• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মুর্শিদাবাদের ধুলিয়ানে ভর দুপুরে সেনকো গোল্ড শোরুমে দুঃসাহসিক ডাকাতি ; সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই রোমহর্ষক দৃশ্য 

Eidin by Eidin
May 14, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
মুর্শিদাবাদের ধুলিয়ানে ভর দুপুরে সেনকো গোল্ড শোরুমে দুঃসাহসিক ডাকাতি ; সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই রোমহর্ষক দৃশ্য 
4
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,১৪ মে : আজ বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদ জেলার রতনপুর ধুলিয়ানের সেনকো গোল্ড শোরুমে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে । খরিদ্দার সেজে শোরুমে ঢোকে ডাকাতদল । তারপর পোশাকের ভিতরে লুকিয়ে আনা আগ্নেয়াস্ত্র বের করে শোরুমের কর্মী ও অনান্য খরিদ্দারদের বন্দি করে রেখে অবাধে সোনার গহনা লুটপাট চালিয়ে চম্পট দেয় ওই দুষ্কৃতী দলটি । সমগ্র ঘটনা শোরুমের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে । ঘটনার খবর পেয়ে এলাকায় সামসেরগঞ্জ থানার পুলিশ শোরুমে আসে । 

জানা গেছে,জামাপ্যান্ট পরা ৬ জনের একটি দুষ্কৃতীদল আজ প্রায় ২টা নাগাদ রতনপুর ধুলিয়ানের সেনকো গোল্ড শোরুমে খরিদ্দার সেজে ঢোকে । তারা টিভিএস অ্যাপাচে মোটরসাইকেল চড়ে এসেছিল । শোরুমের কেউ কিছু বুঝে ওঠার আগে দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে শোরুম কর্মী ও খরিদ্দারদের মেঝের এক পাশে বসে থাকতে বাধ্য করে । তারপর বিপুল পরিমান সোনার গহনা লুটপাট চালিয়ে ফের বাইকে চড়ে পালিয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী । তবে ঠিক কত পরিমান গহনা লুটপাট হয়েছে তা এখনো স্পষ্ট নয় । পুলিশ শোরুমের পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করেছে । 

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বিহার-ঝাড়খণ্ডের আন্তঃরাজ্য দুষ্কৃতী চক্র এই ঘটনায় জড়িত থাকতে পারে। দিনের বেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কীভাবে এমন বড়সড় ডাকাতি সংঘটিত হলো, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের তরফে দ্রুত দোষীদের গ্রেফতারের আশ্বাস দেওয়া হয়েছে।।

Tags: DhulianMurshidabad NewsWestbengal
Previous Post

সমস্ত সরকারি স্কুলে ক্লাস শুরুর আগে “বন্দে মাতরম” গাওয়া বাধ্যতামূলক করল রাজ্য সরকার  

Next Post

বেলুচিস্তানে পাকিস্তানি বাহিনীর ওপর হামলা চালিয়ে ৭ সেনা  নিকেশ করল বেলুচ যোদ্ধারা  

Next Post
বেলুচিস্তানে পাকিস্তানি বাহিনীর ওপর হামলা চালিয়ে ৭ সেনা  নিকেশ করল বেলুচ যোদ্ধারা  

বেলুচিস্তানে পাকিস্তানি বাহিনীর ওপর হামলা চালিয়ে ৭ সেনা  নিকেশ করল বেলুচ যোদ্ধারা  

No Result
View All Result

Recent Posts

  • মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পরেই জোরদার হল মালদার ভারত- বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণের প্রক্রিয়া 
  • উচ্চ মাধ্যমিকে রাজ্যে তৃতীয় সৌম্য রায়, খুশিতে ভাসছে বর্ধমানের তেলমারুই পাড়া
  • যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে পেরিয়ে এলো ভারতের দুটি এলপিজি জাহাজ 
  • বেলুচিস্তানে পাকিস্তানি বাহিনীর ওপর হামলা চালিয়ে ৭ সেনা  নিকেশ করল বেলুচ যোদ্ধারা  
  • মুর্শিদাবাদের ধুলিয়ানে ভর দুপুরে সেনকো গোল্ড শোরুমে দুঃসাহসিক ডাকাতি ; সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল সেই রোমহর্ষক দৃশ্য 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.