এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২০ এপ্রিল : সম্প্রতি উত্তর-পূর্ব দিল্লির ব্রজপুরী এলাকার রাধা কৃষ্ণ মন্দির থেকে একটি ছবি সামনে এসেছে। ছবিতে দেখা যায়, মন্দিরের প্রধান প্রবেশদ্বারে প্রস্রাব ভরা একটি কনডম ঝুলছে । যা ঘিরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় । দয়ালপুর থানার পুলিশ এখন অভিযুক্ত ফাহিমকে গ্রেপ্তার করেছে ।
এই ঘটনার সিসিটিভি ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভিডিওতে ফাহিমের মুখ ঢাকা অবস্থায় দেখা যায়। সে গভীর রাতে মন্দিরে এসে প্রধান প্রবেশদ্বারে প্রস্রাব ভরা কনডমটি ঝুলিয়ে দেয়।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে নেয় এবং অবিলম্বে একটি এফআইআর দায়ের করে অভিযুক্তের সন্ধান শুরু করে। তদন্তের পর অভিযুক্ত ফাহিমকে গ্রেপ্তার করা হয়। এই অপরাধে অন্যান্য ব্যক্তিদের ভূমিকাও তদন্তাধীন রয়েছে।।
