• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“দাওয়াতে ইসলামীর প্রধান পৃষ্ঠপোষক” ফিরহাদ হাকিম পদত্যাগ করেছেন 

Eidin by Eidin
June 3, 2026
in কলকাতা, রাজ্যের খবর
“দাওয়াতে ইসলামীর প্রধান পৃষ্ঠপোষক” ফিরহাদ হাকিম পদত্যাগ করেছেন 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৩ জুন : তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জিকে চরম ধাক্কা দিলেন কলকাতা পুরসভার মেয়র ও কলকাতা বন্দরের তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম । বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নতুন তৃণমূল কংগ্রেসকে প্রধান বিরোধী দলের মর্যাদা দেওয়ার পরেই মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি । যা নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় আইটি ইনচার্জ অমিত মালব্য । তিনি এই বিষয়ে এক্স-এ লিখেছেন,”দাওয়াতে ইসলামীর প্রধান পৃষ্ঠপোষক ফিরহাদ হাকিম, যিনি একসময় পশ্চিমবঙ্গকে “পাকিস্তান” বানানোর কথা বলেছিলেন এবং উর্দুকে রাজ্যের প্রধান ভাষা করার পক্ষে ছিলেন, তিনি কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন। তাঁর মেয়াদকাল তোষণ রাজনীতির নিকৃষ্টতম রূপের প্রতীক ছিল। তাঁর প্রস্থান কলকাতার পৌর প্রশাসনের একটি গভীর বিভাজনমূলক অধ্যায়ের অবসান ঘটাল। যাক বাবা, বাঁচা গেল।”

২৬ শের বিধানসভার ভরাডুবির পর থেকেই দল বাঁচানো কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মমতা ব্যানার্জির । গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই কলকাতা পুরসভার একের পর এক কাউন্সিলর ইস্তফা দিতে শুরু করেন । তার মাঝেই দুর্নীতির অভিযোগে একাধিক কাউন্সিলর গ্রেপ্তারি আরও চাপ বাড়িয়ে তৃণমূলের । তারপর থেকেই ফিরহাদ হাকিমের পদত্যাগ নিয়ে জল্পনা চলছিল । শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই তিনি মেয়র পদে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এমনকি তিনি মমতা ব্যানার্জির কাছে নিজের পদত্যাগের ইচ্ছার কথাও জানান বলে খবর । অবশেষে আজ পদত্যাগ করলেন তিনি । 

এদিকে মেয়রের ইস্তফার পর পুরবোর্ড ভেঙে গেল । আর পুরভোট হওয়ার কথা আগামী ডিসেম্বরে । ফলে আসন্ন বর্ষায় জলমগ্ন কলকাতার সমস্যার মোকাবিলা নিয়ে আশঙ্কার সৃষ্টি হয়েছে ।। 

Tags: Firhad Hakim ResignedKolkata CorporationWestbengal
Previous Post

২০০ কোটি অর্থ পাচার মামলা : জ্যাকলিন, সুকেশের বিরুদ্ধে চার্জশিট দাখিল 

Next Post

জাপানে বসবাসরত পাকিস্তানি প্রবাসীদের জন্য নির্মিত মসজিদ ভেঙে ফেলা হবে ; মাত্র ২ মাস আগে উদ্বোধন করেছিলেন পাকিস্তানি রাষ্ট্রদূত আবদুল হামিদ

Next Post
জাপানে বসবাসরত পাকিস্তানি প্রবাসীদের জন্য নির্মিত মসজিদ ভেঙে ফেলা হবে ; মাত্র ২ মাস আগে উদ্বোধন করেছিলেন পাকিস্তানি রাষ্ট্রদূত আবদুল হামিদ

জাপানে বসবাসরত পাকিস্তানি প্রবাসীদের জন্য নির্মিত মসজিদ ভেঙে ফেলা হবে ; মাত্র ২ মাস আগে উদ্বোধন করেছিলেন পাকিস্তানি রাষ্ট্রদূত আবদুল হামিদ

No Result
View All Result

Recent Posts

  • সৌরভ গাঙ্গুলীর নিরাপত্তা কমিয়ে দিল রাজ্য সরকার 
  • নিষেধাজ্ঞার পর আরসিবি-র বিস্ফোরক ব্যাটসম্যানের সিগারেট খাওয়ার ভিডিও ভাইরাল
  • ‘যোগী জি, আমাদের ক্ষমা করুন’ : এনকাউন্টারের ভয়ে ১৫০ জন দুষ্কৃতী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছে 
  • তিন সন্তানের সামনে ফরাসি পর্যটককে গণধর্ষণকারী মহম্মদ আবিদ মালহি ও মহম্মদ শাফকাত আলীকে মৃত্যুদণ্ড দিল পাকিস্তানের আদালত 
  • গির্জায় হামলাকারী ৪ জন সন্ত্রাসীকে ফাঁসির নির্দেশ দিয়েছে আবুজার ফেডারেল হাইকোর্ট 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.