• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

জামিন পেতেই ফের হুমকি দিলেন বহরমপুরের তৃণমূল নেতা রাজু মণ্ডল 

Eidin by Eidin
April 4, 2026
in জেলার খবর, রাজ্যের খবর
ভোটারদের ভয় দেখানোর অভিযোগের গ্রেপ্তার বহরমপুরের  তৃণমূল নেতা রাজু মন্ডল
4
SHARES
54
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,মুর্শিদাবাদ,০৪ এপ্রিল : বিজেপিকে ভোট দিতে নিষেধ এবং প্রয়োজনে ভোট দিতে যাওয়ার দরকার নেই বলে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের রীতিমতো হুমকি দিতে দেখা গিয়েছিল মুর্শিদাবাদের বহরমপুরের তৃণমূল নেতা রাজু মণ্ডলকে ৷ তার সেই হুমকি ভিডিও ভাইরাল হলে তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে । বিজেপির তরফে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয় । অবশেষে নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে । আজ শনিবার তাকে ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা করা হয় । কিন্তু থানা থেকে বেড়িয়েই ফের হুমকি দিতে দেখা গেল মণ্ডলকে । মিডিয়ার ক্যামেরার সামনে তাকে বলতে শোনা যায়,”আমি এখন কিছু বলব না। যা হবে ২৩ তারিখের পর” । তার এই বক্তব্যকে এলাকাবাসী কে সরাসরি হুমকি হিসাবে মনে করছেন অনেকে । 

বহরমপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের সভাপতি রাজু মণ্ডল। গত পয়লা এপ্রিল তাঁর দলের প্রার্থীর সমর্থনে পাড়ায় ঘুরে ঘুরে তিনি প্রচার চালাচ্ছিলেন । তখন একটি বাড়ির সামনে এসে তিনি রীতিমতো আঙুল উঁচিয়ে হুমকির সুরে বলেন, ‘পদ্মফুলে ভোট দেওয়া যাবে না । যদি ভোট দেওয়ায় গন্ডগোল হয়েছে…ভোট দিতে যাওয়ার দরকার নেই…বাড়িতে রসগোল্লা ছানাবড়া পাঠিয়ে দেব । আর আমাদেরকে জিতিয়ে যদি কাজ করাতে হয়, প্রত্যেকটা বিষয়ে, পাড়ার ছেলে পাড়ার লোক যারা তৃণমূল করে সর্বদা মানুষের প ২৪ ঘন্টা… তাদেরকে ভোট দিতে হবে । এ বছর যেন ভোট নষ্ট না হয়। পরিষ্কার বলে দিচ্ছি, খাতায় এন্ট্রি করা থাকবে । কারা কাকে ভোট দিচ্ছে সব আমাদের নজরে থাকবে । কারণ এবারে লাইভ হবে ।’

তারপর থেকে তৃণমূল নেতা রাজু মণ্ডলকে গ্রেপ্তারের দাবি তুলছিল বিজেপি । অবশেষে তাকে গ্রেপ্তার করা হয় । কিন্তু গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যেই জামিন পেয়ে যান তিনি। তার জামিন পাওয়া নিয়েও প্রশ্ন উঠছে এলাকায় ।। 

Previous Post

খেলাধুলার পরিকাঠামো উন্নয়নে বাংলার সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করলেন লিয়েন্ডার পেজ ; পাশাপাশি ভুয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রীর  

Next Post

মালদার সামসীতে মুখ্যমন্ত্রীর কপ্টার ওড়ার প্রাক মুহূর্তে আকাশে রহস্যময় ড্রোন, আটক ৩ 

Next Post
মালদার সামসীতে মুখ্যমন্ত্রীর কপ্টার ওড়ার প্রাক মুহূর্তে আকাশে রহস্যময় ড্রোন, আটক ৩ 

মালদার সামসীতে মুখ্যমন্ত্রীর কপ্টার ওড়ার প্রাক মুহূর্তে আকাশে রহস্যময় ড্রোন, আটক ৩ 

No Result
View All Result

Recent Posts

  • ভবানীপুরে পরপর চার অফিসারকে সাসপেন্ড করল কমিশন 
  • ‘৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে আমরা ইরানে নরক করে দেবো” : ট্রাম্পের চূড়ান্ত সতর্কবার্তা 
  • ভারত এস-৪০০ এর অর্ধেক দামে নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে 
  • মালদার সামসীতে মুখ্যমন্ত্রীর কপ্টার ওড়ার প্রাক মুহূর্তে আকাশে রহস্যময় ড্রোন, আটক ৩ 
  • জামিন পেতেই ফের হুমকি দিলেন বহরমপুরের তৃণমূল নেতা রাজু মণ্ডল 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.