• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

মালদার সামসীতে মুখ্যমন্ত্রীর সভায় ড্রোন ওড়ানো ধৃত যুবক নূর আখতার জানান তারা তৃণমূল প্রার্থীর সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের কাজ করেন 

Eidin by Eidin
April 5, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
মালদার সামসীতে মুখ্যমন্ত্রীর সভায় ড্রোন ওড়ানো ধৃত যুবক নূর আখতার জানান তারা তৃণমূল প্রার্থীর সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের কাজ করেন 
4
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৫ এপ্রিল : শনিবার মালদার সামসীতে নির্বাচনী জনসভার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন হেলিকপ্টারে উঠতে যাচ্ছিলেন তখন আকাশে একটি রহস্যময় ড্রোন ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । যদিও মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ ৩ জনকে আটক করে ফেলে। তাদের কাছ থেকে একটি স্মার্টফোন সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করে পুলিশ। আজ রবিবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে তোলা হয় ৷ তবে মূল অভিযুক্ত নূর আখতার বলেছেন,”হ্যাঁ, আমরা ড্রোন উড়িয়েছি… আমরা টিএমসি-র প্রার্থী মতিউর রহমানের পক্ষে  সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের কাজ করছি… আমার সহযোগী নিষেধ সত্ত্বেও ড্রোনটি উড়িয়েছিল, না জেনে-বুঝে সেরা শটটি রেকর্ড করার জন্য…”।

#WATCH | Chanchal, Malda | Three arrested for allegedly flying a drone near West Bengal Chief Minister Mamata Banerjee's helicopter. The accused will be produced before the Chanchal Sub-Divisional Court today

An accused Nur Akhtar says, "Yes, we flew a drone… We are working on… pic.twitter.com/YUeb4JtOZr

— ANI (@ANI) April 5, 2026

শনিবার মালদা জেলার মালতিপুরের প্রার্থী আব্দুল রহিম বক্সি ও রতুয়ার প্রার্থী সমর মুখার্জির সমর্থনে সামসি কলেজ ময়দানে সভা করেন মমতা ব্যানার্জি৷ পরে গাজোল বিধানসভার প্রার্থী প্রসেনজিৎ দাসের সমর্থনে গাজোল কলেজ সংলগ্ন মাঠে সভা করেন মমতা । কিন্তু সামসি কলেজ ময়দানে সভা শেষে মমতা যখন হেলিকপ্টারে উঠতে যাবেন,ঠিক তখনই একটি ড্রোনকে আকাশে চক্কর কাটতে দেখা যায় । ড্রোন নামানোর জন্য মাইকে বারবার ঘোষণা করা হলেও তা অমান্য করা হয় । এরপর খোদ মমতা মাইক্রোফোন হাতে নিয়ে হেলিকপ্টার দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করে পুলিশকে পদক্ষেপ নিতে নির্দেশ দেন । শেষ পর্যন্ত তিন যুবককে ধরে ফেলে পুলিশ ।

ধৃত অভিযুক্তদের মধ্যে একজন, নূর আখতার, ড্রোন ওড়ানোর কথা স্বীকার করেছেন। তিনি বলেন, তাঁরা টিএমসি-র একটি সোশ্যাল মিডিয়া প্রচারণার কাজ করছিলেন এবং তাঁর সঙ্গী ড্রোন ওড়ানোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আরও ভালো ফুটেজ ধারণের জন্য না জেনেই সেটি উড়িয়েছিল ।

তবে পুলিশ এই বিষয়টিকে হালকাভাবে নিচ্ছে না, কারণ অননুমোদিত আকাশসীমায় ড্রোন ওড়ানো একটি গুরুতর ঝুঁকি তৈরি করতে পারত। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সূত্র অনুযায়ী, এই ড্রোনটির জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি।।

Previous Post

“কালসাপ” তৃণমূলের “ধর্ষণ যন্ত্র কেটে ঝুলিয়ে দেওয়া”র হুমকি দিলেন বিজেপি নেতা 

Next Post

আইপিএল ২০২৬ : সিএসকে-এর বিরুদ্ধে জয় পেলো আরসিবি 

Next Post
আইপিএল ২০২৬ : সিএসকে-এর বিরুদ্ধে জয় পেলো আরসিবি 

আইপিএল ২০২৬ : সিএসকে-এর বিরুদ্ধে জয় পেলো আরসিবি 

No Result
View All Result

Recent Posts

  • আইপিএল ২০২৬ : সিএসকে-এর বিরুদ্ধে জয় পেলো আরসিবি 
  • মালদার সামসীতে মুখ্যমন্ত্রীর সভায় ড্রোন ওড়ানো ধৃত যুবক নূর আখতার জানান তারা তৃণমূল প্রার্থীর সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের কাজ করেন 
  • “কালসাপ” তৃণমূলের “ধর্ষণ যন্ত্র কেটে ঝুলিয়ে দেওয়া”র হুমকি দিলেন বিজেপি নেতা 
  • “নির্বোধ বেজম্মারা হরমুজ প্রণালী খুলে দে, না হলে মঙ্গলবার…. ” : ইরানকে কঠোর বার্তা দিলেন ট্রাম্প 
  • “ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছে তৃণমূল, বদলে যাচ্ছে বাংলার জনবিন্যাস” : নরেন্দ্র মোদী 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.