এইদিন ওয়েবডেস্ক,কেরালা,৩১ আগস্ট : কেরালার কায়ামকুলামে ওনাম উৎসব উপলক্ষে মহাবলীর সাজে থাকা চন্দ্রবাবুকে (৫৫) আশরাফ নামে স্থানীয় দোকানদার মহম্মদ আশরফ নৃশংসভাবে আক্রমণ করেছে । সে চন্দ্রবাবুর দিকে ফুটন্ত তেল ছুড়ে৷ ফলে চন্দ্রবাবুর মুখ ও দু’হাত গুরুতর গগ্ধ হয়েছে ৷ এরপর পুলিশের কাছে অভিযোগ করা হয়, কিন্তু পুলিশের মধ্যস্থতায় চন্দ্রবাবু আশরাফকে ক্ষমা করে দিলে বিষয়টি মিটমাট হয়ে যায়।
কর্ণাটকের হিন্দু জনজাগৃতি সমিতির মুখপাত্র মোহন গৌড়া বলেছেন, ‘এই হলো তথাকথিত ‘ধর্মনিরপেক্ষ সম্প্রীতি’! উৎসব চলাকালে পরিচয় বা পোশাকের কারণে যদি নিরীহ মানুষ আক্রান্ত হন, তবে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে—তাদের ধর্ম নির্বিশেষে। আইনের শাসন, তোষণ নয়।’।
