এইদিন স্পোর্টস নিউজ,২৫ জুন : ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ হিসেবে বিবেচিত বৈভব সূর্যবংশী তাঁর আন্তর্জাতিক অভিষেকের জন্য পুরোপুরি প্রস্তুত। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে তাঁর অভিষেক করতে চলেছেন।। এর আগে, তাঁর ছোট ভাই আশীর্বাদ সূর্যবংশী একটি দুর্দান্ত ইনিংস খেলে আবার আলোচনায় এসেছে । স্থানীয় দলের হয়ে খেলতে নেমে আশীর্বাদ ১১৯ বলে ১৬৮ রান করে । এই ইনিংসে ১০ বছর বয়সী আশীর্বাদ ১৯টি চার ও ছয়টি ছক্কা হাঁকায় ।
১০ বছর বয়সী আশীর্বাদ ইনস্টাগ্রাম স্টোরিজে তার দুর্দান্ত ইনিংসটি শেয়ার করেছে। চলতি মাসের শুরুতে সমস্তিপুরায় তাজপুর ক্রিকেট একাডেমির হয়ে একটি স্থানীয় অনুশীলন ম্যাচে খেলতে নেমে আশীর্বাদ ৮৭ বলে ১০৩ রান করে।
আশীর্বাদের বাবা সঞ্জীব বলেছেন যে, তিনি আশা করেন আগামী দুই বছরের মধ্যে তাকে বৈভবের মতো একজন সেরা খেলোয়াড় হিসেবে গড়ে তুলবেন। আশীর্বাদ বর্তমানে বিহারে ক্রিকেট প্রশিক্ষণ নিচ্ছে । আশীর্বাদের শেষ সেঞ্চুরির পর তার বাবা সোশ্যাল মিডিয়ায় নিজের আনন্দ প্রকাশ করেন।
বৈভবের দুই ভাই আছে, দাদা উজ্জ্বল এবং ছোট ভাই আশীর্বাদ। তাদের বাবা-মা, সঞ্জীব ও আরতি, তাঁদের ছেলেদের ক্রিকেট ক্যারিয়ার গড়ে তোলা ও সমর্থনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আইপিএলে চিত্তাকর্ষক পারফরম্যান্সের কারণে বৈভব প্রথমবারের মতো ভারতীয় টি-টোয়েন্টি দলে নির্বাচিত হয়েছে ।আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের সাত ম্যাচের সফরের দলে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সফরটি ২৬শে জুন বেলফাস্টে শুরু হবে। আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের একটি সিরিজ অনুষ্ঠিত হবে।।
