এইদিন ওয়েবডেস্ক,লালমনিরহাট,২০ এপ্রিল : চকলেটের প্রলোভন দেখিয়ে এক ৫ বছরের শিশুকন্যাকে নিজের বাড়িতে ডেকে এনে ধর্ষণ ধর্ষণ করেছিল প্রতিবেশী যুবক । শিশুটি রক্তাক্ত অবস্থায় কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে এলে এই বর্বরোচিত ঘটনার কথা প্রকাশ্যে আসে ৷ এরপর ক্ষিপ্ত পরিবার পরিজন ও প্রতিবেশীরা মিলে ওই নরপশুকে গাছে বেঁধে বেদম পেটায়৷ পরে পুলিশ তাকে উদ্ধার করে৷ বাংলাদেশের লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার গুড়াতি পাড়ার ঘটনা । অভিযুক্ত যুবকের নাম মমিনুর রহমান । এদিকে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে যাওয়া হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় । শিশুটির অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে ।
স্থানীয় সুত্রে জানা গেছে, রবিবার দুপুর প্রায় ১টার দিকে শিশুটি প্রতিবেশীর বাড়িতে খেলতে গেলে এলাকার এক যুবক তাকে চকলেটের প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে যুবককে আটক করে গাছে বেঁধে রেখে বেদম পেটায় । পরে খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ধৃত যুবক মমিনুর রহমান ওই এলাকার হাফিজুল ইসলামের ছেলে। ভুক্তভোগী শিশুর মা অভিযোগ করে বলেন, ঘটনার পর তারা হুমকির মুখে রয়েছেন এবং ন্যায়বিচার চান। কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) ওসমান গনি জানান, ধর্ষণের অভিযোগে যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।
