অন্ধ্রপ্রদেশের ৯৪ বছর বয়সী বৃদ্ধা কোন্দ্রাগুন্টা মহালক্ষ্মাম্মা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। তিনি ২০০০ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক, কিন্তু তাঁর শেষ ইচ্ছা পূরণের জন্য তিনি মার্কিন নাগরিকত্ব ত্যাগ করতে ইচ্ছুক। মহালক্ষ্মাম্মা জানকন, তিনি তাঁর নিজ গ্রামে একজন ভারতীয় হিসেবে শান্তিতে মৃত্যুবরণ করতে চান। ভারতে ফিরে আসার পর ২০১৮ সাল থেকে মহালক্ষ্মাম্মা তাঁর গ্রামেই বসবাস করছেন। সম্প্রতি তিনি তাঁর ডাক্তার ছেলের সঙ্গে বাপাতলা জেলার কালেক্টর বিনোদ কুমারের সঙ্গে দেখা করেন।
কালেক্টর তাঁকে ভারতের সংবিধানের প্রতি আনুগত্যের শপথবাক্য পাঠ করান। মহিলাটির বয়স বিবেচনা করে প্রশাসন দ্রুত সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করেছে। কালেক্টর জানান যে মহালক্ষ্মার বর্তমানে একটি ওসিআই কার্ড রয়েছে।
জেলা প্রশাসন তাঁর সমস্ত নথি পর্যালোচনা করে পরবর্তী অনুমোদনের জন্য মামলাটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে (এমএইচএ) পাঠিয়েছে। ভারতীয় নাগরিকত্ব প্রদানের চূড়ান্ত সিদ্ধান্ত এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে।
অন্ধ্রপ্রদেশ বিজেপির এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে : “কন্দ্রাগুন্তা মহালক্ষ্মাম্মা, যিনি তাঁর আমেরিকান নাগরিকত্ব ত্যাগ করে মাতৃভূমি ভারতে তাঁর জীবনের শেষ দিনগুলো কাটাতে এসেছেন । যারা ভারতকে অবজ্ঞা করে, তাদের জন্য তাঁর দেশপ্রেম একটি দৃষ্টান্ত হওয়া উচিত। আমরা যেখানেই থাকি না কেন, আমাদের হৃদয় সর্বদা আমাদের মাতৃভূমিতেই থাকবে।”
