• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

সুস্থ অবস্থায় খুঁজে পাওয়া গেছে হাওড়ার ১৫ বছরের শুটার দময়ন্তী সেনকে 

Eidin by Eidin
July 18, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
হাওড়া স্টেশন থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ রাজ্যস্তরের রাইফেল শুটার দময়ন্তী সেন
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,হাওড়া,১৮ জুলাই : টানা ২ দিন নিখোঁজ থাকার পর অবশেষে সুস্থ অবস্থায় খুঁজে পাওয়া গেছে জাতীয় স্তরের রাইফেল শুটার মধ্য হাওড়ার বাসিন্দা দশম শ্রেণির ছাত্রী ১৫ বছর বয়সী দময়ন্তী সেনকে । আজ শনিবার ভোরবেলা হাওড়া-রামকৃষ্ণপুর ঘাটে তাকে বসে থাকতে দেখা যায় । প্রাতঃভ্রমণকারী এক মহিলা প্রথম দেখতে পায় দময়ন্তীকে৷ কান্নাভেজা গলায় দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন বলেন,’সুস্থ স্বাভাবিকভাবে যে মেয়েকে খুঁজে পেয়েছে এতে খুবই ভালো লাগছে। রাজ্য পুলিশ -প্রশাসন, ক্রীড়ামন্ত্রী, মুখ্যমন্ত্রী যেভাবে আমার পাশে ছিল তা অকল্পনীয়। দু’টো রাত যে কীভাবে কেটেছে আমরাই জানি। এখন ওকে কিছুই জিজ্ঞেস করিনি। শুধু জানতে চেয়েছি মা তুই কী চাস!’

মধ্য হাওড়ার ৩০/২ উমাচরণ ভট্টাচার্য লেনের বাসিন্দা দময়ন্তী । বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ বাড়ির সামনের দোকানে গিয়েছিল দুধ কিনতে। সাড়ে ৯টা বাজলেও দময়ন্তী ফিরছে না দেখে তার পরিবারের সদস্যেরা ভেবেছিলেন, সে নদীর ধারে প্রাতঃভ্রমণে গিয়েছে। তবে সেখানেও খোঁজ মেলেনি তার। তারপর‌ই থানায় জানানো হয় ।হাওড়া স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে ৯টা ৪৬ নাগাদ দময়ন্তীকে স্টেশনে ঢুকতে দেখা গেছে । সর্বশেষ ১০ টা ০১ মিনিট নাগাদ তাকে ৪-৫ নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোতে দেখা যায়। ওই সময়ে আরামবাগ- বর্ধমান লোকাল ট্রেন থাকে। তবে দময়ন্তী ওই ট্রেনে চড়েছে কিনা স্পষ্ট নয় । বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত তার কোনও খোঁজ পাওয়া যায়নি । 

দময়ন্তীর তল্লাশির জন্য গঠন করা হয়েছিল পুলিশের ‘সিট’। শুক্রবার দিনভর তৎপরতা চালায় হাওড়া সিটি পুলিশ ও রেল পুলিশ। তাকে উদ্ধারের লক্ষ্যে হাওড়া সিটি পুলিশের তরফে ৪টি দল গঠন করা হয়। এই দলগুলি হাওড়া শহর ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে। অবশেষে আজ ভোরে হাওড়া রামকৃষ্ণপুর ঘাটের কাছে তার খোঁজ মেলে ।।

Tags: District NewsHowrah
Previous Post

ভাতারে বেপরোয়া পাথর বোঝাই ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত ২ স্কুটি আরোহী, ক্ষতিগ্রস্ত বসত বাড়ি ও একটি টোটো 

Next Post

ভারতের প্রথম বেসরকারি মহাকাশ যানের যাত্রা শুরু :  অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী, ইসরো প্রধানসহ অনেকে 

Next Post
ভারতের প্রথম বেসরকারি মহাকাশ যানের যাত্রা শুরু :  অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী, ইসরো প্রধানসহ অনেকে 

ভারতের প্রথম বেসরকারি মহাকাশ যানের যাত্রা শুরু :  অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী, ইসরো প্রধানসহ অনেকে 

No Result
View All Result

Recent Posts

  • শনি আরতি : দুঃখ-কষ্ট অবিলম্বে দূর হতে শুরু করে বলে বিশ্বাস
  • সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করল দিল্লি পুলিশ : পরিবর্তে অনশন চালাবে আরশোলা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক 
  • ভারতের প্রথম বেসরকারি মহাকাশ যানের যাত্রা শুরু :  অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী, ইসরো প্রধানসহ অনেকে 
  • সুস্থ অবস্থায় খুঁজে পাওয়া গেছে হাওড়ার ১৫ বছরের শুটার দময়ন্তী সেনকে 
  • ভাতারে বেপরোয়া পাথর বোঝাই ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত ২ স্কুটি আরোহী, ক্ষতিগ্রস্ত বসত বাড়ি ও একটি টোটো 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.