• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পাকিস্তান টুকরো টুকরো হওয়ার মুখে : বেলুচদের পর এবার বিদ্রোহ ঘোষণা করল পশতুনরা ; এদিকে পাকিস্তানের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ কর্মসূচি শুরু করে দিয়েছে বেলুচিস্তানের মানুষ

Eidin by Eidin
July 16, 2026
in আন্তর্জাতিক
পাকিস্তান টুকরো টুকরো হওয়ার মুখে : বেলুচদের পর এবার বিদ্রোহ ঘোষণা করল পশতুনরা ; এদিকে পাকিস্তানের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ কর্মসূচি শুরু করে দিয়েছে বেলুচিস্তানের মানুষ
4
SHARES
51
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১৬ জুলাই : পাকিস্তান টুকরো টুকরো হওয়ার মুখে । পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) যখন তুমুল বিক্ষোভ চলছে, তখন অন্যদিকে ৮৫ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে বলে দাবি করে ‘দ্য রিপাবলিক অফ বেলুচিস্তান’ নামে পৃথক দেশ ঘোষণা করা হয়েছে । পাশাপাশি পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দিয়ে পশতুনরা । বেলুচিস্তানের সাথে মিলে পাকিস্তানি দখলদারিত্ব প্রতিরোধের ঘোষণা করা হয়েছে । পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে খাইবার পাখতুনখোয়ার নতুন নামকরণ করা হয়েছে “পশতুনস্তান” । কোয়েটায় একটি বিশাল সমাবেশে পশতুন নেতা জামান কাকার পাকিস্তান সরকারের উদ্দেশ্যে বলেছেন,’বেলুচিস্তানের সঙ্গে পশতুনরাও চলে গেছে । আমাদের সঙ্গে আপনাদের সম্পর্ক অনেক কমজোর হয়ে গেছে । এই বন্ধন আর টিকবে না৷ আপনারা পশতুনদের আর পাকিস্তানের সাথে রাখতে পারবেন না । আমরা পাকিস্তানের সাথে আর এক মুহূর্তও থাকতে প্রস্তুত নই। আমাদের অস্ত্র ধরতে বাধ্য করবেন না ।’ তিনি পশতুন জনতার উদ্দেশ্যে বলেন,’আমাদের বেলুচদের দেখে শিখতে হবে । হয় আমরা স্বাধীন দেশে থাকবো,নচেৎ এই ভূমির নিচে কবরে চলে যাবো ।’

এদিকে পাকিস্তানের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ কর্মসূচি শুরু করে দিয়েছে বেলুচ যোদ্ধারা । বেলুচ নেতা মির ইয়ার বেলুচ একটি ভিডিও পোস্ট করে এক্স-এ লিখেছেন, ‘১৫ জুলাই, ২০২৬ তারিখে বেলুচিস্তানের হারনাই এলাকায় ‘মারি এনার্জিস লিমিটেড’-এর তিনটি প্রধান গ্যাস কূপে হামলা চালানো হয়েছে।’ তিনি জানিয়েছেন,বেলুচিস্তানে ১০০টিরও বেশি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র রয়েছে—যার মধ্যে সুই, ডেরা বুগতি ও পিরকোহ প্রধান এবং হারনাই অঞ্চলেও কয়েকটি ক্ষেত্র বিদ্যমান। এছাড়া কালাত জেলা এবং বারখান, কোহলু ও কাহান অঞ্চলেও প্রাকৃতিক গ্যাস কূপ আবিষ্কৃত হয়েছে; তবে ‘রিপাবলিক অফ বেলুচিস্তান’-এর প্রতিরক্ষা বাহিনী পাকিস্তানের কোনো বহিরাগত শক্তিকে এসব সম্পদ আহরণ করতে দিচ্ছে না।’

মির ইয়ার বেলুচ জানিয়েছেন, বেলুচিস্তানের খনিজ-সমৃদ্ধ অঞ্চলগুলো থেকে দখলদার পাকিস্তানি বাহিনীকে হটিয়ে দেওয়ার লক্ষ্যে ‘আজাদ বেলুচিস্তান’ বাহিনীর ব্যাপক সৈন্য সমাবেশও চলছে।সমগ্র দেশজুড়ে পাকিস্তানের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ কর্মসূচি জোরদার হচ্ছে।’।

Tags: International News
Previous Post

দ্বিতীয়বারের মত ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা 

Next Post

মাদ্রাসাগুলিকে কোনো অর্থ সাহায্য দেবে না উত্তরাখণ্ডের ধামি সরকার : ছাত্রছাত্রীদের ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হবে 

Next Post
মাদ্রাসাগুলিকে কোনো অর্থ সাহায্য দেবে না উত্তরাখণ্ডের ধামি সরকার : ছাত্রছাত্রীদের ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হবে 

মাদ্রাসাগুলিকে কোনো অর্থ সাহায্য দেবে না উত্তরাখণ্ডের ধামি সরকার : ছাত্রছাত্রীদের ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হবে 

No Result
View All Result

Recent Posts

  • মাদ্রাসাগুলিকে কোনো অর্থ সাহায্য দেবে না উত্তরাখণ্ডের ধামি সরকার : ছাত্রছাত্রীদের ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিংয়ের প্রশিক্ষণের ওপর জোর দেওয়া হবে 
  • পাকিস্তান টুকরো টুকরো হওয়ার মুখে : বেলুচদের পর এবার বিদ্রোহ ঘোষণা করল পশতুনরা ; এদিকে পাকিস্তানের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ কর্মসূচি শুরু করে দিয়েছে বেলুচিস্তানের মানুষ
  • দ্বিতীয়বারের মত ফুটবল বিশ্বকাপের ফাইনালে উঠল আর্জেন্টিনা 
  • ইরানের ওপর নতুন করে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
  • লালমনিরহাটে পারিবারিক মন্দিরে প্রতিমা ভাঙচুর ও লুটপাট 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.