• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

পদ ও দল সব ছাড়ার ঘোষণা করে দুবরাজপুরের তৃণমূল কাউন্সিল কান্না ভেজা গলায় বললেন : “এমন দিন দেখতে হবে কখনো ভাবিনি” 

Eidin by Eidin
May 26, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
পদ ও দল সব ছাড়ার ঘোষণা করে দুবরাজপুরের তৃণমূল কাউন্সিল কান্না ভেজা গলায় বললেন : “এমন দিন দেখতে হবে কখনো ভাবিনি” 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,২৬ মে : রাজ্যের শাসন ক্ষমতার পরিবর্তন হয়ে গেছে । দিকে দিকে পূর্বতন শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন পদাধিকারীদের দল বা পদ ছাড়ার  হিড়িক পড়ে গেছে । তবে রাজ্যের বর্তমান শাসকদল বিজেপি তাদের ঢোকার দরজা আপাতত বন্ধ করে রাখায় যোগদানে ইচ্ছুক তৃণমূল নেতাকর্মীরা গেরুয়া শিবিরে ঢুকতেও পারছেন না । এরই পরম্পরায় আজ মঙ্গলবার বীরভূম জেলার দুবরাজপুর পুরসভার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাগর কুণ্ডু এক অদ্ভুত কান্ড করে বসলেন । তিনি নিজের বুলেট বাইকে চড়ে পাড়ায় পাড়ায় ঘুরে বলে এলেন, ‘আজ থেকে আমি কাউন্সিলরও নই,দলেরও কেউ নেই ।’ একথা বলার সময় বারবার তার চোখে জল চলে আসতে দেখা গেছে । সব শেষে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে সাগর কুণ্ডু একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন,’এমন দিন দেখতে হবে কখনো ভাবিনি ।’ তবে বিজেপি বলেছে, ‘পদত্যাগ করুক আর নাই করুক দুবরাজপুরের প্রতিটি ওয়ার্ডের কাজের হিসাব খতিয়ে দেখা হবে ।’

বীরভূমের দুবরাজপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাগর কুণ্ডু শহর যুব তৃণমূল সভাপতিও । আজ তিনি প্রকাশ্যে দল এবং দলীয় পদ ছাড়ার কথা ঘোষণা করেছেন । চোখে জল নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে প্রতিটি মানুষ ধরে ধরে তিনি একথা বলে আসেন । কাউন্সিলরের পদ থেকে পদত্যাগপত্র আজই মহকুমাশাসকের জমা দেবেন বলে জানান তিনি। পাশাপাশি দল ছাড়ার কথাও রাজ্যের শীর্ষ নেতৃত্বকে আজই জানিয়ে দেবেন বলে জানিয়েছেন সাগর কুণ্ডু। অবশ্য গতকাল রাতেই তিনি এমন ঘোষণা করেন।কিন্তু হঠাৎ কেন এই সিদ্ধান্ত ? উত্তরে সাগর কুণ্ডু একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন,’মনে হচ্ছে সময় চলে এসেছে । সব কিছুই আমাদের মেনে নিতে হবে । তবে এমন দিন দেখতে হবে কখনো ভাবিনি ।” তবে তিনি বিজেপিতে যোগ দেবেন কিনা স্পষ্ট করেননি । 

অন্যদিকে দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা বলেন,’আগে ইস্তফা তো দিক । না আঁচালে বিশ্বাস নেই ।’ পাশাপাশি তিনি এটাও শুনিয়ে দেন যে পুরসভার প্রতিটি ওয়ার্ডের কাজ খতিয়ে দেখা হবে । কোথাও কোনো অনিয়ম হলে কাউকে ছাড়া হবে না ।। 

Tags: Birbhum NewsDubrajpur Counsilor
Previous Post

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় পথচারীকে ধাক্কা দিয়ে আটক খুনের মামলায় অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণ  

Next Post

বাংলাদেশে কোরবানির পশু হাটে  মহিষের আক্রমণে ২ পশু ব্যবসায়ীর মৃত্যু, আহত ৪  

Next Post
বাংলাদেশে কোরবানির পশু হাটে  মহিষের আক্রমণে ২ পশু ব্যবসায়ীর মৃত্যু, আহত ৪  

বাংলাদেশে কোরবানির পশু হাটে  মহিষের আক্রমণে ২ পশু ব্যবসায়ীর মৃত্যু, আহত ৪  

No Result
View All Result

Recent Posts

  • বাংলাদেশে কোরবানির পশু হাটে  মহিষের আক্রমণে ২ পশু ব্যবসায়ীর মৃত্যু, আহত ৪  
  • পদ ও দল সব ছাড়ার ঘোষণা করে দুবরাজপুরের তৃণমূল কাউন্সিল কান্না ভেজা গলায় বললেন : “এমন দিন দেখতে হবে কখনো ভাবিনি” 
  • মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় পথচারীকে ধাক্কা দিয়ে আটক খুনের মামলায় অভিযুক্ত রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মণ  
  • মাতৃগর্ভেই নির্ধারিত হয় মানুষের আয়ু, কর্মফল, ধন-সম্পদ, বিদ্যা এবং মৃত্যু : জানুন চানক্য নীতির চতুর্থ অধ্যায়ে এই বিষয়ে কি বলা হয়েছে
  • ‘টি-২০ টোয়েন্টিতে ২০০ রান করতে চাই’ :  শৈশবের স্বপ্নের কথা জানালেন বৈভব সূর্যবংশী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.