• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

এবারে বিজেপি অন্তত ১৭৭ আসন জিতবে বলে আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারীর “পার্সোনাল অবজারভেশন” 

Eidin by Eidin
April 6, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
এবারে বিজেপি অন্তত ১৭৭ আসন জিতবে বলে আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারীর “পার্সোনাল অবজারভেশন” 
5
SHARES
72
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

শ্যামসুন্দর ঘোষ,নদীয়া,০৬ এপ্রিল : চলতি মাসের ২৩ ও ২৯ তারিখে এরাজ্যের বিধানসভার ভোট হতে চলেছে । পরিবর্তনের পরিবর্তন নাকি তৃণমূলের প্রত্যাবর্তন কি নিয়ে চলছে জোর চর্চা ৷ তবে পাকিস্তানের দুর্নীতি, আইনশৃঙ্খলার অবনতি আর মুসলিম ভোট ভাগ হয়ে যাওয়ার আশঙ্কা রাজ্যের  শাসকদলকে তাড়া করে বেড়াচ্ছে । সব থেকে মাথাব্যথার কারণ হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ৷ প্রায় এক কোটি নাম বাদ চলে গেছে এবারে ভোটার তালিকায় । যে কারণে বিজেপি আশাবাদী যে এবারে তারা অবধারিতভাবে এরাজ্যের শাসন ক্ষমতায় আসতে চলেছে । আজ নদীয়া জেলার কৃষ্ণনগরে দলীয় কর্মসূচিতে গিয়ে ফের একবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আত্মবিশ্বাসের সুরে জানিয়েছেন যে এবারে বিজেপি অন্তত ১৭৭ টি আসন নিয়ে রাজ্যের শাসন ক্ষমতায় আসতে চলেছে ।  

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, ‘১৬ তে ৩৷ ২১ শে ৭৭৷ এবারে ১৭৭৷ এর নিচে নামবে না৷ এটা আমার নিজের পার্সোনাল অবজারভেশন৷ এটা আরো বাড়তে পারে৷ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো সেদিন বলে গেছেন যে আমরা ১৭০ এর নিচে নামবো না  । উনি বড় নেতা, ওনার অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি৷ সব মিলিয়ে মেজরিটির থেকেও ভালো সংখ্যায় এবারে বিজেপি নেবে ।’ 

নদীয়া জেলায় বিজেপির সম্ভাব্য ফলাফল নিয়ে  শুভেন্দু অধিকারী বলেন,’নদীয়া জেলায় একটা আধটা সিটে বাবরি মসজিদ তৈরি করা হুমায়ুন কবির লড়বে নাকি তৃণমূল লড়বে আমি জানিনা৷ বাকি সব জায়গায় এবার এই বিজেপি জিতবে । কালিগঞ্জ, নাকাশিপাড়া, করিমপুরের মত আসনেও বিজেপি বিপুল ভোটে জিতবে ।’ তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে এখানে ভারতীয় জনতা পার্টির জনাধার তৈরি হয়েছে৷ জুলুবাবুকে ১৯৯৮-৯৯ সালেও এখানে জিতিয়েছে ৷ এই জায়গাটাতে আমাদের অমৃতা রায় মাত্র ৫৪ হাজার ভোটে হেরেছিলেন৷ তখন এসআইআর হয়নি । কিন্তু এখন এসআইআর-এ এখানেও হাজার হাজার অবৈধ বাংলাদেশি মুসলিমের নাম বাদ গেছে । ৭-৮ দফা ভোটের সুযোগ নিয়ে যে মৃত,ভোটার অবৈধ ভোটারদের তৃণমূল ছাপ্পা মারতো, এবারে সেই সুযোগ পাবে না ।’ 

আত্মবিশ্বাসী শুভেন্দু বলেন, ‘তাই আমার বিশ্বাস যে ২৯ তারিখে দ্বিতীয় দফা এখানে ভোট হবে, আর এই জেলায় গতবারের থেকে অনেক সংখ্যায় জিতবে বিজেপি । গোটা নদীয়া জেলা গেরুয়াময় হয়ে যাবে৷ মহাপ্রভুর পূণ্যভূমিতে সনাতনী  হিন্দুরা এবারে বিজেপিকে ভোট দেবে । অন্যদিকে রাষ্ট্রবাদী মুসলিমরা বুঝে গেছেন যে তৃণমূল তাদের তেজপাতার মত ব্যবহার করেছে । আর তামান্নার ঘটনার পরে অনেক মুসলিমরা বুঝে গেছেন যে তৃণমূলের হাতে কোন সাধারণ মানুষ সুরক্ষিত নয় । তাই এবারে ব্যাপক ভোট হবে এবং আমরা জিতব ।’ শুভেন্দু অধিকারী আরো জানান যে যারা হুমায়ুন কবিরের বাবরি মসজিদের পক্ষে তারা ছাড়া প্রতিটা রাষ্ট্রবাদী মুসলিম এবারে বিজেপিতে ভোট দেবে ।।

Previous Post

এফএ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার সিটির মুখোমুখি  সাউথ্যাম্পটন ; আর চেলসির বিপক্ষে লিডস ইউনাইটেড

Next Post

দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের জালে আইএসআই-এর চর দুই অস্ত্র চোরাকারবারি ইমরান ও কামরান 

Next Post
দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের জালে আইএসআই-এর চর দুই অস্ত্র চোরাকারবারি ইমরান ও কামরান 

দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের জালে আইএসআই-এর চর দুই অস্ত্র চোরাকারবারি ইমরান ও কামরান 

No Result
View All Result

Recent Posts

  • মণিপুরে ভারত-মিয়ানমার সীমান্ত থেকে চার জঙ্গিকে গ্রেপ্তার ; এই অভিযানে সহায়তা করেছে দিল্লি পুলিশও 
  • এক রাত কাটানোর জন্য ৫০ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব : চাঞ্চল্যকর খোলসা করলেন ‘বিগ বস ওটিটি ৩’-এর প্রতিযোগী চন্দ্রিকা দীক্ষিত 
  • মালদার সাহাপুরে আত্মঘাতী যুবক, নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলছে পরিবার 
  • “মুখ্যমন্ত্রী আমিত্বের পাঁচালী পড়তে পড়তে হয়তো দাবি করে বসবেন যে গৌড় সাম্রাজ্যও তাঁরই তৈরি, সম্রাট শশাঙ্কের নয়” : কটাক্ষ শুভেন্দু অধিকারীর 
  • দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের জালে আইএসআই-এর চর দুই অস্ত্র চোরাকারবারি ইমরান ও কামরান 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.