• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

যোগী আদিত্যনাথের ছবি কিছুতেই পোড়াতে পারলো না অখিলেশের দলের নেতা, শেষে কেড়ে নিয়ে সযত্নে নিজের পকেটে পুরে নিলেন তরুন পুলিশ আধিকারিক, ভাইরাল ভিডিও 

Eidin by Eidin
August 27, 2026
in রকমারি খবর
যোগী আদিত্যনাথের ছবি কিছুতেই পোড়াতে পারলো না অখিলেশের দলের নেতা, শেষে কেড়ে নিয়ে সযত্নে নিজের পকেটে পুরে নিলেন তরুন পুলিশ আধিকারিক, ভাইরাল ভিডিও 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

সমাজবাদী পার্টির(এসপি) রাস্তায় কোনো কারনে বিক্ষোভ দেখাচ্ছিলেন । তারা শ্লোগান দিচ্ছিলেন : “মোদী-যোগীর তানাশাহি নেহি চলেগি…নেহি চলেগি”  ৷ তাদের মধ্যে লাল টুপি পরা একজন এসপি নেতার হাতে ছিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের একটি বড় আকারের ছবি । ওই এসপি নেতা শ্লোগান দিতে দিতে পকেট থেকে একটা গ্যাস লাইটার বের করে আগুন ধরানোর চেষ্টা করেন । কিন্তু অল্প আগুন জ্বলেই নিভে যায়৷ তিনি দ্বিতীয়বার চেষ্টা করেন । কিন্তু ফের ব্যর্থ  হন  । এরপর পিছন থেকে একজন পেট্রোল ভর্তি প্লাস্টিকের একটি বোতল তার দিকে বাড়িয়ে দেন । ওই এসপি নেতা যোগী আদিত্যনাথের ছবিতে পেট্রোল ঢেলে ফের লাইটার জ্বালালে সেটি দাউ দাউ করে জ্বলে ওঠে৷ সেই সময় বিক্ষোভস্থলে থাকা একজন তরুন পুলিশ আধিকারিক দ্রুত গিয়ে জ্বলন্ত ছবিটি কেড়ে নিয়ে আগুন নিভিয়ে ফেলেন ৷ পরে সযত্নে যোগী আদিত্যনাথের ছবিটি নিজের পকেটে ভরে রাখেন । বলা হচ্ছে ঘটনাটি উত্তরপ্রদেশের মিরাটের ৷ সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি বর্তমানে ভাইরাল হয়েছে । 

মেঘা আপডেট নামে এক্স হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে লেখা হয়েছে,’মুখ্যমন্ত্রী যোগীর পোস্টার পুড়তে রাজি নয়! মিরাটে এসপি নেতারা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পোস্টারে তিনবার আগুন ধরানোর চেষ্টা করেন।প্রথম দুটি প্রচেষ্টা ব্যর্থ হয়, কারণ রহস্যজনকভাবে আগুন নিভে যায়। তৃতীয় চেষ্টায় পোস্টারটির ওপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর একজন পুলিশ সাব-ইন্সপেক্টর সাহসিকতার সাথে হস্তক্ষেপ করে জ্বলন্ত পোস্টারটি ছিনিয়ে নেন এবং পোস্টারটি অক্ষত অবস্থায় বেরিয়ে আসে। পোস্টারটি বেঁচে গেল। কিন্তু নাটকটি বাঁচল না। ???’

CM YOGI’S POSTER REFUSES TO BURN! 🔥

SP leaders in Meerut tried to set CM Yogi Adityanath’s poster on fire three times.

The first two attempts failed as the flames mysteriously went out. On the third attempt, petrol was poured over the poster and it was set ablaze.

A police… pic.twitter.com/EeSZDOxwEh

— Megh Updates 🚨™ (@MeghUpdates) August 27, 2026

এদিকে এই ঘটনার পর সমাজবাদী পার্টির লোকজনদের কটাক্ষ করেছেন নেটিজেনরা । একজন লিখেছেন,’অজ্ঞেরা, যে ব্যক্তি ইতিমধ্যেই মোহ পুড়িয়ে প্রজ্ঞার অগ্নিতে নিজেকে শুদ্ধ করেছে, তোমরা কাপুরুষেরা তাকে পোড়াতে চেষ্টা করছ… বোকাদের স্বর্গ।’ আর একজন লিখেছেন,’পুলিশ কর্মীদের সাধুবাদ, আমি ধর্মকে বাঁচাই, ধর্মকে বাঁচাই, হর হর মহাদেব, জয় হিন্দ জয় ভারত।’ অধিকাংশই পুলিশ আধিকারিকের ভুয়সী প্রশংসা করেছেন ।। 

Tags: UttarpradeshViral VideoYogi Adityanath
Previous Post

চীনের কাছ থেকে ময়লা-আবর্জনা থেকে উৎপাদিত বিদ্যুৎ ২৫ টাকা ইউনিট দরে কিনবে বাংলাদেশ, ভারত মাত্র ০.০০৫ টাকা প্রতি ইউনিট সার্জ চার্জে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করছে

Next Post

যশের ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন আপস’ ছবি বক্স অফিসে ভালো ব্যবসা করলেও, দর্শকদের মন জয় করতে পারেনি 

Next Post
যশের ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন আপস’ ছবি বক্স অফিসে ভালো ব্যবসা করলেও, দর্শকদের মন জয় করতে পারেনি 

যশের 'টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন আপস' ছবি বক্স অফিসে ভালো ব্যবসা করলেও, দর্শকদের মন জয় করতে পারেনি 

No Result
View All Result

Recent Posts

  • ৯৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ক্রিকেটারকে ১৫ মাসের জন্য নিষিদ্ধ করেছে, কিন্তু কেন?
  • যশের ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন আপস’ ছবি বক্স অফিসে ভালো ব্যবসা করলেও, দর্শকদের মন জয় করতে পারেনি 
  • যোগী আদিত্যনাথের ছবি কিছুতেই পোড়াতে পারলো না অখিলেশের দলের নেতা, শেষে কেড়ে নিয়ে সযত্নে নিজের পকেটে পুরে নিলেন তরুন পুলিশ আধিকারিক, ভাইরাল ভিডিও 
  • চীনের কাছ থেকে ময়লা-আবর্জনা থেকে উৎপাদিত বিদ্যুৎ ২৫ টাকা ইউনিট দরে কিনবে বাংলাদেশ, ভারত মাত্র ০.০০৫ টাকা প্রতি ইউনিট সার্জ চার্জে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করছে
  • রাজনীতিতে “ভগবান”কে টেনে এনে তীব্র সমালোচনায় বিদ্ধ বিজেপি বিধায়ক অরুণ হালদার  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.