এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৭ মে : রাজ্য সরকার পশুহত্যা আইন,শব্দ বিধি,বেআইনি নির্মানে কড়াকড়ি এবং রাস্তায় নামাজে নিষেধাজ্ঞা প্রভৃতি একাধিক বিষয়ে কঠোর নীতি নিয়েছে । তারই প্রতিবাদে আজ রবিবার কলকাতার পার্ক সার্কাসের সেভেন পয়েন্ট ক্রসিংয়ে তুমুল বিক্ষোভ দেখায় মুসলিম সম্প্রদায়ের লোকজন । প্রচুর মহিলাও সামিল হয় তাতে । এক সময় ‘আল্লাহু আকবার’ ও ‘নাড়ায়ে তকদির’ স্লোগানরত বিক্ষোভকারীরা সহিংস হয়ে ওঠে৷ ‘নরেন্দ্র মোদী মুর্দাবাদ’ শ্লোগানও দেওয়া হয় ।
জানা গেছে,সম্পূর্ণ বেআইনিভাবে আজ এই জমায়েত করা হয়েছিল । রাস্তা অবরোধ করার চেষ্টা করা হলে পুলিশ বাধা দেয় । তখন দুষ্কৃতকারীরা পুলিশের ওপর হামলা করে। তারা পুলিশের দিকে ইট ছুঁড়ে মারে। বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে দেয় । উত্তেজনা থাকায় এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ।।
