• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

আসানসোলে পুলিশ ফাঁড়িতে হানলায় গ্রেপ্তার ২৬, বাকিদের সন্ধানে চলছে জোরদার তল্লাশি 

Eidin by Eidin
May 17, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
আসানসোলে পুলিশ ফাঁড়িতে হানলায় গ্রেপ্তার ২৬, বাকিদের সন্ধানে চলছে জোরদার তল্লাশি 
4
SHARES
52
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,আসানসোল,১৭ মে : আসানসোল উত্তর থানার জাহাঙ্গীর মহল্লা পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় ২৬ জনকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতদের নাম মহম্মদ সলমন, মহম্মদ সাদ্দাম, মহম্মদ নৌশাদ, মহম্মদ সেলিম, মহম্মদ চাঁদ ওরফে রাহুল, মহম্মদ সাহাবুদ্দিন, মহম্মদ মহসিন নাজির, মহম্মদ সুরজ, মহম্মদ জাভেদ আনসারি, মহম্মদ ইসরাফিল, মহম্মদ ইরফান, আহমেদ রাজা, মহম্মদ সামসাদ, মহম্মদ ওয়াসিম, মহম্মদ পারভেজ, মহম্মদ হাসনাইন, মহম্মদ আবির, মহম্মদ হাসান, আকিব খান, মহম্মদ ইসমাইল খান, মহম্মদ ইরশাদ, মহম্মদ আসলাম, শাহনওয়াজ হুসেন, মহম্মদ জাবিদ শাহ, মহম্মদ সোনু, মহম্মদ সরফরাজ। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া অভিযুক্তরা শুধু রেলপার এলাকার নয়, তাদের মধ্যে পুরনো স্টেশন ও রাঙানিয়া পাড়া এলাকার বাসিন্দারাও রয়েছে ।আজ রবিবার ধৃতদের আসানসোল জেলা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে অভিযুক্তদের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদনও আদালতে জানানো হয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার রাতে ধর্মীয় স্থানে মাইকের নির্দেশিকা ঘিরে জাহাঙ্গীর মহল্লা এলাকায় উত্তেজনা ছড়ায়। এরপরই একদল দুষ্কৃতী পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে সরকারি সম্পত্তিতে ব্যাপক ভাঙচুর চালায়। দুষ্কৃতীদের ইঁটবৃষ্টিতে গুরুতর আহত হন বেশ কয়েকজন পুলিশকর্মী । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়। 

ঘটনার পর আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন ভিডিও ক্লিপ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্তকরণ শুরু করে। লাগাতার অভিযানে ইতিমধ্যেই ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় আরও কারা জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে । 

অন্যদিকে, ঘটনাকে কেন্দ্র করে কড়া বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার তিনি জানান, সরকারি সম্পত্তি নষ্টের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সরকারি সম্পত্তির ক্ষতিপূরণের টাকা অভিযুক্তদের ব্যক্তিগতভাবে আদায় করার নির্দেশও প্রশাসনকে দেওয়া হয়েছে।।

Tags: AsansolWestbengal
Previous Post

পার্ক সার্কাসে সরকারের বিরুদ্ধে বিশেষ সম্প্রদায়ের অবৈধ জমায়েত ! পুলিশকে লক্ষ্য করে ইঁট বৃষ্টি, লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিল পুলিশ 

Next Post

কঙ্গোতে ইবোলার মারাত্মক বুন্দিবুগিও স্ট্রেইনে আক্রান্ত হয়ে   ৮০ জনেরও বেশি মৃত্যু : কর্তৃপক্ষ জানিয়েছে : স্ট্রেনের কোনো ভ্যাকসিন নেই” ;  জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 

Next Post
কঙ্গোতে ইবোলার মারাত্মক বুন্দিবুগিও স্ট্রেইনে আক্রান্ত হয়ে   ৮০ জনেরও বেশি মৃত্যু : কর্তৃপক্ষ জানিয়েছে : স্ট্রেনের কোনো ভ্যাকসিন নেই” ;  জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 

কঙ্গোতে ইবোলার মারাত্মক বুন্দিবুগিও স্ট্রেইনে আক্রান্ত হয়ে   ৮০ জনেরও বেশি মৃত্যু : কর্তৃপক্ষ জানিয়েছে : স্ট্রেনের কোনো ভ্যাকসিন নেই" ;  জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 

No Result
View All Result

Recent Posts

  • প্রায় দেড় ডজন বেলুচ যুবককে নির্মমভাবে হত্যা করেছে পাকিস্তান সেনার ‘ডেথ স্কোয়াড’ 
  • পঞ্চাশ হাজার টাকা তোলা চেয়ে না পেয়ে ব্যবসায়ীকে মারধর ও প্রাণনাশের হুমকি,গ্রেপ্তার দুই তৃণমূল নেতা
  • কঙ্গোতে ইবোলার মারাত্মক বুন্দিবুগিও স্ট্রেইনে আক্রান্ত হয়ে   ৮০ জনেরও বেশি মৃত্যু : কর্তৃপক্ষ জানিয়েছে : স্ট্রেনের কোনো ভ্যাকসিন নেই” ;  জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 
  • আসানসোলে পুলিশ ফাঁড়িতে হানলায় গ্রেপ্তার ২৬, বাকিদের সন্ধানে চলছে জোরদার তল্লাশি 
  • পার্ক সার্কাসে সরকারের বিরুদ্ধে বিশেষ সম্প্রদায়ের অবৈধ জমায়েত ! পুলিশকে লক্ষ্য করে ইঁট বৃষ্টি, লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিল পুলিশ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.