• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

বন্ধুর উপর ভরসা করে ভাগীরথী নদীতে সাঁতার শিখতে গিয়ে তলিয়ে গেলো কটোয়ার নবম শ্রেণীর ছাত্র

Eidin by Eidin
April 13, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
বন্ধুর উপর ভরসা করে ভাগীরথী নদীতে সাঁতার শিখতে গিয়ে তলিয়ে গেলো কটোয়ার নবম শ্রেণীর ছাত্র
3
SHARES
49
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৩ এপ্রিল : পূর্ব বর্ধমান জেলার কটোয়ায় ভাগীরথী নদীতে সাঁতার শিখতে গিয়ে তলিয়ে গেলো নবম শ্রেণীর ছাত্র ৷ নিখোঁজ পড়ুয়ার নাম সন্দীপন দেবনাথ (১৫) । তার বাড়ি কাটোয়া শহরের মাধাইতলা এলাকায় ।  এক বন্ধুর কথায় সে আজ সোমবার দুপুরে ভাগীরথী নদীতে সাঁতার শিখতে গিয়ে ঢেউয়ের তোড়ে তলিয়ে যায়৷ পরে ওই কিশোরের সন্ধানে ভাগীরথী নদীতে তল্লাশি শুরু করে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বিভাগের বাহিনী । কিন্তু সন্ধ্যার আগে পর্যন্ত কিশোরের কোনো সন্ধান পাওয়া যায়নি । 

জানা গেছে,কাটোয়া শহরের মাধাইতলা এলাকার বাসিন্দা সন্তোষ দেবনাথ ও শিবানী দেবনাথের একমাত্র সন্তান সন্দীপন । দম্পতি একটি তেলেভাজার দোকান চালান । সন্দীপন ভারতী ভবন উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়,  শহরের নন্দলাল বসু রোডের বাসিন্দা গোপেশ্বর বন্দ্যোপাধ্যায় (১৪) নামে এক কিশোর সন্দীপনের সহপাঠী । ওই সহপাঠীই সন্দীপনকে সাঁতার শেখানোর নাম করে ভাগীরথী ঘাটে ডেকে নিয়ে যায়। সঙ্গে ছিল ঈশান ও রাজদীপ নামে আরও দুই বন্ধু। বাকিরা নদীর পাড়ে দাঁড়িয়েছিল। জলে নেমেছিল সন্দীপন ও গোপেশ্বর। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান,গোপেশ্বর সন্দীপনের হাতটা ধরে ছিল। আর সন্দীপন জলে ভেসে সাঁতার কাটার চেষ্টা করছিল। আর তখনই হাত ফস্কে তলিয়ে যায় সন্দীপন । এদিকে সন্দীপনকে তলিয়ে যেতে দেখে পালিয়ে যায় ঘাটে দাঁড়িয়ে থাকা দুই বন্ধু । গোপেশ্বর তার স্কুটি নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু স্থানীয়রা তাকে ধরে ফেলে । পাশাপাশি ঘাটে থাকা কয়েকজন যুবক জলে নেমে কিশোরের সন্ধান শুরু করে । কিন্তু তারা ব্যর্থ হয় । 

এদিকে খবর পেয়ে নদীর ঘাটে ছুটে আসেন সন্দীপনের বাবা-মা । একমাত্র সন্তানকে হারিয়ে তারা কান্নায় ভেঙে পড়েন । পরে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বিভাগের বাহিনী এসে তল্লাশি শুরু করে । এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া ।। 

Tags: KatwaTenth Class Student Drawned In GangesWestbengal
Previous Post

ইসরোর মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ শিবিরে সুযোগ পেল মেমারির দশম শ্রেণীর ছাত্র 

No Result
View All Result

Recent Posts

  • বন্ধুর উপর ভরসা করে ভাগীরথী নদীতে সাঁতার শিখতে গিয়ে তলিয়ে গেলো কটোয়ার নবম শ্রেণীর ছাত্র
  • ইসরোর মহাকাশ বিজ্ঞান সংক্রান্ত বিশেষ প্রশিক্ষণ শিবিরে সুযোগ পেল মেমারির দশম শ্রেণীর ছাত্র 
  • ইরানকে সামরিক সহায়তা দিলে চীনের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প 
  • এসআইআর ইস্যুতে ফের সুপ্রিম ধাক্কা,পশ্চিমবঙ্গে নির্বাচন বাতিলের আবেদন খারিজ করে দিল সর্বোচ্চ আদালত  
  • পূর্বস্থলীতে দলীয় পতাকা লাগানোর সময় বিজেপি নেতার উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, পথ অবরোধ 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.