• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কেতুগ্রামে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের উপপ্রধান সইদুল ইসলাম 

Eidin by Eidin
June 25, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
কেতুগ্রামে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের উপপ্রধান সইদুল ইসলাম 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),২৫ জুন : বিজেপি কর্মীর বাড়িতে হামলার ঘটনায় পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃতের নাম সইদুল ইসলাম ওরফে মিতুল। তিনি কেতুগ্রামের আগরডাঙ্গা পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান । কেতুগ্রামের কেঁচুনিয়া গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ পাল নামে এক বিজেপি কর্মীর অভিযোগের ভিত্তিতে তাকে বুধবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ । পাশাপাশি ভোট পরবর্তী হিংসার ঘটনায় কেতুগ্রামের আগরডাঙ্গা অঞ্চল তৃণমূল সভাপতি মীর রহমান আলি ওরফে রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি আগরডাঙ্গা গ্রামে। আজ বৃহস্পতিবার ধৃত দুই তৃণমূল নেতাকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়। 

প্রসেনজিৎ পালের অভিযোগ,২০২১ সালে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর তৃণমূলের দুর্বৃত্ত বাহিনী এলাকায় তান্ডব চালায় । সইদুল ইসলামের নেতৃত্বে তৃণমূলের বেশ কিছু দুষ্কৃতী তাঁর বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর ও লুটপাট করে । শুধু তার বাড়ি নয়, এলাকার আরও কয়েকজন বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর, লুটপাটের পাশাপাশি জরিমানা আদায় করে। এমনকি গ্রামছাড়া করেছিল। সেই সময় তৃণমূল ক্ষমতায় থাকায় হামলাকারীদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তার । এদিকে দুর্নীতি ও হিংসার মামলায় একের পর এক নেতাকর্মী গ্রেপ্তার হওয়ায় চরম বিপাকে পড়ে গেছে পূর্বতন শাসকদল ।। 

Tags: BurdwanDistrict NewsKetugramTMC Leader ArrestedWestbengal
Previous Post

তারাতলায় গুদামঘর বিপর্যয়ে অকালে ঝড়ে গেল কাটোয়ার তরতাজা তরুনের প্রাণ 

Next Post

কিশতোয়ারে ৪০ জন ভারতীয় সেনা সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের

Next Post
কিশতোয়ারে ৪০ জন ভারতীয় সেনা সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের

কিশতোয়ারে ৪০ জন ভারতীয় সেনা সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের

No Result
View All Result

Recent Posts

  • মুক্তি পেল মির্জাপুর সিনেমার টিজার,ভয়ংকর অ্যাকশনের আভাস 
  • এলপিজি ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর, সরকার রাতারাতি তুলে নিল এই নিষেধাজ্ঞা 
  • কিশতোয়ারে ৪০ জন ভারতীয় সেনা সদস্যের বিরুদ্ধে এফআইআর দায়ের
  • কেতুগ্রামে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের উপপ্রধান সইদুল ইসলাম 
  • তারাতলায় গুদামঘর বিপর্যয়ে অকালে ঝড়ে গেল কাটোয়ার তরতাজা তরুনের প্রাণ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.