• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

ট্রাম্পের শীর্ষস্থানীয় গোয়েন্দা বিভাগের পরিচালক পদ থেকে পদত্যাগ করলেন একমাত্র হিন্দু সদস্য তুলসী গ্যাবার্ড

Eidin by Eidin
May 22, 2026
in আন্তর্জাতিক
ট্রাম্পের শীর্ষস্থানীয় গোয়েন্দা বিভাগের পরিচালক পদ থেকে পদত্যাগ করলেন একমাত্র হিন্দু সদস্য তুলসী গ্যাবার্ড
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২২ মে : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক পদ থেকে সরে দাঁড়িয়েছেন তুলসী গ্যাবার্ড। তার এক্স অ্যাকাউন্টে প্রকাশিত পদত্যাগপত্রে গ্যাবার্ড ট্রাম্পকে লিখেছেন, “আমার ওপর আপনি যে আস্থা রেখেছেন এবং গত দেড় বছর জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ের নেতৃত্ব দেওয়ার যে সুযোগ দিয়েছেন, তার জন্য আমি গভীর কৃতজ্ঞ।” কারণ হিসেবে তিনি লিখেছেন, তার স্বামীর সম্প্রতি ক্যান্সার শনাক্ত হয়। এ কারণে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন।

তুলসী গ্যাবার্ডের জন্ম ১৯৮১ সালে; যুক্তরাষ্ট্রের সামোয়ায়। ৪৪ বছর বয়সী এই রাজনীতিক যুক্তরাষ্ট্রের প্রথম হিন্দু কংগ্রেস সদস্য।১৯৮৩ সালে তুলসী গ্যাবার্ডের পরিবার যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যে স্থায়ীভাবে বাস করতে শুরু করে। তার মা হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন। তার বাবা রোমান ক্যাথলিক খ্রিষ্টান ছিলেন। হিন্দু ধর্মে অনুরাগের কারণে গ্যাবার্ডের মা সন্তানের হিন্দু নাম রাখেন।তুলসীর বাবা মাইক গ্যাবার্ডও ছিলেন রাজনীতিবিদ। তিনি রিপাবলিকান থেকে ডেমোক্র্যাটদের দিকে চলে গিয়েছিলেন। ছিলেন সেনেটারও।

তুলসী গ্যাবার্ড হাওয়াই থেকে ২০১৩ সালে প্রথমবার এমপি হিসাবে নির্বাচিত হন। ২০২১ সাল পর্যন্ত ওই পদে ছিলেন তিনি। রাজনীতি ছাড়াও দুই দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের আর্মি ন্যাশনাল গার্ডের সঙ্গে যুক্ত ছিলেন তুলসী। ইরাক ও কুয়েতের মতো দেশেও ওই সময় মোতায়েন ছিলেন তিনি।

২০২২ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের তীব্র সমালোচনা করে ডেমোক্র্যাটিক পার্টি ছেড়েছিলেন তুলসী। তার আগে ২০২০ সালে বাইডেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার দৌড়েও তিনি শামিল হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ডেমোক্র্যাটিক পার্টিতে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছিলেন তুলসী।

প্রথমে তিনি স্বতন্ত্র হিসাবে নাম নিবন্ধন করেছিলেন। পরে ২০২৪ সালে রিপাবলিকান পার্টিতে যোগ দেন তুলসী । চলতি বছর প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচারাভিযানে সাহায্য করেন তিনি।রাশিয়া -ইউক্রেইন যুদ্ধের মধ্যে ইউক্রেইনকে যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরোধিতা করেছিলেন তুলসী।।

Previous Post

সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার লক্ষ্যে স্ট্যালিনকে এনডিএ-তে আনার আলোচনা চলছে 

No Result
View All Result

Recent Posts

  • ট্রাম্পের শীর্ষস্থানীয় গোয়েন্দা বিভাগের পরিচালক পদ থেকে পদত্যাগ করলেন একমাত্র হিন্দু সদস্য তুলসী গ্যাবার্ড
  • সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার লক্ষ্যে স্ট্যালিনকে এনডিএ-তে আনার আলোচনা চলছে 
  • অভিনেত্রী-মডেল ত্বিশা শর্মা মৃত্যু মামলা: নিখোঁজ স্বামীর জবলপুর আদালতে আত্মসমর্পণ; শাশুড়িকে হাইকোর্টের নোটিশ 
  • “ভারতের যত তেল প্রয়োজন, তা বিক্রি করতে আমরা প্রস্তুত”: মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও
  • ফলতার প্রাক্তন বিডিও শানু বক্সীর বিরুদ্ধে ভোটে কারচুপি করতে টিএমসি নেতা জাহাঙ্গির খানকে সাহায্য করার অভিযোগ ; হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করলেন বিজেপি নেতা 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.