• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“বিজেপির সরকার হচ্ছে হচ্ছে হচ্ছে,ভবানীপুরে মুখ্যমন্ত্রী হারছেন হারছেন হারছেন” : বললেন আত্মবিশ্বাসী শুভেন্দু 

Eidin by Eidin
April 10, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
“বিজেপির সরকার হচ্ছে হচ্ছে হচ্ছে,ভবানীপুরে মুখ্যমন্ত্রী হারছেন হারছেন হারছেন” : বললেন আত্মবিশ্বাসী শুভেন্দু 
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,জলপাইগুড়ি,১০ এপ্রিল : ২০২৬ সালের বিধানসভার ভোটে বিজেপির ক্ষমতায় আসার বিষয়ে চরম আত্মবিশ্বাসী দেখা গেল বিরোধী দলনেতা এবং নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে । আজ সন্ধ্যায় জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভার দলীয় প্রার্থী দীনেশ সরকারের সমর্থনে নির্বাচনী সভা করেন তিনি । রাজগঞ্জের বেলাকোবায় আয়োজিত বিশাল জনতার মাঝে শুভেন্দু অধিকারী বলেন,’আজ দুটো জিনিস আমার কাছে শুনে যান । চাইলে মোবাইলে রেকর্ড করেও নিতে পারেন ।’ এরপর তিনি বলেন, ‘আগামী ৪ মে বিজেপির সরকার হচ্ছে হচ্ছে হচ্ছে । আর নন্দীগ্রামের মত ভবানীপুরেও মুখ্যমন্ত্রী হারছেন হারছেন হারছেন ।’ 

এদিনের সভায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির বিরুদ্ধে রাজগঞ্জের জনবিন্যাস বদলে দেওয়া এবং উত্তরবঙ্গ জুড়ে একাধিক বাড়ি তৈরি করে রাখার অভিযোগ তোলেন শুভেন্দু । তিনি বলেন, ‘এই রাজগঞ্জে জনবিন্যাস বদলে দেওয়া হয়েছে । এখানে ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ হচ্ছে । কিছুদিন আগে এই রাজগঞ্জেই একজন তপশিলি পরিবারের সপ্তম শ্রেণির রাজবংশী ছাত্রী শারীরিক সমস্যা নিয়ে ডাক্তার বাবুর কাছে গিয়েছিলেন । ডাক্তার বাবু বলছেন, ‘মা তোর এই সর্বনাশ কে করল ? বলল, ‘আমার এই সর্বনাশ করেছে পাশের বাড়ির ৬৫ বছরের দাদু ডালিম শেখ’৷ এই অবস্থা আজকে রাজগঞ্জে ।’

তিনি বলেন,’মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে বেড়াতে আসেন । কতগুলো রাজ প্রাসাদ বানিয়েছেন জানেন ? এইমস করার জায়গা দেয়নি, কিন্তু টাইগার হিলে রানীমা বাড়ি বানিয়েছে । উত্তর কন্যার গায়ে সেবক রোডে বাড়ি বানানো আছে । গজলডোবায় আছে । চালসাতে আছে । আলিপুরদুয়ারে আছে । উনি মাঝে মাঝে বেড়াতে আসেন আর বলেন টাটা বাই বাই৷’ 

শুভেন্দু বলেন,’উত্তরবঙ্গ অবহেলিত৷ উত্তরবঙ্গ বঞ্চিত । মমতা ব্যানার্জি কখনো পাহাড়ের বিরুদ্ধে বলেন৷ তরাই ডুয়ার্সে আদিবাসীদের অনুষ্ঠানে গেলে হাতে গ্লাভস পরে যান । কখনো তৃণমূলের নেতা রাজবংশী সমাজকে বিশ্বাসঘাতক বলে । কখনো কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র তুলসী মালাকে কাঠের মালা বলে ব্যঙ্গ করেন৷ তাই এবারে সনাতনী এবং রাষ্ট্রবাদী মুসলিমরা একজোট হয়ে রাষ্ট্রবাদী বিজেপিকে ভোট দান করবেন ।’ তিনি বলেন,’পঞ্চায়েতের চুরি দুর্নীতি । পঞ্চায়েত সমিতিতে চুরি দুর্নীতি ।

 রাজগঞ্জ জুড়ে পুলিশকে সাথে নিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার । এরই বিরুদ্ধে আপনারা বিজেপির প্রার্থীকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জেতাবেন ।’আজও স্পষ্টভাবে শুভেন্দু অধিকারী জানান যে বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশী হিন্দুদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এবং অবৈধ বাংলাদেশি মুসলিম ও রোহিঙ্গাদের ডিটেক্ট ডিলিট এবং ডিপোট করা হবে ।।

Tags: JalpaiguriRajganjSuvendu AdhikaryWestBengal Election 2026
Previous Post

উত্তরপ্রদেশে ভোটার তালিকা থেকে বাদ গেল ২.০৫ কোটি নাম, ৮৪ লক্ষ নতুন ভোটার যুক্ত 

Next Post

সাংবাদিক রানা আইয়ুবের সাম্প্রদায়িক টুইট মামলায় ভারতে এক্স- এর সেফ হারবার সুরক্ষা ‘প্রত্যাহার করা হতে পারে’ 

Next Post
সাংবাদিক রানা আইয়ুবের সাম্প্রদায়িক টুইট মামলায় ভারতে এক্স- এর সেফ হারবার সুরক্ষা ‘প্রত্যাহার করা হতে পারে’ 

সাংবাদিক রানা আইয়ুবের সাম্প্রদায়িক টুইট মামলায় ভারতে এক্স- এর সেফ হারবার সুরক্ষা 'প্রত্যাহার করা হতে পারে' 

No Result
View All Result

Recent Posts

  • ইরানের নতুন শাসনব্যবস্থা আগের আলী খামেনির চেয়ে বেশি নৃশংস: ৪০ দিন পর ইসরায়েল কেন এ কথা বলল?
  • আইএসআই ও তেহরিক-ই- তালিবান হিন্দুস্তানের সঙ্গে যুক্ত  দেরাদুনের এক যুবক গ্রেপ্তার 
  • সাংবাদিক রানা আইয়ুবের সাম্প্রদায়িক টুইট মামলায় ভারতে এক্স- এর সেফ হারবার সুরক্ষা ‘প্রত্যাহার করা হতে পারে’ 
  • “বিজেপির সরকার হচ্ছে হচ্ছে হচ্ছে,ভবানীপুরে মুখ্যমন্ত্রী হারছেন হারছেন হারছেন” : বললেন আত্মবিশ্বাসী শুভেন্দু 
  • উত্তরপ্রদেশে ভোটার তালিকা থেকে বাদ গেল ২.০৫ কোটি নাম, ৮৪ লক্ষ নতুন ভোটার যুক্ত 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.