• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

শুরু হয়ে গেলো প্রথম দফার ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ, ভোট দিলেন শুভেন্দু-অগ্নিমিত্রা 

Eidin by Eidin
April 23, 2026
in কলকাতা, রাজ্যের খবর
শুরু হয়ে গেলো প্রথম দফার ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ, ভোট দিলেন শুভেন্দু-অগ্নিমিত্রা 
4
SHARES
60
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৩ এপ্রিল : আজ সকাল ৭টা থেকে পশ্চিমবঙ্গের ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোর থেকেই ভোটকেন্দ্রগুলোর বাইরে ভোটারদের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। সকালেই নিজের নিজের ভোটকেন্দ্রে ভোট দিয়ে আসেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ও আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল । বিজেপির দুই হেভিওয়েট নেতা-নেত্রী ভোটদানের ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এবং এলাকার ভোটারদের কাছে “সকাল সকাল ভোট” দেওয়ার আহ্বান জানিয়েছেন । 

শুভেন্দু অধিকারী লিখেছেন,”সোনার বাংলা গড়ার পথকে প্রশস্ত করতে, পশ্চিমবঙ্গে আইনের শাসন পুনরায় প্রতিষ্ঠা করার লক্ষ্যে, পশ্চিমবঙ্গের হৃত গৌরব পুনরুদ্ধার করতে এবং অপশাসন থেকে মুক্তি পেতে, পরিবর্তনের সংকল্প নিয়ে আজ রাজ্যের সাধারণ জনগণ প্রথম দফায় নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। আমিও নন্দীগ্রামের নন্দনায়কবাড় ৭৯ নম্বর বুথে নিজের ভোটাধিকার প্রয়োগ করলাম। পশ্চিমবঙ্গের সকল ভোটদাতা গণদেবতার কাছে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি; সকলেই সপরিবারে বুথে যান এবং নির্ভয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনার একটি ভোট ভয়মুক্ত, বিকশিত পশ্চিমবঙ্গ গড়ার পথকে প্রশস্ত করবে।” 

অগ্নিমিত্রা পাল লিখেছেন,”আজকের এই গণতান্ত্রিক উৎসবে, আমি আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের একজন প্রার্থী হিসেবে সকাল সকাল আমার ভোটাধিকার প্রয়োগ করলাম। আপনাদের সকলের কাছে আমার আন্তরিক আবেদন—নিজের মূল্যবান ভোট অবশ্যই প্রদান করুন। গণতন্ত্রের এই মহাযজ্ঞে আপনার অংশগ্রহণই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।উন্নয়ন, নিরাপত্তা ও সুশাসনের পক্ষে আপনার একটি ভোটই হতে পারে বড় পরিবর্তনের সূচনাচলুন, সকলে মিলে গড়ে তুলি এক উন্নত আসানসোল ।”

এদিকে পশ্চিমবঙ্গের নির্বাচনের এই প্রথম পর্বের সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর মোট ২,৪০৭টি কোম্পানি মোতায়েন করা হয়েছে। দুটি পুলিশ জেলা নিয়ে গঠিত মুর্শিদাবাদে সর্বোচ্চ সংখ্যক, অর্থাৎ ৩১৬টি কোম্পানি মোতায়েন করা হয়েছে। এর পরেই রয়েছে পূর্ব মেদিনীপুর, যেখানে ২৭৩টি কোম্পানি মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে, কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের প্রায় পাঁচ লক্ষ কর্মী ভোটগ্রহণ প্রক্রিয়া পরিচালনায় নিয়োজিত রয়েছেন।

 প্রথম পর্বে ১৬৭ জন মহিলাসহ মোট ১,৪৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোচবিহার দক্ষিণ, করন্দীঘি এবং ইটাহারে সর্বাধিক সংখ্যক, অর্থাৎ ১৫ জন করে প্রার্থী রয়েছেন। চন্দ্রকোনায় প্রার্থীর সংখ্যা সর্বনিম্ন, সেখানে মাত্র পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।।

Author : Eidin Desk.

Tags: Agnimitra PaulAsansol SouthFirst Phase ElectionNandigramSuvendu AdhikaryWestBengal Election 2026
Previous Post

অষ্টবক্র গীতা অষ্টাদশোঽধ্যায়ঃ : “আমিই ব্রহ্ম” এই অনুভূতির বর্ণনা দেওয়া হয়েছে

Next Post

পিংলার ওসিকে অবিলম্বে বরখাস্তের দাবি জানালেন শুভেন্দু অধিকারী ; বললেন : “এই গণতন্ত্র রক্ষার ডু অর ডাই লড়াইতে আমরা এক ইঞ্চি জমি ছাড়বো না”

Next Post
পিংলার ওসিকে অবিলম্বে বরখাস্তের দাবি জানালেন শুভেন্দু অধিকারী ; বললেন : “এই গণতন্ত্র রক্ষার ডু অর ডাই লড়াইতে আমরা এক ইঞ্চি জমি ছাড়বো না”

পিংলার ওসিকে অবিলম্বে বরখাস্তের দাবি জানালেন শুভেন্দু অধিকারী ; বললেন : "এই গণতন্ত্র রক্ষার ডু অর ডাই লড়াইতে আমরা এক ইঞ্চি জমি ছাড়বো না"

No Result
View All Result

Recent Posts

  • লেবাননে ইসরায়েলের বিমান  হামলায় এক সাংবাদিকসহ ৫ জনের মৃত্যু 
  • মায়ের মৃত্যুর খবর পেতেই শিবির ছাড়লেন চেন্নাই সুপার কিংসের বাঁহাতি পেসার মুকেশ চৌধুরী 
  • ইউপির মির্জাপুরে একাধিক গাড়ির সংঘর্ষে শিশুসহ ১১ জনের মৃত্যু, শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 
  • ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, ময়নার তৃণমূলের প্রার্থী চন্দন মন্ডলকে ঘিরে “চোর চোর” শ্লোগান 
  • পিংলার ওসিকে অবিলম্বে বরখাস্তের দাবি জানালেন শুভেন্দু অধিকারী ; বললেন : “এই গণতন্ত্র রক্ষার ডু অর ডাই লড়াইতে আমরা এক ইঞ্চি জমি ছাড়বো না”
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.