এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,১১ এপ্রিল : দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি বিধানসভার খাগড়াগুড়ি এলাকায় জনসভা শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে বাগডোগরার উদ্দেশ্যে রওনা হন । বাগডোগরায় বিহার মোড় থেকে স্টেশন মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রোডশো করেন তিনি । রাস্তার দু’ধারে কাতারে কাতারে মানুষ জড়ো হয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় । গাড়ি থেকে নেমে জনগণের সঙ্গে মিশে যান প্রধানমন্ত্রী, পিঠ চাপড়ে দেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্টের । বাগডোগরা থেকে প্রধানমন্ত্রী শিলিগুড়িতে এসে পৌঁছলে শিব মন্দির, মেডিকেল মোড়ে মানুষের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাসের ছবি নজরে পড়ে । রবিবার শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর ব্যস্ত কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর৷ আজ তিনি শিলিগুড়িতেই রাত্রিযাপন করবেন ।
এদিন প্রধানমন্ত্রী দক্ষিণ দিনাজপুরে জনসভা সেরে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান।বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি বিহার মোড় এলাকা থেকে একটি রোড শো অংশ নেন। কিছুটা পথ রোড শো করার পর তিনি গাড়িতে করে মাটিগাড়ার একটি বেসরকারি হোটেলের উদ্দেশ্যে রওনা দেন। সেখানেই তিনি আজ রাত্রিবাস করবেন। রবিবার হোটেল থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী শিলিগুড়ির কাওয়াখালী মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন। জনসভা শেষে শিলিগুড়ি থেকে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।।
