• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বহরমপুরে স্কুল গাড়িতে ট্রেনের ধাক্কা,নিহত ৩ পড়ুয়া, আহত একাধিক

Eidin by Eidin
July 17, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
বহরমপুরে স্কুল গাড়িতে ট্রেনের ধাক্কা,নিহত ৩ পড়ুয়া, আহত একাধিক
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,১৭ জুলাই : মুর্শিদাবাদের বহরমপুরে স্কুল গাড়িতে ট্রেনের ধাক্কায় ৩ পড়ুয়ার মৃত্যু হয়েছে । আহত হয়েছে আরও অন্তত ৬ জন৷ তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে গোবিন্দপুরে কর্ণসুবর্ণ রেলগেটে । এই ঘটনায় গেটম্যানকে কর্তব্যে গাফেলতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে । 

জানা গেছে,আজ শুক্রবার সকালে ৮-৯ জন পড়ুয়াকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিল একটি টাটা সুমো গাড়ি । গাড়িটি কর্ণসুবর্ণ রেলগেট খোলা দেখে  লেভেল ক্রসিং পারাপার করার চেষ্টা করে । সেই সময় আচমকা একটি ট্রেন চলে আসে এবং গাড়িটিকে সজোরে ধাক্কা দেয় । ধাক্কা এতটাই  তীব্র ছিল সে গাড়িটি বেশ কিছু দূরে ছিটকে যায় এবং  দুমড়ে-মুচড়ে যায় । ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে একটি এক্সপ্রেস ট্রেন আসে । সেই সময় রেলগেট নামানোই ছিল । ওই এক্সপ্রেস ট্রেনের কিছুটা পিছনেই আরও একটি ট্রেন ছিল । কিন্তু এক্সপ্রেস ট্রেন চলে যেতেই গেটম্যান গেট তুলে দেওয়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় । 

ঘটনাস্থলেই ৩ জন পড়ুয়ার মৃত্যু হয়। হতাহত শিশুদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ কর্ণসুবর্ণ হাসপাতালে আনা হয় । সেখান থেকে ৪ জনকে দ্রুত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । তাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । কর্ণসুবর্ণ হাসপাতালে চিকিৎসাধীন ২ জনের অবস্থা স্থিতিশীল হলেও মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে রেলকর্তৃপক্ষ । 

এদিকে এই দুর্ঘটনার পর নিহতদের পরিবারকে রেল দপ্তরের তরফে ১০ লক্ষ টাকা করে এবং রাজ্য সরকারের তরফে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে । সেই সাথে আহতদের রেলের তরফে ২.৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং চিকিৎসার দায়িত্ব রাজ্য সরকার নিয়েছে ।। 

Previous Post

শিক্ষক আমিনুল ইসলাম দ্বারা এক ছাত্রী ধর্ষিতা হওয়ার পর আসামের বোঙ্গাইগাঁও জেলায় একটি মাদ্রাসা সিল করে দিল প্রশাসন 

Next Post

বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের ১৫,০০০ কোটি টাকার বিনিয়োগ ; নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রাক্তনের উদ্দেশ্য বললেন : “একবার দেখে যান” 

Next Post
বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের ১৫,০০০ কোটি টাকার বিনিয়োগ ; নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রাক্তনের উদ্দেশ্য বললেন : “একবার দেখে যান” 

বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের ১৫,০০০ কোটি টাকার বিনিয়োগ ; নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রাক্তনের উদ্দেশ্য বললেন : "একবার দেখে যান" 

No Result
View All Result

Recent Posts

  • বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের ১৫,০০০ কোটি টাকার বিনিয়োগ ; নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রাক্তনের উদ্দেশ্য বললেন : “একবার দেখে যান” 
  • বহরমপুরে স্কুল গাড়িতে ট্রেনের ধাক্কা,নিহত ৩ পড়ুয়া, আহত একাধিক
  • শিক্ষক আমিনুল ইসলাম দ্বারা এক ছাত্রী ধর্ষিতা হওয়ার পর আসামের বোঙ্গাইগাঁও জেলায় একটি মাদ্রাসা সিল করে দিল প্রশাসন 
  • এফসিআরএ সংশোধনী বিল আনায় শুধু মার্কিন ডিপস্টেট নয়, কংগ্রেসও ব্যাপক ক্ষুব্ধ ; এই বিলের বিরুদ্ধে ২১শে জুলাই রাজ্যব্যাপী প্রতিবাদের ঘোষণা করেছে মিজোরাম কংগ্রেস
  • বসিরহাটের খারিজি মাদ্রাসায় তল্লাশি চালিয়ে চাঞ্চল্যকর তথ্য পেলো তদন্তকারী দল  
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.