• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“কয়েক দশক ধরে ভারতীয় রাজনীতিতে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকবে বিজেপি’, ভবিষ্যতবাণী প্রশান্ত কিশোরের

Eidin by Eidin
October 28, 2021
in দেশ
“কয়েক দশক ধরে ভারতীয় রাজনীতিতে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকবে বিজেপি’, ভবিষ্যতবাণী প্রশান্ত কিশোরের
5
SHARES
77
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,পানাজি,২৮ অক্টোবর : ‘বিজেপি আগামী কয়েক দশক ধরে ভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকবে । ৪০ বছর আগে পর্যন্ত কংগ্রেস যেভাবে ক্ষমতার কেন্দ্রে ছিল,ঠিক তেমনি ক্ষমতার কেন্দ্রে থাকবে বিজেপি । তাতে বিজেপি নির্বাচনে
হারুক বা জিতুক । আগামী কয়েক দশক ধরে কংগ্রেস ও অন্য দলগুলিকে বিজেপির সঙ্গে লড়াই চালিয়ে যেতে হবে ।’ এমনই ভবিষ্যৎবাণী করেছেন নির্বাচনী কৌশলবিদ তথা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির (I-PAC) প্রধান প্রশান্ত কিশোর ।
বুধবার গোয়ায় তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কর্মসূচিতে অংশ নিয়েছিলেন প্রশান্ত কিশোর । সেই সময় অংশ নিয়েছিলেন নেটমাধ্যমে একটি প্রশ্নোত্তর পর্বে । তখন একটি ইংরেজি পত্রিকাকে দেওয়া বিবৃতিতে প্রশান্ত কিশোর এই ভবিষ্যৎবানী করেন । তিনি বলেন, ‘একবার কোনও দল জাতীয় স্তরে ৩০ শতাংশ ভোট পেয়ে গেলে এত তাড়াতাড়ি রাজনৈতিক ছবি থেকে সরে যায় না ।’
তিনি রাহুল গান্ধী প্রসঙ্গে বলেন, ‘উনি যা ভাবছেন তা হবে না । হয়তো উনি মনে করেছেন অল্প দিনের মধ্যেই মানুষ নরেন্দ্র মোদিকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে । কিন্তু তা হবে না ।’ রাহুল গান্ধীকে তাঁর পরামর্শ, ‘মোদী ক্ষমতা থেকে চলে যাবেন এমন বিভ্রান্তির মধ্যে কখনই থাকবেন না ।’ সেই সঙ্গে প্রশান্ত কিশোর বলেন, ‘বেশিরভাগ মানুষই মোদির ক্ষমতা কোথায় সেটাই বুঝতে পারছেন না । যতক্ষণ পর্যন্ত নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার উৎস সন্ধান করতে পারছেন ততক্ষণ পর্যন্ত কেউ ওনাকে প্রতিহত করতে পারবে না ।’।

Previous Post

কাটোয়ায় কালীপূজো ও রাসেও জারি থাকছে করোনার বিধিনিষেধ, প্রশাসনিক বৈঠকে জানানো হল পূজো উদ্যোক্তাদের

Next Post

একদিকে ডিজেলের মূল্যবৃদ্ধি অন্য দিকে সেতুতে ফাটল,কালনা- শান্তিপুর ফেরিঘাট দিয়ে মালবাহী গাড়ি পারাপারের চাপ

Next Post
একদিকে ডিজেলের মূল্যবৃদ্ধি অন্য দিকে সেতুতে ফাটল,কালনা- শান্তিপুর ফেরিঘাট দিয়ে মালবাহী গাড়ি পারাপারের চাপ

একদিকে ডিজেলের মূল্যবৃদ্ধি অন্য দিকে সেতুতে ফাটল,কালনা- শান্তিপুর ফেরিঘাট দিয়ে মালবাহী গাড়ি পারাপারের চাপ

No Result
View All Result

Recent Posts

  • “ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক দেশগুলি থেকেই উগ্রবাদী তৈরি হয়” 
  • প্রধানমন্ত্রীর সমাবেশে যোগ দিতে যাওয়া মিছিলে পাথরবাজির অভিযোগ, তৃণমূল ও বিজেপির সংঘর্ষে রণক্ষেত্র কলকাতা, পুলিশ ও বিজেপি নেতা আহত
  • টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীরকে সতর্ক করে সৌরভ গাঙ্গুলি বললেন : ‘আসল পরীক্ষা সামনে’ 
  • যে নন্দীগ্রাম থেকে মমতার উত্থান, সেই নন্দীগ্রাম দিবসের দিনেই ব্রিগেডে মোদীর মেগা সভা ; সকাল থেকেই হাওড়ায় জনস্রোত 
  • খারগ দ্বীপে বোমা হামলা চালিয়ে ইরানের সামরিক ঘাঁটি ধ্বংস করে দিল আমেরিকা
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.