• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কলেজে পড়ায় সময় প্রেম ও ধর্মান্তরিত হয়ে বিয়ে, স্বামী ছেড়ে দিলে ভিক্ষাবৃত্তি এবং শেষে মৃত্যু : সাভারের সুবর্ণা মোহন্ত থেকে সুবর্না সেলিম হওয়া ছাত্রীর করুণ পরিনতির কাহিনী ভাইরাল সোশ্যাল মিডিয়ায় 

Eidin by Eidin
May 16, 2026
in আন্তর্জাতিক
কলেজে পড়ায় সময় প্রেম ও ধর্মান্তরিত হয়ে বিয়ে, স্বামী ছেড়ে দিলে ভিক্ষাবৃত্তি এবং শেষে মৃত্যু : সাভারের সুবর্ণা মোহন্ত থেকে সুবর্না সেলিম হওয়া ছাত্রীর করুণ পরিনতির কাহিনী ভাইরাল সোশ্যাল মিডিয়ায় 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন আন্তর্জাতিক ডেস্ক,১৬ মে : বাংলাদেশে সাম্প্রতিক সময়ে “লাভ জিহাদের” ঘটনা ব্যাপক বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে । প্রেমের ফাঁদে পড়ে হিন্দু মেয়েরা পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ধর্মান্তরিত হয়ে মুসলিম প্রেমিককে তো বিয়ে করছে,কিন্তু তাদের অধিকাংশের শেষ পরিনতি হচ্ছে অত্যন্ত ভয়াবহ । এমনই এক করুন পরিনতির মুখোমুখি হতে হয়েছে বাংলাদেশের সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)-এর ছাত্রী সুবর্ণা মোহন্তের । তার বেঘোরে মৃত্যুর ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। 

জানা যায়, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় এক মুসলিম সহপাঠীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে সুবর্ণা মোহন্ত নামে ওই মহিলার । ধর্মান্তরিত হয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং নিজের নাম রাখেন সুবর্না সেলিম । আর ভিন ধর্মের এই বিয়ের পর মহিলার বাপের বাড়ির দরজা তার জন্য চিরতরে বন্ধ হয়ে যায় । ধর্মান্তরিত হওয়ার পর ব্যক্তিগত জীবনের নানা প্রতিকূলতা, পারিবারিক বিচ্ছিন্নতা এবং আর্থিক সংকটের মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছিলেন ওই মহিলা ।

জানা যায়,মাস খানেক দাম্পত্য জীবন ঠিকঠাকই চলছিল । পরবর্তীতে তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়। কিন্তু সন্তানের জন্মের কয়েক মাস পর থেকেই দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেয়। যার জেরে স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এরপর থেকেই জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হন সুবর্না সেলিম । তীব্র আর্থিক সঙ্কট, সামাজিক অবহেলা এবং মানসিক ভেঙে পড়ার কারণে তিনি স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। বিভিন্ন সময়ে তাকে রাস্তায় ঘুরে বেড়াতে এবং মানুষের কাছে সাহায্য চাইতে দেখা গেছে বলে এলাকাবাসীর দাবি।

সামাজিক মাধ্যমে আরও দাবি করা হয়েছে, অসুস্থ সন্তানের যথাযথ চিকিৎসা করাতে না পারায় শিশুটিরও মৃত্যু হয়। এই ঘটনার পর থেকে তিনি আরও মানসিকভাবে ভেঙে পড়েন। দীর্ঘ কয়েক বছর ধরে অসহায় অবস্থায় জীবনযাপন শেষে সম্প্রতি তার মৃত্যু হয়েছে৷ মৃত্যুর পর বাপের বাড়ির লোকজন মৃতদেহ নিতে অস্বীকার করে । শেষে স্থানীয় একটি কবস্থানে তাকে কবরস্থ করা হয় বলে জানা গেছে। ওই মহিলার মৃত্যুর পর সামাজিক মাধ্যমে অনেকে আন্তঃধর্মীয় সম্পর্ক, পারিবারিক সিদ্ধান্ত এবং সামাজিক নিরাপত্তা নিয়ে বিভিন্ন মতামত প্রকাশ করছেন।।

Previous Post

ভারত ও হিন্দু বিদ্বেষী পাকিস্তান প্রেমি বাংলাদেশি অভিনেত্রী মারা গেলেন চেন্নাইয়ের হাসপাতালে 

Next Post

গুপ্তচরবৃত্তির ভয়ে চীনের আলপিন পর্যন্ত সঙ্গে রাখেনি ট্রাম্প ও তার প্রতিনিধিদল 

Next Post
গুপ্তচরবৃত্তির ভয়ে চীনের আলপিন পর্যন্ত সঙ্গে রাখেনি ট্রাম্প ও তার প্রতিনিধিদল 

গুপ্তচরবৃত্তির ভয়ে চীনের আলপিন পর্যন্ত সঙ্গে রাখেনি ট্রাম্প ও তার প্রতিনিধিদল 

No Result
View All Result

Recent Posts

  • বাংলাদেশের কাছে শোচনীয় হারের পর পাকিস্তানকে ৪০ শতাংশ জরিমানা এবং ৮ ডব্লিউটিসি পয়েন্ট কেটে নিল আইসিসি 
  • গ্রহরাজের অশুভ দৃষ্টি থেকে রক্ষা পেতে প্রতি শনিবার সকালে শুদ্ধ মনে এই মন্ত্র পাঠ করুন
  • ধারের ভোজশালাকে বাগদেবীর মন্দির হিসাবে স্বীকৃতি দিল মধ্যপ্রদেশ হাইকোর্ট ; নিষিদ্ধ হল নামাজ পাঠ  : জানুন ওই সুপ্রাচীন পবিত্র মন্দিরের সম্পূর্ণ ইতিহাস 
  • গুপ্তচরবৃত্তির ভয়ে চীনের আলপিন পর্যন্ত সঙ্গে রাখেনি ট্রাম্প ও তার প্রতিনিধিদল 
  • কলেজে পড়ায় সময় প্রেম ও ধর্মান্তরিত হয়ে বিয়ে, স্বামী ছেড়ে দিলে ভিক্ষাবৃত্তি এবং শেষে মৃত্যু : সাভারের সুবর্ণা মোহন্ত থেকে সুবর্না সেলিম হওয়া ছাত্রীর করুণ পরিনতির কাহিনী ভাইরাল সোশ্যাল মিডিয়ায় 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.