• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

খেলাধুলার পরিকাঠামো উন্নয়নে বাংলার সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করলেন লিয়েন্ডার পেজ ; পাশাপাশি ভুয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রীর  

Eidin by Eidin
April 4, 2026
in কলকাতা, রাজ্যের খবর
খেলাধুলার পরিকাঠামো উন্নয়নে বাংলার সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করলেন লিয়েন্ডার পেজ ; পাশাপাশি ভুয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রীর  
4
SHARES
57
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৪ এপ্রিল : সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন ভারতের টেনিস তারকা লিয়েন্ডার পেজ৷ আজ কলকাতার সল্টলেকে বিজেপির পার্টি অফিসে তাকে সংবর্ধনা জানানো হয় । পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এরাজ্যের খেলাধুলার পরিকাঠামো উন্নয়নে সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন তিনি। লিয়েন্ডার পেজ আফসোস করে বলেন, বিগত ১০০ বছরে পশ্চিমবঙ্গে একটাও টেনিসের ইনডোর স্টেডিয়াম হয়নি । পাশাপাশি খেলাধুলার নিয়ে নরেন্দ্র মোদীর মানসিকতার খোলাখুলি প্রশংসা করেন তিনি । 

লিয়েন্ডার পেজ বলেন,’১৯৮০ দশকে আমি যখন ছোট ছিলাম তখন এখানে খেলাধুলার কোন পরিকাঠামো ছিল না । আজ দেখুন কলকাতায় দুটো স্টেডিয়াম আছে।  ক্রিকেটের জন্য ইডেন গার্ডেন্স৷ ফুটবলের জন্য সল্টলেক স্টেডিয়াম । কিন্তু অন্য খেলাধুলার জন্য কি আছে ? ওদের জন্য আমরা কি করছি ? ওদের দিকে আমরা কতটা নজর দিচ্ছি ? অলিম্পিক স্পোর্টসের জন্য আমরা কতটা নজর দিচ্ছি ? আমাদের খেলায় (টেনিস) বাংলা একটাও স্টেডিয়াম নেই । যখন ডেভিস কাপ হয় তখন কাঠ দিয়ে আমরা স্টেডিয়াম তৈরি করতাম । সাত দিন পরে ওই কাঠগুলোকে ভেঙে দিত । আমাদের বাংলায় একটাও ইনডোর টেনিস কোর্ট নেই । গরমের মরশুমে ছেলেরা খেলতেই পারে না ।’

তিনি বলেন,’স্যার নোম্যান পিচার্স অলিম্পিক খেলেছেন । আর ১৯০০ থেকে এযাবৎ মাত্র চারজন অলিম্পিকের মেডেল জিতেছেন৷ বিগত ১০০ বছর ধরে আমরা অলিম্পিকের জন্য কি করেছি ? যুব প্রজন্মের উন্নয়নের জন্য কি করেছি আমরা ? ওই চারজন হলেন লেজলি ক্লোডিয়াস ও গুরবক সিং । তারা ১৯৪০ ও ১৯৫০ এ মেডেল জিতেছেন৷ আর ওই চারজনের মধ্যে দুজন আমাদের ঘরের । বাবা আর আমি ।’ তিনি এও বলেন,’কলকাতার স্পোর্টস কালচার অনেক আছে । মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং অথবা মহেন্দ্র অ্যান্ড মহেন্দ্র বা কাস্টমস কলকাতা স্পোর্টস হিস্ট্রি অনেক আছে ।’

দেশ, দেশের যুব সম্প্রদায় ও খেলাধুলার বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভুয়সী প্রশংসা করেন লিয়েন্ডার পেজ৷ তিনি বলেন,’আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমায় দিল্লি ডেকেছিলেন । আমি দিল্লি গিয়েছিলাম,তাকে আমার সম্মান জানানোর জন্য । আর আমি ওনাকে খুব ধন্যবাদ দিতে চাই এই কারণে যে উনি একজন বাংলার ছেলেকে তার সাথে সাক্ষাৎ করার সুযোগ দিয়েছেন । মন খুলে কথা বলেছিলেন । অত্যন্ত স্নেহের সাথে কথা বলেছিলেন । প্রধানমন্ত্রীকে আমি সমস্ত কথা খুলে বলেছিলাম । আমি বলেছিলাম যে বাংলাকে আমি ওল্ড এজ হোম করতে চাই না । আমি বাংলা এবং বাংলার যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ তৈরি করতে চাই  । এটাই আমার স্বপ্ন ।’

তিনি বলেন,’বাংলার যুব সম্প্রদায় কখনো ব্রেন ড্রেন হয়নি । অন্য রাজ্যে যায়নি । অন্য দেশেও যায়নি । আমি এখানকার ছেলেমেয়েদের এখানেই তৈরি করতে চাই । স্পোর্টস এবং স্পোর্টস এডুকেশনের সাথে বাংলার ইন্ডাস্ট্রি, বাংলার পরিকাঠামো, বাংলার স্পোর্টস এডুকেশন, আর স্পোর্টস সম্পর্কীয় সমস্ত ব্যবসায় দেশ এবং দুনিয়ায় স্থান বানাতে চাই । আর এই কারণে আমি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীজি কে ধন্যবাদ জানাতে চাই যে উনি আমার সব কথা শুনেছিলেন ।’

লিয়েন্ডার পেজ বলেন,’উনি তখন আসামে ছিলেন । এই বয়সে গোটা দিন দেশের জন্য পরিশ্রম করেন । দেশবাসীর জন্য ওনার বুকের জোর কতটা দেখুন, কাজ সেরে দিল্লি ফিরে এসে বাংলার একটা ছেলেকে ডেকে পাঠালেন । বসালেন এবং কথা বললেন । আর মূল বিষয়বস্তুগুলো শোনার পর মোদীজি আমাকে স্পষ্ট ভিজন ঠিক করে দিয়েছিলেন । ইউথ এন্ড স্পোর্টস ।’ তিনি আরও বলেন,’মোদিজীর ভিজন দেশের জন্য । মোদিজীর ভিজন যুব সম্প্রদায়ের জন্য । মোদিজীর ভিজন খেলাধুলার জন্য  । মোদিজীর সেই ভিজনকে নিয়েই আজ আমি আপনাদের সামনে বসে আছি । দেশের যুব সম্প্রদায় খেলাধুলো এবং ভারতকে বিশ্বের সুপার পাওয়ার বাড়ানোর জন্য মোদিজীর সব কিছু করতে পারে ।’।

Previous Post

ইরান দ্বারা বিধ্বস্ত মার্কিন বিমানের একজন পাইলট জীবিত, তার অবস্থান খুঁজে পাওয়া গেছে 

Next Post

জামিন পেতেই ফের হুমকি দিলেন বহরমপুরের তৃণমূল নেতা রাজু মণ্ডল 

Next Post
ভোটারদের ভয় দেখানোর অভিযোগের গ্রেপ্তার বহরমপুরের  তৃণমূল নেতা রাজু মন্ডল

জামিন পেতেই ফের হুমকি দিলেন বহরমপুরের তৃণমূল নেতা রাজু মণ্ডল 

No Result
View All Result

Recent Posts

  • ভবানীপুরে পরপর চার অফিসারকে সাসপেন্ড করল কমিশন 
  • ‘৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে আমরা ইরানে নরক করে দেবো” : ট্রাম্পের চূড়ান্ত সতর্কবার্তা 
  • ভারত এস-৪০০ এর অর্ধেক দামে নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে 
  • মালদার সামসীতে মুখ্যমন্ত্রীর কপ্টার ওড়ার প্রাক মুহূর্তে আকাশে রহস্যময় ড্রোন, আটক ৩ 
  • জামিন পেতেই ফের হুমকি দিলেন বহরমপুরের তৃণমূল নেতা রাজু মণ্ডল 
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.