের এক হিন্দুকে নির্মমভাবে খুনের ঘটনা ঘটেছে । এবারে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল বাজারে একটি সোনার দোকান থেকে সুমন দে (৪৫) নামে এক কর্মচারীর বিবস্ত্র মৃতদেহ উদ্ধার হয়েছে । হাসাইল বাজারের অমিত সরকার গোবিন্দের দোকান এটি। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টা নাগাদ সুমন দে’র দেহ উদ্ধার করে পুলিশ ।
নিহত সুমন দে টঙ্গিবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকার মৃত নারায়ণ দে’র ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হাসাইল বাজারের ওই সোনার দোকানে কর্মচারী হিসেবে কাজ করছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ি থেকে প্রতিদিন দোকানে যাতায়াতে কষ্ট হওয়ায় সুমন রাতে দোকানেই রাতে থাকতেন। সোমবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে দোকানের মালিক অমিত সরকার তাকে দোকানে রেখে বাড়িতে চলে যান। পরে রাত ১১টার দিকে স্ত্রী সরস্বতী দে’র সঙ্গে ভিডিও কলে কথা বলেন সুমন।


কিন্তু আজ সকালে নির্ধারিত সময়ে দোকান না খোলায় পাশের চালের দোকানের ব্যবসায়ী মঞ্জু রায় সুমনের মোবাইল ফোনে কল করেন। কয়েকবার ফোন করেও কোনো সাড়া না পেয়ে তিনি আশপাশের ব্যবসায়ীদের বিষয়টি জানান। পরে তারা দোকানের সামনে গিয়ে দেখতে পান, দোকানের শাটার একপাশ খোলা রয়েছে।এ সময় স্থানীয় ব্যবসায়ীরা দোকানের ভেতরে প্রবেশ করে মেঝেতে সুমন দে’র মৃতদেহ পড়ে থাকতে দেখেন। স্থানীয়রা জানান,দেহটি বিবস্ত্র অবস্থায় ছিল। পরে ব্যবসায়ীরা দোকানটি বন্ধ করে দোকানের মালিক অমিত সরকার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ানকে বিষয়টি জানান।


চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে টঙ্গিবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় । ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর সুমন দে’র মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি ঘিরে স্থানীয় হিন্দুদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে ।।

Tags: BangladeshHindu Men Murdered Agai
Previous Post

মাদ্রাসা তৈরির জন্য শতাব্দী প্রাচীন হিন্দু মন্দির ভেঙে দিল পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-লাব্বাইক

Next Post

দেশে সম্প্রীতি বজায় রাখতে প্রত্যেক কট্টরপন্থী মুসলিম পণ্ডিতকে বহিষ্কার করছে সিঙ্গাপুর!  চাঞ্চল্যকর দাবি 

Next Post
দেশে সম্প্রীতি বজায় রাখতে প্রত্যেক কট্টরপন্থী মুসলিম পণ্ডিতকে বহিষ্কার করছে সিঙ্গাপুর!  চাঞ্চল্যকর দাবি 

দেশে সম্প্রীতি বজায় রাখতে প্রত্যেক কট্টরপন্থী মুসলিম পণ্ডিতকে বহিষ্কার করছে সিঙ্গাপুর!  চাঞ্চল্যকর দাবি 

No Result
View All Result

Recent Posts

  • দেশে সম্প্রীতি বজায় রাখতে প্রত্যেক কট্টরপন্থী মুসলিম পণ্ডিতকে বহিষ্কার করছে সিঙ্গাপুর!  চাঞ্চল্যকর দাবি 
  • বাংলাদেশে ফের এক হিন্দুকে নির্মমভাবে খুন
  • মাদ্রাসা তৈরির জন্য শতাব্দী প্রাচীন হিন্দু মন্দির ভেঙে দিল পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-লাব্বাইক
  • হায়দ্রাবাদে সেনার গুদাম থেকে বিপুল অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ চুরি ; নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ 
  • প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইঝির ঝুলন্ত দেহ উদ্ধার 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.