• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

কুশমন্ডির বিশাল ভিড় দেখে মোদী বললেন : “আপনাদের এই ভালোবাসা বিফলে যেতে দেবো না, উন্নয়ন করে ১০০ গুণ ফেরত দেবো” 

Eidin by Eidin
April 11, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
কুশমন্ডির বিশাল ভিড় দেখে মোদী বললেন : “আপনাদের এই ভালোবাসা বিফলে যেতে দেবো না, উন্নয়ন করে ১০০ গুণ ফেরত দেবো” 
4
SHARES
53
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ দিনাজপুর, ১১ এপ্রিল : দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি বিধানসভার খাগড়াগুড়ি এলাকায় আজ শনিবার আয়োজিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিজয় সংকল্প সভা’। সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত ও পার্শ্ববর্তী উত্তর দিনাজপুর থেকে মানুষের ঢল নামে, ফলে সভাস্থল জনসমুদ্রে পরিণত হয় সভাস্থল । প্রধানমন্ত্রীর সভাস্থলে নির্মিত অস্থায়ী ছাউনি ছিল ভিড়ে ঠাসা৷ তার বাইরে কয়েক গুণ মানুষ তীব্র দাহদহের মধ্যে প্রধানমন্ত্রীর ভাষণ শুনছিলেন৷ প্রধানমন্ত্রী বলেন,”যে প্যান্ডেল তৈরি করা হয়েছে, সেটা খুব ছোট হয়ে গেছে । এই কারণে যত মানুষ ভেতরে আছে তার থেকে তিনগুণ মানুষ বাইরে দাঁড়িয়ে আছে রোদের মধ্যে । যারা রোদের মধ্যে দাঁড়িয়ে আছেন তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থনা করছি । কিন্তু আপনাদের আমি আশ্বস্ত করতে চাই যে যারা আজ রোদের মধ্যে পুড়ছেন তাদের এই পরিশ্রম আমি বিফলে যেতে দেবো না । আপনাদের এই ভালোবাসাকে আমি উন্নয়ন করে ১০০ গুণ ফেরত দেবো ।” তিনি বলেন,”এক অদ্ভুত দৃশ্য । হেলিপ্যাডের দৃশ্য দেখে মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গ কামাল করে দিয়েছে ।” 

আজ দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি বিধানসভার খাগড়াগুড়ি এলাকায় প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায়, বালুরঘাটের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার , রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালসহ রাজ্য ও জেলা নেতৃত্বরা। বক্তব্যে প্রধানমন্ত্রী ২০২৬ সালের নির্বাচনে বিজেপির জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন এবং দলের সংকল্পপত্রের মূল প্রতিশ্রুতিগুলি তুলে ধরেন। তিনি রাজ্যে দীর্ঘদিনের শাসনের সমালোচনা করে পরিবর্তনের ডাক দেন।

সভা শেষে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হলেও পুলিশ প্রশাসন দ্রুত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনে ।কুশমন্ডি থেকে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে বাগডোগরার উদ্দেশ্যে রওনা হন । বাগডোগরায় বিহার মোড় থেকে স্টেশন মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রোডশো করেন তিনি । রাস্তার দু’ধারে কাতারে কাতারে মানুষ জড়ো হয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানায় ।। 

Tags: Dakshin DinajpurKushmandiPM Narendra ModiWestBengal Election 2026
Previous Post

পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে বিশাল জনসমাগম দেখে “অভিভূত” মোদী বললেন : “বাংলা পরিবর্তনের জন্য তৈরি”

Next Post

বাগডোগরায় মোদীর রোড শোয়ে জলপ্লাবন, আগামীকাল জনসভা করবেন শিলিগুড়িতে 

Next Post
বাগডোগরায় মোদীর রোড শোয়ে জলপ্লাবন, আগামীকাল জনসভা করবেন শিলিগুড়িতে 

বাগডোগরায় মোদীর রোড শোয়ে জলপ্লাবন, আগামীকাল জনসভা করবেন শিলিগুড়িতে 

No Result
View All Result

Recent Posts

  • বিখ্যাত গায়িকা আশা ভোঁসলে হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের ব্রীচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি 
  • ভোটারদের দাঁড় করিয়ে রেখে নামাজ, আসাম নির্বাচনে মুসলিম পোলিং অফিসারের কর্মকাণ্ডের জেরে ক্ষোভের বিস্ফোরণ 
  • ‘ধর্ম অবমাননা’র মিথ্যা অভিযোগ তুলে কুষ্টিয়ার সুফি সাধক শামীম রেজাকে পুলিশের সামনেই নৃশংসভাবে পিটিয়ে খুন করল উগ্র ইসলামপন্থীরা 
  • আগামী ৪-মের পর বাংলায় রবীন্দ্র সংগীতের সাথে ডিজেও বাজবে- হুঁশিয়ারি অভিষেকের
  • “অনুপ্রবেশকারীদের নকল নথি বানিয়ে সাহায্য করা সহ লুটেরা-অত্যাচারিদের পুরো হিসাব হবে” : পূর্বস্থলীতে হুঁশিয়ারি মোদীর
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.