• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বাস যাত্রীদের মারধোর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার পালসিট টোলপ্লাজার ২ কর্মী

Eidin by Eidin
October 26, 2021
in রাজ্যের খবর
বাস যাত্রীদের মারধোর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার পালসিট টোলপ্লাজার ২ কর্মী
5
SHARES
70
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৬ অক্টোবর : টোল আদায় নিয়ে বিবাদ চলাকালীন বাসের কয়েকজন যাত্রীকে মারধর ও মহিলাদের শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হল টোল প্লাজার দুই কর্মী। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে জাতীয় সড়কে পূর্ব বর্ধমানের মেমারির পালসিট টোল প্লাজায় ।ধৃতদের নাম রাজু মুখোপাধ্যায় ও ইন্দ্রজিৎ ঘোষ।হুগলির উত্তরপাড়া থানার ভদ্রকালীতে রাজুর বাড়ি। অপর ধৃত ইন্দ্রজিৎতের বাড়ি হুগলির ডানকুনি থানা এলাকায়।বাসযাত্রীদের অভিযোগের ভিত্তিতে মেমারি থানার পুলিশ এদিনই তাদের গ্রেপ্তার করে।সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ এদিনই ধৃতদের পেশ করে বর্ধমান আদালতে। ধৃতদের বিচারবিভাগীয় হেপাজতে পাঠিয়ে বৃহস্পতিবার ফের আদালতে পেশের নির্দেশ দিয়েছেন বিচারক ।
পুলিশ জানিয়েছে,পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন থেকে একটি বাস যাত্রী নিয়ে হাওড়ার লিলুয়ায় যাচ্ছিল। পালশিট টোল প্লাজার কর্মীরা বাসটির কাছে টোল বাবদ ২৯০ টাকা চায়। ফাস্ট ট্যাগ থাকা সত্বেও কেন বাসের টোল বাবদ নগদে টাকা চাওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন বাস যাত্রীরা।তা সত্ত্বেও টাকা নিয়ে বাসটিকে তখন ছাড়া হয়। এরপর ফেরার সময় ফের বাসটির চালকের কাছে টোল বাবদ ৩০০ টাকা চায় পালসিট টোল প্লাজার কর্মীরা। কেন এত টাকা চাওয়া হচ্ছে তা নিয়ে ফের প্রশ্ন তোলেন বাসের যাত্রীরা। তা নিয়ে বচসা চলা কালীন টোলের কর্মীরা লাঠি, রড প্রভৃতি নিয়ে বাসের যাত্রীদের উপর হামলা চালায়। যাত্রীদের মারধর করে।বাসের মহিলা যাত্রী ও বৃদ্ধরাও হামলাকারীদের হাত থেকে রেহাই পান না । মহিলা যাত্রীদের শ্লীলতাহানি পর্যন্ত করা হয় বলে অভিযোগ। ঘটনার বিষয়ে রাহুল কুমার বাল্মীকি নামে বাসের এক যাত্রী মেমারি থানায় অভিযোগ দায়ের করেন । তার ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ টোল প্লাজার দুই কর্মীকে গ্রেপ্তার করে ।।

Previous Post

ইংরেজবাজারে নিখোঁজ ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Next Post

লাঠি দিয়ে পিটিয়ে ও হাতে ঝাঁটার কাঠি ফুঁটিয়ে বৃদ্ধ বাবাকে জখম করার অভিযোগে গ্রেপ্তার ছেলে

Next Post
লাঠি দিয়ে পিটিয়ে ও হাতে ঝাঁটার কাঠি ফুঁটিয়ে বৃদ্ধ বাবাকে জখম করার অভিযোগে গ্রেপ্তার ছেলে

লাঠি দিয়ে পিটিয়ে ও হাতে ঝাঁটার কাঠি ফুঁটিয়ে বৃদ্ধ বাবাকে জখম করার অভিযোগে গ্রেপ্তার ছেলে

No Result
View All Result

Recent Posts

  • জিহাদি জাহিদ উর রহমান কান্ডের প্রতিশোধ নিতে এক সপ্তাহ ধরে দীনেশ ত্রিবেদীকে সাক্ষাতের অনুমতি দিল না বাংলাদেশের রাষ্ট্রপতি ; কেন  ভারতের সঙ্গে সংঘাত চাইছে জামাত ইসলামি ও বিএনপি ?  
  • একাগ্রতা বৃদ্ধি, স্মৃতিশক্তি প্রখর করা এবং মানসিক চাপ দূর করতে  তৈত্তিরীয় আরণ্যকের এই স্তোত্রটি রোজ সকালে পাঠ করুন
  • “এটি চূড়ান্ত চুক্তি নয়, ইরান বেগরবাই করলে যুদ্ধ আবার শুরু হবে” :  ইরানকে সতর্ক করলেন ট্রাম্প
  • ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে পরাজিত করল ইংল্যান্ড,  পর্তুগালের সঙ্গে ড্র করে অঘটন ঘটালো কঙ্গো 
  • ইউপির পিলিভিটের ৬৬ বছরের মহম্মদ উমর মাদক খাইয়ে অচেতন করে ৯ বছরের মেয়েকে ২ দিন ধরে ধর্ষণ করে, ওই নরপশুর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিল পুলিশ    
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.